মহাকাশে যেতে চান, নয়া মিশনে সুযোগ দিচ্ছে চিন! জেনে নিন কত টাকার টিকিট লাগবে

মহাকাশে যেতে চান, নয়া মিশনে সুযোগ দিচ্ছে চিন! জেনে নিন কত টাকার টিকিট লাগবে

মহাকাশে যাওয়ার টিকিট কেটে ফেলতে পারেন। সেই সুযোগ আপনাকে করে দিচ্ছে চিন। চিন সাধারণের জন্য মহাকাশের ফ্লাইট প্রস্তুত করছে। ফলে আপনিও অক্লেশে ভ্রমণ করে আসতে পারেন মহাকাশ থেকে। যদি যেতে চান মহাকাশে, চিনের মহাকাশ পর্যটনের ফ্লাইটের টিকিট কেটে ফেলুন তড়িঘড়ি।

২০২৫ সালের মধ্যে নতুন মহাকাশ পর্যটন ফ্লাইট শুরু

২০২৫ সালের মধ্যে নতুন মহাকাশ পর্যটন ফ্লাইট শুরু

যদি মহাকাশে পাড়ি দিতে চান, তবে কত টাকার টিকিট কাটবেন? তা সম্প্রতি জানিয়েছে চিন। একটি সিট বুকিং করতে কমপক্ষে ২ লক্ষ ৮৭ হাজার ২০০ টাকা চার্জ ধরবে। যেহেতু মহাকাশ পর্যটন নতুন আদর্শ হয়ে উঠেছে। চিন তা কাজে লাগাতে চায়। চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন ২০২৫ সালের মধ্যে নতুন মহাকাশ পর্যটন ফ্লাইট শুরু করার পরিকল্পনা করেছে।

কত টাকার টিকিট লাগবে মহাকাশ পর্যটনে

কত টাকার টিকিট লাগবে মহাকাশ পর্যটনে

চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন ২০২৫ সালের মধ্যে নতুন মহাকাশ পর্যটন ফ্লাইট শুরু করার পরিকল্পনায় এগনোর পাশাপাশি টিকিটের দাম ঘোষণা করেছে। একটি সিট বুকিং করতে ২ লক্ষ ৮৭ হাজার ২০০ ডলার থেকে ৪ লক্ষ ৩০ হাজার ৮০০ ডলার নির্ধারণ করা হয়েছে।

ফ্লাইটগুলি মহাকাশ ভ্রমণে নিয়ে যাবে সাধারণ পর্যটকদের

ফ্লাইটগুলি মহাকাশ ভ্রমণে নিয়ে যাবে সাধারণ পর্যটকদের

চিন এ জন্য সাব অরবিটাল ফ্লাইটগুলিতে ফোকাস করবে বলে আশা করা হচ্ছে। এই সমস্ত ফ্লাইটগুলি মহাকাশ ভ্রমণে নিয়ে যাবে সাধারণ পর্যটকদের। সিনিয়র রকেট বিজ্ঞানী ইয়াং ইকিয়াং বেজিংয়ের রকেট কোম্পানি সিএএস স্পেসের প্রতিষ্ঠাতাকে বলেন, মহাকাশ ভ্রমণের তিনটি উপায় রয়েছে, যা অন্বেষণ করা হচ্ছে।

কারমান লাইন স্পর্শ করে আবার ফিরে আসছে ফ্লাইট

কারমান লাইন স্পর্শ করে আবার ফিরে আসছে ফ্লাইট

মহাকাশ পর্যটন ফ্লাইটগুলি জেফ বেজোসের নেতৃত্বাধীন ব্লু অরিজিনের মতোই হতে পারে, যা অর্থপ্রদানকারী পর্যটকদের পৃথিবীর পৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উচ্চতায় নিয়ে যায়। কারমান লাইন স্পর্শ করে আবার ফিরে আসে। কারমান লাইন, পৃথিবীর উপরে ১০০ কিলোমিটার সীমানাকে মহাকাশের শুরু হিসেবে বিবেচনা করা হয়।

মহাকাশ পর্যটনে ফ্লাইট নামাচ্ছে চিন, নয়া প্রতিযোগিতা

মহাকাশ পর্যটনে ফ্লাইট নামাচ্ছে চিন, নয়া প্রতিযোগিতা

চিন যখন মহাকাশ পর্যটনে ফ্লাইট শুরু করার পরিকল্পনা করছে, তখন মহাকাশে পর্যটকের সংখ্যাও বাড়ছে। ভবিষ্যতে ভারতও এই পরিকল্পনায় শামিল হতে পারে। তেমন ইঙ্গিত ইতিমধ্যেই মিলেছে। জেফ বেজোস এবং রিচার্ড ব্র্যানসন তাঁদের কোম্পানির রকেট মহাকাশ পর্যটনে নামিয়ে প্রতিযোগিতা শুরু করে দিয়েছিলেন।

চাঁদের চারপাশে প্রথম পর্যটক ফ্লাইট চালু করার পরিকল্পনা

চাঁদের চারপাশে প্রথম পর্যটক ফ্লাইট চালু করার পরিকল্পনা

বেজোসের ব্লু অরিজিন ২০২২ সালে তিনটি সফল ফ্লাইটের মাধ্যমে মহাকাশ পর্যটনের দৌড়ে এগিয়ে রয়েছে ব্র্যানসনের ভার্জিন গ্যালাকটিকের থেকে। এলন মাস্কের স্পেসএক্স খুব একটা পিছিয়ে নেই তাদের তুলনায়। সম্প্রতি মাস্কের ড্রাগন মহাকাশযানটি তিন দিন ধরে চারজন পর্যটককে মহাকাশে নিয়ে যায়। মাস্কের স্পেসএক্স এখন আগামী মাসে চাঁদের চারপাশে প্রথম পর্যটক ফ্লাইট চালু করার পরিকল্পনা করেছে।

চিন ও সংযুক্ত আরব আমিরশাহী চন্দ্র মিশনের পরিকল্পনায়

চিন ও সংযুক্ত আরব আমিরশাহী চন্দ্র মিশনের পরিকল্পনায়

এদিকে চিন ও সংযুক্ত আরব আমিরশাহী চন্দ্র মিশনের জন্য হাত মিলিয়েছে। সম্প্রতি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মহম্মদ বিন রশিট স্পেস সেন্টার এবং চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন রশিদ-২-এর উপর একত্রে কাজ করবে। আবার চিনের চন্দ্র মিশনে মুন রোভারেও এক সঙ্গে কাজ করছে তারা। মঙ্গল গ্রহে তাদের মিশন পাঠাতে সফল হওয়ার পর নতুন চুক্তি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+