Child's birth without Womb: সন্তান জন্ম হবে নারী ছাড়াই! চমকে দেওয়া 'রিসার্চ' ভিডিও সামনে
প্রায় প্রতিদিনই বিজ্ঞানের নানা আবিষ্কার হচ্ছে। বিভিন্ন দেশ বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণায় লিপ্ত। তবে নতুন অক আবিষ্কার মা-শিশুর জন্মের সঙ্গে সম্পর্কিত। যদি তা সত্যিই হয়, তাহলে কোনও মহিলাই নিঃসন্তান থাকবেন না। কৃ
প্রায় প্রতিদিনই বিজ্ঞানের নানা আবিষ্কার হচ্ছে। বিভিন্ন দেশ বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণায় লিপ্ত। তবে নতুন অক আবিষ্কার মা-শিশুর জন্মের সঙ্গে সম্পর্কিত। যদি তা সত্যিই হয়, তাহলে কোনও মহিলাই নিঃসন্তান থাকবেন না। কৃত্রিম গর্ভের মাধ্যমে সন্তানের জন্ম সম্ভব হবে।
গবেষণাকারী সংস্থার দাবি, কৃত্রিম গর্ভের মাধ্যমে প্রতিবছর প্রায় ৩০ হাজার শিশুর জন্ম হতে পারে।

গত ৫০ বছর ধরে গবেষণা
এই কোম্পানির তরফে দাবি করা হয়েছে বছরে প্রায় ৩০ হাজার শিশু এই মাধ্যমে জন্মগ্রহণ করতে পারে। হত ৫০ বছর ধরে এব্যাপারে গবেষণা চালানো হচ্ছে বলে জানানো হয়েছে ওই সংস্থার তরফে। সেখানে বলা হয়েছে এই ধারণাটি বার্লিনের বায়োটেকনোলজিস্ট হাসেম আল-গাইলির মস্তিষ্কপ্রসূত। এব্যাপারে দম্পতিরা একটি করে সন্তান ধারণ করতে পারবেন এবং তারা সন্তানের প্রকৃত জৈবিক পিতামাতা হতে পারবেন। (প্রতীকী ছবি)

রয়েছে বিভিন্ন প্যাকেজ
সংস্থার তরফে সন্তানের জন্মের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্যাকেজের প্রস্তুতি রাখা হয়েছে। এলিট প্যাকেজে কৃত্রিম গর্ভে ভ্রূণকে রাখার আগে তার জিনগত বৈশিষ্ট্য বেছে নেওয়ার সুযোগ থাকবে। সেখানে চোখের রং, চুলের রং, উচ্চতা, বুদ্ধিমত্তা সবই বেছে নেওয়া যাবে। পাশাপাশি বংশগত জেনেটিক রোগও এড়ানো যাবে। (প্রতীকী ছবি)

নারী মৃত্যুর হার বন্ধ হবে
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া রিপোর্ট অনুযায়ী, প্রতিবছর সারা বিশ্বে প্রায় ৩ লক্ষ মহিলা গর্ভাবস্থায় জটিলতার কারণে মারা যান। এক্টো লাইফ-এর দাবি তাদের গবেষণায় কৃত্রিম গর্ভের মাধ্যমে মানুষের কষ্ট কমাবে। কমবে সিজারের মাধ্যমে শিশুর জন্মের সংখ্যাও। (প্রতীকী ছবি)
ইন্টারনেটে ভাইরাল ভিডিও
এক্টো লাইফ নামে একটি কোম্পানি কৃত্রিম গর্ভের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার দাবি করে একটি ভিডিও শেয়ার করেছে। যা ইন্টারনেটে ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। কোম্পানি বলছে, পৃথিবীতে বহু মহিলার জরায়ু নেই। তাঁরা বন্ধত্বের শিকার। তবে বিজ্ঞানের গবেষণায় তাঁরা মা হতে পারবেন। কৃত্রিম গর্ভের সুবিধার মাধ্যমে এটা সম্ভব বলে দাবি করা হয়েছে ওই কোম্পানির তরফে। প্রকাশিত প্রতিবেদন অনুসারে গবেষক হাসেম জানিয়েছেন, ক্যান্সার কিংবা অন্য কোনও জটিলতার কারণে জরায়ুর অস্ত্রোপচার হওয়া মহিলাদের সমস্যার সমাধান করবে।












Click it and Unblock the Notifications