২০২৩-এ ৬০টি মিশনে অংশ নেবে চিন, মহাকাশে পাঠানো হবে ২০০-র বেশি রকেট
২০২২ সালে ৫০টিও বেশি উৎক্ষেপণে অংশ নিয়েছে চিনের মহাকাশ সংস্থা। এবার চিন আরও বড় লক্ষ্যমাত্রা রেখেছে। চিন ২০২৩ সালে আরও বড় সাহসী পরিকল্পনা নিয়েছে।
মহাকাশ অভিযানের বাৎসরিক লক্ষ্যমাত্রা স্থির করে ফেলল চিন। ২০২৩-এ ৬০টি মিশনে অংশ নেবে চিন। এমনকী চিনের জ্যোতির্বিজ্ঞানীরা এবার মহাকাশে ২০০টিরও বেশি রকেট পাঠানোর লক্ষ্যমাত্রা ধার্য করেছে। সেইমতো মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি কার্যক্রমও চূড়া্ন্ত হয়ে গিয়েছে।

২০২২ সালে ৫০টিও বেশি উৎক্ষেপণে অংশ নিয়েছে চিনের মহাকাশ সংস্থা। এবার চিন আরও বড় লক্ষ্যমাত্রা রেখেছে। চিন ২০২৩ সালে আরও বড় সাহসী পরিকল্পনা নিয়েছে। চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন জানিয়েছে, বেজিং নতুন বছরে ৬০টি মহাকাশ মিশন এবং ২০০টির বেশি মহাকাশযান পাঠানোর পরিকল্পনা নিয়েছে।
সম্প্রতি চিন প্রকাশ করেছে মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি বাৎসরিক কার্যক্রম পরিকল্পনা। ২০২৩ সালে যে এই ধরনের কার্যক্রম কয়েক গুণ বাড়ছে তা নিশ্চিক করে চিনের তরফে জানান হয়েছে, এবার উল্লেখযো্গ্য মিশনের মধ্যে রয়েছে তিয়ানঝু-৬ কার্গো ক্রাফট, শেনঝু-১৬ ও শেনঝু-১৭ ফ্লাইট মিশন। তিয়াংগং মহাকাশ স্টেশনের কার্যক্রমও আরও দৃঢ় কররা সংকল্প নেওয়া হয়েছে। এবার মহাকাশ স্টেশনে দুটি ক্রু মিশন চালু করা হবে।
চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন জানিয়েছ, এই মিশনগুলি চালু করার পাশাপাশি এবছর একটি নতুন প্রজন্মের বাণিজ্যিক রিমোট-সেন্সিং স্যাটেলাইট সিস্টেমের নির্মাণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করা হবে। এবার বেইদু-৩ নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম তিনটি ব্যাকআপ স্যাটেলাইট উৎক্ষেপণের সাক্ষী থাকবে।
চিন এখন চন্দ্র অনুসন্ধান এবং গ্রহ অনুসন্ধানের চতুর্থ ধাপে পৌঁছে গিয়েছে। তারা এবার চাঁদের মাটিতে অনুসন্ধান চালাতে চাং ই-৭ পাঠাবে। মার্স প্রোব তিয়ানওয়েন-২ পাঠানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। চাং ই-৭ মহাকাশযান চাঁদের দক্ষিণ মেরুতে উৎক্ষেপণ করা হবে বলে জানানো হয়েছে।
এর আগে চ্যাং ই-৬ মিশন ছিল চ্যাং ই-৫ মিশনের একটি ফলো-আপ। যা গত বছর চন্দ্র পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ করে এনেছিল। এরপর চাং ই-৮ মিশন শুরু হবে। এটি চাঁদের বৈজ্ঞানিক গবেষণায় মডেল তৈরির দিকে একটি ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
চায়না অ্যাকাডেমি অফ লঞ্চ ভেহিকেল টেকনোলজির সামগ্রিক নকশা বিভাগের উপ-প্রধান গু মিংকুন জানিয়েছেন, বেজিং স্পেসএক্স ফ্যালকন-৯ রকেটের আদলে পুনঃব্যবহারযোগ্য মহাকাশযান তৈরির পরিকল্পনার পাশাপাশি লং মার্চ-৬সি রকেটের প্রথম উৎক্ষেপণও পরিচালনা করবে এবার। এখন ভারী রকেট নির্মাণের জন্য সামগ্রিক পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।
চিন ২০২২ সালে সফলভাবে ৬৪টি রকেট উৎক্ষেপণ করেছে। ২০২৩-এ লক্ষ্য আরও বড়। এই সালের জন্য একটি নতুন লক্ষ্য নির্ধারণ করেছে চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন। চিন ইতিমধ্যে জানুয়ারিতেই প্রতি সপ্তাহে গড়ে একটি রকেট উৎক্ষেপণ করছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications