বৃহস্পতির রক্তিম আভা ক্রমেই ছোটো হয়ে যাচ্ছে, প্রবল সৌর-ঝড়ই কি কারণ

বৃহস্পতি গ্রহের পৃষ্ঠে লাল আভাগুলি ক্রমেই সঙ্কুচিত হয়ে যাচ্ছে বলে হাবল টেলিস্কোপের ছবিতে উঠে এসেছে। কী অএর কারণ। কেন বৃহস্পতির রক্তিম আভা ছোটো হয়ে যাচ্ছে? তবে কি প্রবল সৌর-ঝড়ই এর কারণ? জ্যোতির্বিজ্ঞানীরা মনে করছেন, সৌরঝড়ের বাড়বাড়ন্তের কারণেই এই ঘটনা।

বৃহস্পতির গ্রেট রেড স্পটে প্রভাব

বৃহস্পতির গ্রেট রেড স্পটে প্রভাব

আমাদের সৌরজগতের ঝড়ের ফলে বৃহস্পতির গ্রেট রেড স্পটে প্রভাব পড়ে। বৃহস্পতির বায়ুমণ্ডলে কমপক্ষে ৩২০ কিলোমিটার বিস্তৃত এই রক্তিম আভা। হাবল স্পেস টেলিস্কোপ তার প্রতিপক্ষ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের পাশাপাশি আবারও এমন এক পর্যবেক্ষণ তুলে ধরেছে, যা নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়েছে।

ঝোড়ো আবহাওয়ার পূর্বাভাস বৃহস্পতিতে

ঝোড়ো আবহাওয়ার পূর্বাভাস বৃহস্পতিতে

হাবল এখন বৃহস্পতির দিকে মুখ করে রয়েছে। আমাদের সৌরজগতের বায়বীয় নিরন্তর পরিবর্তনশীল বায়ুমণ্ডলের প্রভাব পর্যবেক্ষণ করছে। সম্প্রতি ফ্লাইং অবজারভেটরি বৃহস্পতির নিম্ন উত্তর অক্ষাংশে ঝোড়ো আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে এবং গ্রহে একটি ঘূর্ণি পথে পর্যায়ক্রমে ঝড়ের একটি স্ট্রিং পর্যবেক্ষণ করেছে।

বৃহস্পতির গ্রেট রেড স্পট সঙ্কুচিত হচ্ছে

বৃহস্পতির গ্রেট রেড স্পট সঙ্কুচিত হচ্ছে

সেইসঙ্গে ওই ফ্লাইং অবজারভেটরি এটাও লক্ষ্য করেছে যে, বৃহস্পতির গ্রেট রেড স্পট সঙ্কুচিত হচ্ছে। বৃহস্পতির ঘূর্ণি হল নেস্টেড সাইক্লোন এবং অ্যান্টিসাইক্লোনের একটি তরঙ্গ। তা ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীতে চলা যন্ত্রের বিকল্প গিয়ারের মতো একত্রে বন্ধ থাকে।

যদি ঝড়গুলি একে অপরের কাছাকাছি আসে...

যদি ঝড়গুলি একে অপরের কাছাকাছি আসে...

নাসার জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, যদি ঝড়গুলি একে অপরের যথেষ্ট কাছাকাছি আসে এবং একসাথে মিশে যায়, তবে তারা আরও বড় ঝড় তৈরি করতে পারে। তখন বৃহস্পতির গ্রেট রেড স্পটের বর্তমান আকার আরও সঙ্কুচিত হতে পারে বলে মনে করছে তারা।

বৃহস্পতির রেড স্পট এখন পর্যন্ত সবথেকে ছোটো

বৃহস্পতির রেড স্পট এখন পর্যন্ত সবথেকে ছোটো

বৃহস্পতির গ্রেট রেড স্পট সৌরজগতের সবতেকে শক্তিশালী ঝড়ের ফলেই সঙ্কুচিত হয়ে গিয়েছে। ১৫০ বছর আগের পর্যবেক্ষণ রেকর্ডের সঙ্গে বর্তমান পর্যবেক্ষণ রেকর্ড তুলনা করে দেখা গিয়েছে বৃহস্পতির রেড স্পট এখন পর্যন্ত সবথেকে ছোটো। জুনো মহাকাশযানের একটি ফ্লাইবাই বিজ্ঞানীদের সেটা নির্ধারণ করতে সাহায্য করেছে।

পৃথিবীতে ঝড়ের বিস্তার ১৫ কিমি, বৃহস্পতিতে ৩২০

পৃথিবীতে ঝড়ের বিস্তার ১৫ কিমি, বৃহস্পতিতে ৩২০

জুনো মিশনে নির্ধারণ করা গিয়েছে যে, সৌরজগতের প্রবল ঝড় বৃহস্পতির বায়ুমণ্ডলে কমপক্ষে ৩২০ কিলোমিটার প্রসারিত হয়েছে। পৃথিবীতে একটি সাধারণ গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় মাত্র ১৫ কিলোমিটার প্রসারিত হয়। জ্যোতির্বিজ্ঞানীরা লক্ষ করেছেন যে, ঝড় অতিমাত্রায় প্রসারিত হওয়ার কারণে তা আকারে সঙ্কুচিত হচ্ছে।

বৃহস্পতি ডিম্বাকৃতির চেয়ে বেশি বৃত্তাকার হচ্ছে

বৃহস্পতি ডিম্বাকৃতির চেয়ে বেশি বৃত্তাকার হচ্ছে

এক শতাব্দীরও বেশি সময় ধরে পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে, বৃহস্পতি ডিম্বাকৃতির চেয়ে বেশি বৃত্তাকার হয়ে উঠছে। হাবল ওয়েব স্পেস টেলিস্কোপের চিত্রগুলিতে দেখা গিয়েছে বরফের চাঁদ গ্যানিমিড দৈত্যাকার গ্রহ বৃহস্পতিকে অতিক্রম করতে। টেলিস্কোপটি বৃহস্পতির বহুবর্ণের মেঘের ছবিও তুলতে সমর্থ হয়।

বৃহস্পতির আবহাওয়া ভিতর থেকে চালিত হয়

বৃহস্পতির আবহাওয়া ভিতর থেকে চালিত হয়

ইউরোপিয়ান স্পেস এজেন্সি এসা জানিয়েছে, বৃহস্পতির আবহাওয়া ভিতর থেকে চালিত হয়। কারণ এটি সূর্য থেকে প্রাপ্ত তাপের চেয়ে বেশি তাপ তার অভ্যন্তর থেকে ছড়িয়ে পড়ে। এই তাপ পরোক্ষভাবে মেঘের মধ্যে রঙ-পরিবর্তনের চক্র চালায়। এই চক্রটি বর্তমানে বিকল্প ঘূর্ণিঝড় এবং অ্যান্টিসাইক্লোনের একটি সিস্টেমকে হাইলাইট করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+