একমাসের মধ্যে ভারতে টুইটারে ব্লুটিক চালু হবে, আশ্বাস দিলেন ইলন মাস্ক

একমাসের মধ্যে ভারতে টুইটারে ব্লুটিক চালু হবে, আশ্বাস দিলেন ইলন মাস্ক

টুইটার গ্রহণ করার পর থেকেই ইলন মাস্ক এই মাইক্রোব্লগিং সংস্থার একাধিক নিয়মের পরিবর্তন করেছে। বর্তমানে সাময়িকভাবে টুইটারের সমস্ত অফিস বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে ইলন মাস্ক এক গ্রাহকের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যে টুইটারে ব্লুটিক চলে আসবে।

ভারতে একমাসের মধ্যেই ব্লুটিকের নয়া নীতি

ভারতে একমাসের মধ্যেই ব্লুটিকের নয়া নীতি

টুইটারে একধিক নিয়ম পরিবর্তন হয়েছে। তারমধ্যে অন্যতম ব্লুটিকের জন্য ৮ বিলিয়ন মার্কিন ডলার দিতে হবে। প্রভু নামের এক টুইটার ব্যবহারকারী বলেন, মাস্ককে ট্যাগ করে প্রশ্ন করেন, ' আমরা কবে টুইটারের ব্লুটিকের আওতায় নিজস্ব আসতে পারব।' এর উত্তরে রবিবার ইলন মাস্ক বলেন, আশা করি এক মাসেরও কম সময়েও মধ্যে ব্লুটিক রোল আওতায় নিয়ে আসা সম্ভব হবে।

টুইটারে অর্ধেক কর্মীকে বরখাস্ত

টুইটারে অর্ধেক কর্মীকে বরখাস্ত

৪৪ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তিতে ইলন মাস্ক টুইটার অধিগ্রহণ করেন। টুইটারের মালিকানা পাওয়ার একসপ্তাহ পরে ব্লুটিক সংক্রান্ত সিদ্ধান্ত নেন ইলন মাস্ক। টুইটার কেনার পর থেকেই কর্মীরা আতঙ্কে রয়েছেন। ইলন মাস্ক টুইটারের কর্মী প্রায় অর্ধেক করার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে টুইটারের বহু কর্মী চাকরি হারিয়েছেন। টুইটারের চুক্তি চূড়ান্ত হওয়ার পরেই প্রধান কার্যনির্বাহী আধিকারিক পরাগ আগরওয়াল সহ একাধিক শীর্ষস্থানীয় আধিকারিককে বরখাস্ত করা হয়। ইলন মাস্ক এক বিবৃতি জানিয়েছেন, কর্মী সংখ্যা কমানো ছাড়া তাঁর কাছে কোনও উপায় নেই।

টুইটারের একাধিক বৈশিষ্ট্যের পরিবর্তন

টুইটারের একাধিক বৈশিষ্ট্যের পরিবর্তন

সম্প্রতি টুইটারের তরফে এক বিবৃতিতে একটি আপডেট প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, টুইটারের নতুন পরিষেবাগুলো প্রথমে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ব্রিটেনে উপলব্ধ হবে। টুইট করে ইলন মাস্ক বলেন, প্রথমে আমরা নিশ্চিত করব, দেশের অভ্যন্তরে নয়া অবতারে টুইটারে ভালোভাবে কাজ করছে। তারপর বিশ্বব্যাপী তা ছড়িয়ে পড়বে। বর্তমানে টুইটারে অনুবাদের কাজ চলছে। শনিবার আর একটি টুইট করে বলেন, টুইটারে আরও দীর্ঘ লেখা যাবে। পাশাপাশি তিনি জানিয়েছে, বেশ কিছু বৈশিষ্ট্য যেমন নোটপ্যাড, স্ক্রিনশটের অবসান ঘটানো হবে। এছাড়াও একাধিক পরিবর্তন টুইটারে আনা যাবে।

ভাইরাল টুইটার কর্মীর ছবি

ভাইরাল টুইটার কর্মীর ছবি

চলতি সপ্তাহে শুরুর দিকে টুইটারের সদর দফতরেরে মেঝেতে এক ব্যক্তির ঘুমানোর ছবি ভাইরাল হয়ে যায়। টুইটারের এক কর্মী সেই ছবি পোস্ট করেছিলেন। সেখানে তিনি ক্যাপশনে লিখেছিলেন, কাজের চাপ যখন অনেকটা বেড়ে যায়, তখন কর্মস্থলেই ঘুমিয়ে পড়তে হয়। টুইটারের ওই কর্মী লিখেছিলে, 'আমি এবং আমার সহকর্মীরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। বিশ্বব্যাপী কর্মীরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি।'

সাময়িকভাবে বন্ধ টুইটারের সমস্ত দফতর

সাময়িকভাবে বন্ধ টুইটারের সমস্ত দফতর

টুইটারের তরফে সম্প্রতি এক বিবৃতিতে জানানো হয়, সাময়িকভাবে বিশ্বব্যাপী সংস্থার সমস্ত অফিস বন্ধ থাকবে। এতদিন যাঁরা টুইটারের গ্রাহকদের তথ্য জানতে পারতেন, তাঁদের সবার কাছ থেকে সেই সুযোগ সরিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি জানানো হয়, টুইটারের কর্মীদের বরখাস্ত করা হলে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে টুইটারের কর্মীরা ক্যালিফোর্নিয়ায় আদালতের দ্বারস্থ হয়েছেন। তাঁরা দাবি করেছেন, নিয়ম অনুযায়ী সংস্থা থেকে বরখাস্ত করার ৬০ দিন আগে নোটিশ জারি করতে হবে। কিন্তু তা করা হচ্ছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+