Chandrayaan-3 Mission: চাঁদ কেন মানব অভিযানের জন্য গুরুত্বপূর্ণ, চন্দ্রযান-৩ মিশনের আগে ব্যাখ্যা
ইসরো এবার চাঁদের বুকে তৃতীয় মিশনে নামতে চলেছে। চন্দ্রযান টু-এর ব্যর্থতা ঢেকে ফেলে নতুন ইতিহাস রচনা করার জন্য সেই চাঁদের দক্ষিণ মেরুকেই টার্গেট করেছে। ঠিক তার পূর্বে চাঁদ কেন মানব অভিযানের জন্য গুরুত্বপূর্ণ, তা নিয়ে ব্যাখ্যা দিল ইসরো।
আগামী ১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান থ্রি। ইসরো ইতিমধ্যে রকেটের বৈদ্যুতিক পরীক্ষার সফল রূপায়ণ করেছে। এই মিশনে চন্দ্রযান থ্রি উৎক্ষেপণ আর এক ধাপ দূরে দাঁড়িয়ে রয়েছে। এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে সাধারণ মানুষের জন্য দুয়ার খুলে দিয়েছে ইসরো।

চন্দ্র অন্বেষণের উদ্যোগে ইসরো ইতিমধ্যে দুটি মিশন পরিচালনা করেছে। চন্দ্রযান-৩ মিশনে একটি দেশীয় ল্যান্ডার, একটি প্রপালশন ও একটি রোভার রয়েছে। এই মিশনের প্রাথমিক উদ্দেশ্য হল আন্তঃগ্রহ মিশনের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক প্রযুক্তির বিকাশ ঘটানো।
উল্লেখযোগ্যভাবে, ল্যান্ডারটি পূর্বনির্ধারিত চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ জন্য ডিজাইন করা হয়েছে। সেখানে রোভার স্থাপনের উদ্দেশ্য নিয়েই যাচ্ছে চন্দ্র ল্যান্ডার। রোভারটি তার গতিশীলতার পর্যায়ে চন্দ্র পৃষ্ঠের গঠন পর্যবেক্ষণ করবে। সেই মিশনে এবার সফল হতে বদ্ধপরিকর ইসরো।

পৃথিবী থেকে চাঁদ তৈরি হয়েছে। চাঁদ পৃথিবীর উপগ্রহ। এটি পৃথিবীর প্রাথমিক ইতিহাসের ভাণ্ডার তাই লুকিয়ে থাকতে পারে চাঁদে। ভূতাত্ত্বিক প্রক্রিয়ার কারণে আমাদের গতিশীল গ্রহে অনেক রেকর্ড সংরক্ষিত নেই, তা মুছে গিয়েছে, কিন্তু চাঁদে তা থাকতে পরে বলে নাসা এক রিপোর্টে জানিয়েছিল।
চাঁদের অন্বেষণ বিজ্ঞানীদেরকে পৃথিবীর উৎপত্তি, পৃথিবী-চাঁদ সিস্টেমের গঠন ও বিবর্তন, পৃথিবীর অতীত এবং সম্ভাব্য ভবিষ্যতের উপর গ্রহাণুর প্রভাব সম্পর্কে অমূল্য অন্তর্দৃষ্টি প্রদান করে।
পৃথিবীর তুলনায় কম মাধ্যাকর্ষণ এবং উচ্চ বিকিরণের মাত্রার কারণে চন্দ্রের পরিবেশ মহাকাশচারীদের জন্য স্বাস্থ্যকর নয়, অনুকূলও নয়। এই চ্যালেঞ্জগুলি মোকাবিলা করেই চাঁদে পাড়ি দিচ্ছে মানুষ। চিকিৎসা গবেষকদের জন্য এই মিশন বিশেষ তাৎপর্যপূর্ণ।

কারণ এটি হাড় ও পেশী ক্ষয় এবং নির্দিষ্ট ধরনের ক্যান্সারের মতো রোগের প্রতিরোধ ও চিকিৎসা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির সুযোগ উপস্থাপন করে। ওষুধের এই অগ্রগতিগুলি নিঃসন্দেহে মানবতার জন্য সুদূরপ্রসারী সুফল বয়ে আনবে।
চাঁদের এই মিশন পৃথিবীর বাইরে তাদের নাগালকে প্রসারিত করার দরজা খুলে দেয়। আমাদের সৌরজগতের মধ্যে অন্যান্য গ্রহ ও চাঁদগুলিতে অনুসন্ধান এবং বসতি স্থাপনের মঞ্চ তৈরি করে এই মিশন। বিশাল মহাবিশ্বে অনুসন্ধান এবং আবিষ্কারের সম্ভাবনা অন্তহীন। সেই অনুসন্ধানের চালিয়ে যাওয়াই লক্ষ্য।












Click it and Unblock the Notifications