Chandrayaan 3: চাঁদের কক্ষপথে ৬টি মিশন এখনও সক্রিয়, ইসরোর চন্দ্রাভিযান ট্রাফিক জ্যামে পড়বে না তো

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চন্দ্রযান-৩ মিশনে নেমেছে। চাঁদের দক্ষিণ মেরুকে টার্গেট করেছে ইসরো। এই অভিযানে আগামী ২৩ অগাস্ট চন্দ্রযান ৩-এর নামার কথা চাঁদের মাটিতে। তার আগে বিশ্বের বিভিন্ন মহাকাশ সংস্থার কোন কোন মিশন চাঁদের মাটিতে সক্রিয় রয়েছে, তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

ভারতের পাশাপাশি রাশিয়াও সম্প্রতি চাঁদে পাড়ি দিয়েছে। ভারতের থেকে পরে যাত্রা শুরু করেও রাশিয়ার লুনা-২৫ আগে পৌছে যাবে চাঁদের মাটিতে। দুদিনের ব্যবধানে ভারত ও রাশিয়ার চাঁদের মাটি ছোঁয়ার আগে যে সমস্য় মিশন চলছে, তার দিকে একটু নজর ঘোরানো যাক।

Chandrayaan 3

ইসরোর দেওয়া তথ্য অনুযায়ী ২০২৩-এর জুলাই পর্যন্ত ছ'টি কক্ষপথ মিশন চালু রয়েছে। নাসা থেমিস মিশনের দুটি মহাকাশযান এখন চাঁদের কক্ষপথে রয়েছে। আর্টেমিস পি-১ ও আর্টেমিস পি-২ নামে দুটি চাঁদের কক্ষপথে সক্রিয়। নাসার লুনার রি-কননাইজেন্স অরবিটার চাঁদের চারপাশে সামান্য উপবৃত্তাকার কক্ষপথে রয়েছে।

ইসরোর চন্দ্রযান-২ এবং কোরিয়া পথফাইন্ডার লুনার অরবিটার উভয়ই ১০০ কিলোমিটার উচ্চতায় মেরু কক্ষপথে ঘুরছে। নাসার ক্যাপস্টোন ১৫০০ থেকে ১৬০০ কিলোমিটার উচ্চতায় চাঁদের উত্তর মেরু থেকে ৭০ হাজার কিলোমিটার দূরে দক্ষিণ মেরু পথে ঘূর্ণায়মান রয়েছে।

২০০৯ সালে জাপানের কাগুয়া বা সেলেন মিশনের মহাকাশযান ওনা এবং ২০০৮ সালে চালু করা ভারতের চন্দ্রযান-১ আর কাজ করছে না। অন্য সব মিশনকে কক্ষপথের বাইরে সরানো হয়্ছে। অনেকে অবতরণে ব্যর্থতার কারণে চন্দ্রপৃষ্ঠে রয়েছে। চিনের চ্যং-৪ মিশনের ডেটা রিলে স্যাটেলাইট ২০১৮ সালে উৎক্ষেপণের পর পৃথিবী ও চাঁদের এল-২ পয়েন্টের কাছে হ্যালো কক্ষপথে স্থানান্তরিত হয়েছে।

চিনের ইউতু-২ রোভার চাঁদের পৃষ্ঠে একমাত্র অপারেটিং রোভার হিসেবে দাঁড়িয়ে রয়েছে। এখন প্রশন উঠেছে এত মিশনে কি সংঘর্ষের সম্ভাবনা রয়েছে? সক্রিয় মহাকাযশানগুলি কখনও কখনও ওভারল্যাপিংয়ের কারণে একে অপরের কাছাকাছি চলে আসতে পারে। সংঘর্ষের পরিস্থিতির দিকে যাতে না যায়, তার জন্য বিশেষ কৌশল অবলম্বন করা হয়।

চন্দ্রযান-৩ মিশনের প্রপালশন মডিউলটি আগামী বহু বছর ধরে প্রায় ১৫০ কিলোমিটার উচ্চতায় একটি বৃত্তাকার কক্ষপথে চাঁদের চারপাশে প্রদক্ষিণ করবে বলে আশা করছে ইসরো। ভারতের চন্দ্রযান-৩ বর্তমানে ১৭৪x১৪৩৭ কিমিতে হ্রাস করা হয়েছে। অর্থাৎ ১৪৩৭ কিলোমিটার দূরে রয়েছে। সোমবার পরবর্তী কক্ষপথ হ্রাস কৌশল সম্পাদন করবে চন্দ্রযান ৩। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে পরবর্তী ধাপে পৌঁছবে ভারতের চন্দ্রযান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+