Gaganyaan: মহাকাশে মহিলা রোবট পাঠাবে ইসরো, চন্দ্রযান ৩-এর পরেই ভারত এবার গগনযান মিশনে
চন্দ্রযান ৩-এর সাফল্যের পরেই সূর্য জয়ে বেরোচ্ছে ইসরো। সেপ্টেম্বরের শুকুতেই সূর্যে আদিত্য এল-১ মিশন শুরু করছে ভারত। এরই মধ্যে আরও একটি পরিকল্পনা তৈরি করেছে ফেলেছে তারা। ইসরো এবার পরিকল্পনা করেছে মহাকাশে মহিলা রোবট পাঠানোর।
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা এবার গগনযান মিশনে মহাকাশে মহিলা রোবট পাঠাবে। অক্টোবরেই এই অভিযানে নামতে চলেছে ভারত। চন্দ্রযান ৩-এর সাফল্যের পর ভারত মহাকাশ বিজ্ঞানে আরও সাফল্য আনতে আকুল হয়ে আছে। এই সাফল্যের রেশ রেখেই তাই নতুন অভিযানে নামার পরিকল্পনা তাদের।

ইসরো জানিয়েছে, আগামী অক্টোবরেই গগনযানের প্রথম ট্রায়াল হবে। মহাকাশে মহিলা রোবট পাঠানোর ভাবনাচিন্তা ছিল অনেকদিনই। গগনযানের ট্রায়ালের পরই সেই পরিকল্পনার বাস্তবায়ন ঘটাতে চলেছে। কেন্দ্রীয়মন্ত্রী জিতেন্দ্র সিং এই পরিকল্পনার কথা সামনে এনেছেন।
এই মহিলা রোবট পুরোপুরি মানুষের মতো আচরণ করবে। অক্টোবরের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে ট্রায়ান হওয়ার পরই মহিলা রোবট পাঠানোর ব্যাপারে মনস্থ করেছে। এই মহিলা রোবটের নাম দেওয়া হয়ছে 'ব্যোমমিত্র'। ট্রায়াল ঠিকঠাক হলেই নয়া মিশনের ছাড়পত্র মিলবে।
ভারতের গগনযান মিশনের পরিকল্পনা দীর্ঘদিনের। কিন্ত তা করনা মহামারীর জন্য পিছিয়ে যায়। চন্দ্রযান ২ মিশনের পর গগনযান পাঠানোর পরিকল্পনা করেছিল ইসরো। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। তবে এবার এই মিশনে কোমর বেঁধে নামছে ভারত।
তবে ট্রায়াল মিশনে নভোচারীদের সুরক্ষিতভাবে মহাকাশে পাঠানোর পর ফিরিয়ে আনার ব্যাপারে আগে নিশ্চিত করতে চাইছে ইসরো। সেই কারণেই জোর দেওয়া হচ্ছে ট্রায়াল মিশনে। দ্বিতীয় মিশনে থাকবে মহিলা রোবট। সে মানুষের মতো আচার আচরণ করবে।
এই দুই মিশন ঠিকঠাক হলে চূড়ান্ত মিশনে যাওয়া হবে। সেক্ষেত্রে মহাকাশে মানুষ পাঠাবে ভারত। সেটা হবে ইসরোর মহাকাশ গবেষণায় আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। চাঁদের দক্ষিণ মেরুতে পা রেকে যেমন ইতিহাসে নাম লিখিয়েছে ভারত, সেটিও একটি মাইলস্টোন হয়ে থাকবে বলে মনে করছেন মহাকাশবিজ্ঞানীরা।












Click it and Unblock the Notifications