ভিনগ্রহে জীবনের সন্ধান! মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে পৌঁছল ‘এলিয়েন মক সিগন্যাল’

ভিনগ্রহে জীবনের সন্ধানে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। ভিনগ্রহ থেকে এলিয়েনদের সিগন্যাল পেতেও নানা পরীক্ষা হয়েছে। কিন্তু সেই লিগন্যাল কেমন হতে পারে, তা তো অজানা। সেই সিগন্যাল কেমন হবে, কীভাবে তা আসবে, তা জানার জন্য এবার হল এলিযেন মক সিগন্যাল টেস্ট।

মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে পাঠানো হল এলিয়েন সিগন্যাল। এই প্রথমবার এ জাতীয় মক সিগন্যাল পাঠানো হল। পৃথিবীর বাইরে অন্য জীবনের সন্ধানের নেমে বহির্জাগতিক জীবন একটি বার্তা পাঠাবে, তা কেমন হবে, সেই দৃশ্যের অবতারণা করা হল প্রথমবারের মতো।

space

মঙ্গল গ্রহ থেকে একটি এলিয়েন 'মক' সিগন্যাল দেওয়া হয়েছিল। ২৪ মে ইউরোপীয় স্পেস এজেন্সির এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার মঙ্গল গ্রহের চারপাশে তার কক্ষপথ থেকে পৃথিবীতে একটি এনকোডেড বার্তা ফ্ল্যাশ করে। রাত ৯টায় সংকেত পাঠানো হয়েছিল এবং ১৬ মিনিট পরে পৃথিবী সেই সংকেত গ্রহণ করেছিল বলে রিপোর্টে প্রকাশ।

এই পরীক্ষাটির নেতৃত্বে ছিলেন শিল্পী ড্যানিয়েলা ডি পাওলিস। তিনি বিজ্ঞানী এবং শিল্পী-সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক বিশেষজ্ঞের একটি দলকে একত্রিত করেছিলেন 'এ সাইন ইন স্পেস' প্রকল্পটি তৈরি করতে। এই প্রতিবেদনে বলা হয়েছে সংকেতটি চারটি স্টেশন দ্বারা গৃহীত হয়েছিল।

space

ওয়েস্ট ভার্জিনিয়ার গ্রিন ব্যাংক টেলিস্কোপ, ইতালির মেডিসিনা রেডিও অ্যাস্ট্রোনমিক্যাল স্টেশন, ক্যালিফোর্নিয়ার অ্যালেন টেলিস্কোপ অ্যারে এবং নিউ মেক্সিকোর ভেরি বিগ অ্যারে থেকে গ্রহণ করা হয়েছিল ওই সিগন্যাল। মঙ্গল গ্রহ থেকে পাঠানো সিগন্যাল পেয়েই এখন উচ্ছ্বসিত জ্যোতির্বিজ্ঞানীরা।

পাউলিস একটি প্রেস বিবৃতিতে বলেছেন, "ইতিহাসজুড়ে মানবতা শক্তিশালী এবং পরিবর্তন বিভিন্ন ঘটনার অর্থ অনুসন্ধান করেছে। একটি বহির্জাগতিক সভ্যতা থেকে একটি বার্তা পাওয়া সমস্ত মানবজাতির জন্য একটি বিশেষ অভিজ্ঞতা। তিনি আরো বলেন, একটি সাইন ইন স্পেস বিশ্বব্যাপী সহযোগিতার মাধ্যমে এই দৃশ্যপট মহড়াকে সফল করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+