মঙ্গল গ্রহের এক আগ্নেয়গিরি এভারেস্টের থেকেও উঁচু, চাঞ্চল্যকর তথ্য পেল এসা
মঙ্গল গ্রহে এক আগ্নেয়গিরির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যা আমাদের এভারেস্টের থেকেও উঁচু। মঙ্গলের এক উচ্চতম আগ্নেয়গিরি সম্বন্ধে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে এসা। ইউরোপিয়ান স্পেস এজেন্সি জানিয়েছে এটি মঙ্গল গ্রহের দ্বিতীয় উচ্চতম আগ্নেয়গিরি অ্যাসক্রেয়াস মনস। এর থেকেও উঁচু আগ্নেয়গিরি রয়েছে মঙ্গলে।
ইউরোপিয়ান স্পেস এজেন্সি তথ্যানু,ন্ধান করে জানতে পেরেছে মঙ্গল গ্রহের দ্বিতীয় উচ্চতম আগ্নেয়গিরি অ্যাসক্রেয়াস মনসের উচ্চতা পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্ঘ মাউন্ট এভারেস্টের দ্বিগুণ। এই অ্যাসক্রেয়াস মনসের সন্ধান মঙ্গলের থার্সিস অঞ্চলে পাওয়া গিয়েছে।

মঙ্গলের তিনটি বিশিষ্ট আগ্নেয়গিরির মধ্যে এটি সবথেকে উত্তরে অবস্থিত। এবং এই আগ্নেয়গিরিটি সবথেকে লম্বা। লাল গ্রহের থার্সিস অঞ্চলটি পশ্চিম গোলার্ধের একটি আগ্নেয় মালভূমির মধ্যে পড়ে। এর উচ্চতা ১৮ কিলোমিটার। উচ্চতা পরিমাপ করেই দেখা যায়, তা এভারেস্টের দ্বিগুণেরও বেশি।
এই আগ্নেয়গিরির একটি বিশাল বেস ব্যাস রয়েছে। বেস ব্যাস প্রায় ৪৮০ কিলোমিটার। এটিকে পৃথিবীর রোমানিয়ার আকারের বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এই উচ্চতা দেখায় যে, অ্যাসক্রেয়াস মনসের উচ্চতা মাউন্ট এভারেস্টের চেয়ে বেশি, যার উচ্চতা ২০২০ সালের মার্চ পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৮৪৮.৮৬ মিটার।
অ্যাসক্রেয়াস মনসের থেকে বেশি উচ্চতা একমাত্র অলিম্পাস মনসের। অলিম্পাস মনস কেবল মঙ্গল গ্রহেরই নয়, পুরো সৌরজগতের সবথেকে উঁচু আগ্নেয়গিরি। এসা তাদের পর্যবেক্ষণে এমনটাই জানিয়েছে। এসা টেলিস্কোপে তুলে আনা ছবি পর্যবেক্ষণ করে গবেষণায় এই সিদ্ধান্ত পৌঁছেছে।

মঙ্গলে সম্প্রতি উত্তাল নদীর প্রমাণ পেয়েছে নাসার পারসিভারেন্স মার্স রোভার। নাসার পারসিভারেন্স মার্স রোভার চাঁদের এমন সব ছবি তুলে ধরেছে যেখানে রয়েছে অকাট্য প্রমাণ। নাসার পারসিভারেন্স মার্স রোভারের মাস্ট ক্যাম-জেড যন্ত্রের সাহায্যে তোলা শত শত ছবিকে একত্রিত করে একটি যৌগিক চিত্র তৈরি করা হয়েছে।
সেই নতুন ছবিগুলি প্রমাণ দেখিয়েছে প্রাচীনকালে নদী প্রবাহিত হত মঙ্গল গ্রহে। একসময় লাল গ্রহের উপর দিয়ে প্রবাহিত হয়েছিল উত্তাল নদী। গ্রহের পৃষ্ঠের অনেক গভীরে যে নদী প্রবাহিত হয়েছিল, তা কিন্তু নয়। গবেষকরা আগে যা ভেবেছিলেন তার চেয়ে অনেক দ্রুত প্রবাহিত হয়েছিল পৃষ্ঠের উপরিভাগে।
এবার নাসার মতো এসাও টেলিস্কোপে তোলা ছবি পর্যবেক্ষণ করে মঙ্গলের এক এমন আগ্নেয়গিরির খোঁজ পেয়েছে, যা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের থেকেও উচ্চতম। ফলে চাঁদের পর মঙ্গল নিয়ে যে এখন বিশ্বের সমস্ত মহাকাশ সংস্থার নজর, তা একের পর এক আবিষ্কার ও গবেষণালব্ধ তথ্যেই প্রকাশ পাচ্ছে।
ছবি সৌ:পিক্সেলস












Click it and Unblock the Notifications