তথ্য ফাঁস হয়নি, জিমেইল ডেটা সুরক্ষিত! জানাল গুগল, তবুও ডেটা সুরক্ষিত রাখতে কী কী করবেন?
গুগলের ডেটা ফাঁসের খবর ইতিমধ্যে শোরগোল ফেলেছে গোটা বিশ্বে। যে কারণে অনেক মানুষ সমস্যার সম্মুখীন হয়েছিলেন। যেখানে প্রায় ১৮.৩ কোটি ব্যবহারকারীদের অ্যাকাউন্ট জড়িত ছিল। কিন্তু গুগল তাদের জিমেইল পরিষেবায় ডেটা ফাঁসের এই ভাইরাল দাবি দৃঢ়ভাবে অস্বীকার করেছে। প্রতিবেদন অনুসারে, ১৮.৩ কোটিরও বেশি পাসওয়ার্ড চুরি হয়েছে। কিন্তু মঙ্গলবার এক্স (x )-এ নিউজ ফ্রম গুগল নামে তাদের অফিসিয়াল অ্যাকাউন্টটিতে কোম্পানিটি বলেছে, "লক্ষ লক্ষ ব্যবহারকারীকে ডেটা ফাঁসের যে খবরটি ছড়ানো হয়েছে সেটি ভুল খবর। জিমেইলের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী এবং জিমেইল ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সুরক্ষিত রয়েছে।"

ডেটা ফাঁসের এই বিতর্ক তখন থেকেই শুরু হয় যখন অস্ট্রেলিয়ান সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রয় হান্ট, হ্যাভ আই বিন পাওনড (Have I Been Pwned) নামের ওয়েবসাইটটিতে দাবি করেন যে, প্রায় ১৮৩ মিলিয়ন ইমেল অ্যাকাউন্ট জড়িত একটি বিশাল ৩.৫ টেরাবাইট ডাটাবেস অনলাইনে প্রকাশিত হয়েছে।
হান্ট তার ব্লগে লিখেছেন, চুরি হওয়া ক্রেডেনশিয়ালগুলি 'স্টিলার লগস'-এর মাধ্যমে ফাঁস হয়েছে। ইনফোস্টিলার নামক এক ভয়ঙ্কর সফটওয়্যার ব্যবহার করেই এই ডেটা ফাঁস করা হয়েছে। এই প্রক্রিয়ায় মূলত ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইটের অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এই তিনটে জিনিস ফাঁস হয়।
গুগল জানিয়েছে যে এরকম বিভ্রান্তিকর প্রতিবেদনগুলি ইনফোস্টিলার ডাটাবেসের ভুল বোঝাবুঝির কারণে তৈরি হয়েছে। যা ইন্টারনেট জুড়ে তুমুল ভাবে ভাইরাল হয়েছে। গুগল জোর দিয়ে বলেছে যে, তাদের নিরাপত্তা ব্যবস্থাগুলি বিশেষভাবে সক্রিয় তাই ব্যবহারকারীদের কোনোরকম চিন্তা করার প্রয়োজন নেই।
পাসওয়ার্ড ফাঁস হয়েছে কিনা সেটা জানতে গেলে প্রথমে হ্যাভ আই বিন পাওনড (Have I Been Pwned) নামের ওয়েবসাইটটিতে গিয়ে ইমেল আইডি দিয়ে সাইটের সার্চ বারে নিজের ইমেল আইডি দিয়ে সার্চ করতে হবে। সার্চ করার পর এই সাইটটি বলে দেবে কোন সালে কোন ডেটা ফাঁসের কারণে পাসওয়ার্ড ফাঁস হয়েছে।












Click it and Unblock the Notifications