গুগল সার্ভিসে ধাক্কা, ইউটিউব, জি-মেইল থমকে রইল বেশ খানিক্ষণ, চরম ভোগান্তিতে ইউজাররা

গুগলের সার্ভিস ডাউন। তার জেরে থমকে থাকল পরিষেবা। ইউটিউব থেকে শুরু করে জিমেল পরিষেবা নিয়ে বিপুল সমস্যায় ইউজাররা। বেশ কিছুক্ষণ সমস্যার মধ্যে কাটালেন তাঁরা। টেক জায়েন্ট গুগলের সার্ভিস সকাল থেকেই ডাউন। তার জেরে সার্চ ইঞ্জিন থেকে শুরু করে ইউটিউব, জিমেইল সব ক্ষেত্রেই থমকে গিয়েছে। ভারতের প্রায় ১৫০০ ইউজার এই নিয়ে রিপোর্ট করেছে বলে জানা গিয়েছে।

গুগল সার্ভিসে ধাক্কা, ইউটিউব, জি-মেইল থমকে রইল বেশ খানিক্ষণ, চরম ভোগান্তিতে ইউজাররা

সকাল থেকে বেশ কিছুক্ষণ ইউটিউব, জিমেইল থেকে শুরু করে সার্চ ইঞ্জিন থমকে থমকে চলেছে। তাই নিয়ে টুইটারে একের পর এক টুইট ভেসে উঠতে শুরু করেছিল। সকাল ১১.২২ মিনিট থেকে গুগলে সমস্যা হতে শুরু করে বলে টুইটারে লিখেছেন ইউজাররা। প্রথমে অনেকেই ভেেবছিলেন ইন্টারনেট সমস্যা। কিন্তু সেটা ঠিক রয়েছে দেখার পরে তাঁরা বুঝতে পারেন গুগলেই একের পর এক সমস্যা দেখা দেয় বলে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে অভিযোগ করেছেন তাঁরা।

গুগলের একাধিক ওয়েবসাইট, অ্যাপ, ডুয়ো, গুগল মিট, হ্যাঙ্ক আউট, ডকুমেন্ট, গুগল শিট, প্রায় সবকিছুই ডাউন ছিল বেশ কিছুক্ষণ। ২০০০ জনের বেশি ইউজার অভিযোগ করেছেন জিমেইল ঠিক মত কাজ করছে না। ৫০২ জন ইউজার টুইটারে স্ক্রিন শট দিয়ে অভিযোগ করেছিলেন জিমেইল লগ ইন পেজ খুলছেই না। একদিকে সপ্তাহের একেবারে মাঝের দিন। তার উপরে মার্চ মাস। ইয়ার এন্ডিংয়ের কাজ সব দফতরেই থাকে। তারই মাঝেই এই সমস্যায় চরম সংকট দেখা দিয়েছিল বিভিন্ন দফতরে। ব্যাঙ্কগুলিও সমস্যায় পড়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+