ফের কর্মী ছাঁটাই টুইটারে, নতুন করে প্রায় ৫,০০০ কর্মীকে বরখাস্ত ইলন মাস্কের

ফের কর্মী ছাঁটাই টুইটারে, নতুন করে প্রায় ৫,০০০ কর্মীকে বরখাস্ত ইলন মাস্কের

টুইটার প্রায় ৫০ শতাংশ কর্মীকে বরখাস্ত করেছিল। যার জেরে টুইটারের প্রায় ৩,৫০০ কর্মীকে বরখাস্ত করা হয়েছিল। জানা গিয়েছে, গত সপ্তাহের শেষে টুইটার নতুন করে আরও কয়েক হাজার কর্মীকে বরখাস্ত করেছে। মূলত টুইটারের চুক্তি ভিত্তিক কর্মীদের বরখাস্ত করা হয়েছে। তবে আনুষ্ঠানিক ভাবে এই বিষয়ে টুইটার বা ইলন মাস্কের তরফে কিছু জানানো হয়নি।

দ্বিতীয় দফায় ৫,০০০ কর্মী ছাঁটাই টুইটারের

দ্বিতীয় দফায় ৫,০০০ কর্মী ছাঁটাই টুইটারের

আন্তর্জাতিক সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, মাস্ক চুক্তিভিত্তিক কর্মীদের একটা বড় অংশকে বরখাস্ত করেছে। টুইটারের দ্বিতীয় দফা ছাঁটাইয়ে ৪,৪০০ থেকে ৫,০০০কর্মী চাকরি হারিয়েছেন বলে জানা গিয়েছে। তবে চুক্তি ভিত্তিক কর্মীদের বরখাস্তের আগে কোনও নোটিশ দেওয়া হয়নি। শনিবার ইমেল মারফৎ কর্মীদের জানানো হয়, টুইটারে তাঁদের কাজের শেষদিন ১৪ নভেম্বর। জানা গিয়েছে, প্রথমে কর্মীদের সংস্থার ইমেল ও আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার সুবিধাগুলো কেড়ে নেওয়া হয়। তারপরেই তাঁদের বরখাস্ত করা হয়। দ্বিতীয় দফায় বরখাস্তে মূলত কন্টেন্ট মডারেশন, রিয়েল এস্টেট, বিপণন, প্রযুক্তি বিভাগের কর্মীরা রয়েছে। আমেরিকার পাশাপাশি সারা বিশ্বের টুইটারের কর্মীরা দ্বিতীয় দফার ছাঁটাইয়ে প্রভাবিত হয়েছেন।

আগাম নোটিশ ছাড়াই কর্মী বরখাস্ত

আগাম নোটিশ ছাড়াই কর্মী বরখাস্ত

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, টুইটার বা মাস্ক আগে থেকে কর্মীদের এই বিষয়ে কিছু জানাননি। কর্মীদের ম্যানেজাররাও এই বিষয়ে কিছু জানতেন না। প্রথমে কর্মীদের কাছ থেকে সংস্থার ইমেল ও আভ্যন্তরীণ যোগাযোগের সমস্ত সুযোগ কেড়ে নেওয়া হয়। তারপরেই তাঁদের বরখাস্ত করা হয়। বরখাস্তের নোটিশে জানানো হয়েছে, সংস্থা ব্যয় কমানোর লক্ষ্যে তাঁদের বরখাস্ত করেছে। ১৪ নভেম্বর তাঁদের টুইটারে কাজের শেষদিন হবে। টুইটার কেনার পরেই ইলন মাস্ক সংস্থার প্রায় ৩,৫০০ কর্মীকে বরখাস্ত করেন। ৫০ শতাংশ কর্মীকে বরখাস্ত করার পরের সপ্তাহে ইলন মাস্ক চুক্তি ভিত্তির ৪৫০০ থেকে ৫০০০ কর্মীকে বরখাস্ত করেন।

বিশৃঙ্খলা টুইটারের সদর দফতরে

বিশৃঙ্খলা টুইটারের সদর দফতরে

গত কয়েক সপ্তাহ ধরে টুইটারের সদর দফতরে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক টুইটারের ৫০ শতাংশ কর্মীকে বরখাস্তের বিরোধিতা করেন বেশ কয়েকজন শীর্ষস্থানীয় আধিকারিকেরা। তাঁরা পদত্যাগ করেন। টুইটারের তরফে যদিও স্থায়ী কর্মীদের বরখাস্তের পাশাপাশি ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে। ইলন মাস্ক টুইটার কেনার আগে থেকেই কর্মী বরখাস্তের বিষয়ে সতর্ক করেছিলেন। সেই সময় তিনি টুইটারের ৭৫ শতাংশ কর্মীকে বরখাস্ত করার সম্ভাবনার কথা বলেছিলেন।

বিশ্বজুড়ে আর্থিক সঙ্কট

বিশ্বজুড়ে আর্থিক সঙ্কট

শুধু টুইটার নয় মাইক্রোসফট, মেটা, অ্যামাজন প্রচুর কর্মীদের বরখাস্ত করেছেন। মেটা ১১,০০০ কর্মীকে বরখাস্ত করেছে। অ্যামাজন তাদের রোবটিক বিভাগের সমস্ত কর্মীকে বরখাস্তের নোটিশ দিয়েছে বলে জানা গিয়েছে। বিশ্ব জুড়ে আর্থিক সঙ্কট, মুদ্রাস্ফীতি ও সুদের হার বাড়ানোর জেরে সংস্থাগুলোর আয় ও ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে বরখাস্ত করা হয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+