Chnadrayaan 3 Vs Luna 25: রাশিয়ার সঙ্গে মহাকাশ যুদ্ধে ভারত, কে জিতবে সেয়ানে-সেয়ানে লড়াই
ভারতের চন্দ্রযানকে টেক্কা দিয়ে কি রাশিয়াই আগে পৌঁছে যাবে চাঁদে? সেই প্রশ্নে হঠাৎ করেই রাশিয়ান চ্যালেঞ্চের মুখে পড়েছে ইসরো। ইসরোর চন্দ্রযান-৩ যখন চাঁদের কক্ষপথে পৌঁছে গিয়েছে, তখন রাশিয়ার লুনার উৎক্ষেপণই হয়নি। তবু হারের আতঙ্ক ইসরোর বিজ্ঞানীদের মনে। রাশিয়ার চ্যালেঞ্জকে কি ধুলিসাৎ করে ভারত গড়তে পারবে নয়া কীর্তি!
ইসরোর চন্দ্রযান ৩ যদি চাঁদের মাটি স্পর্শ করতে সফল হয়, তবে ভারত হবে বিশ্বের চতুর্থ দেশ, যাঁরা চাঁদে মহাকাশ অভিযানে সফল হয়েছে। এতদিন মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চিন ছাড়া কোনও দেশ এই সাফল্য পায়নি। ভারত এবার চতুর্থ দেশ হওয়ার অভিযানে নামার পাশাপাশি আরও একটি কীর্তির স্বাক্ষর হতে চলেছে।

এর আগে কোনও দেশ চাঁদের দক্ষিণ মেরুতে নামতে পারেনি। ভারত সেই চাঁদের দক্ষিণ মেরুকেই টার্গেট করেছে। সফল হলে ভারতই হবে প্রথম দেশ যারা চাঁদের দক্ষিণ মেরু স্পর্শ করতে পারল। কিন্তু এরই মধ্যে ভারতকে চ্যালঞ্জ জানিয়েছে রাশিয়া। তারা ১১ অগাস্ট অর্থাৎ শুক্রবার লুনা ২৫ পাঠাতে চলেছে চাঁদে।
রাশিয়ার দাবি, তাদের মিশন সফল হলে ভারতের চন্দ্রযান ৩-এর থেকে আগে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে যাবে তারা। সেক্ষেত্রে রাশিয়াই হবে প্রথম দেশ আর ভারত হবে দ্বিতীয়? এই একচুর জন্য হার মানা খুব কঠিন। তাই প্রশ্ন, রাশিয়ার লুনা ২৫-এর সঙ্গে চন্দ্র অভিযানের যুদ্ধে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান ৩ কি জিততে সমর্থ হবে?
রাশিয়ার লুনা ২৫ এখন মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র চাঁদে পাড়ি দেওয়ার অপেক্ষায় রয়েছে। তবে রাশিয়া যে চন্দ্রপথের যাত্রা সেট করেছে, তা খুব দ্রুত পৌঁছে যাবে চাঁদে। ভারতের চন্দ্রযান-৩ ১৪ জুলাই শ্রীহরিকোটার মহাকাশ কেন্দ্র থেকে যাত্রা করেছিল। ভারতের এই যাত্রাপথ ছিল ৪০ দিনের। কিন্তু রাশিয়া পাঁচ দিনে চাঁদে পৌঁছে যাবে।

৫০ বছর পর ২০২৩-এর ১১ অগাস্ট রাশিয়ার লুনা-২৫ উৎক্ষেপণ করবে চাঁদের উদ্দেশে। তাদের চাঁদে ল্যান্ড করার কথা ১৫ বা ১৬ অগাস্ট। সেক্ষত্রে ভারতের চন্দ্রযান নামার সাত দিন আগেই চাঁদে পৌঁছে যাবে রাশিয়ার লুনা ২৫। পরে শুরু করেও ভারতকে টেক্কা দিয়ে দেবে রাশিয়া। রাশিয়া সরাসরি চাঁদের কক্ষপথে পৌঁছে একবার প্রদক্ষিণ করেই নামতে সমর্থ হবে।
আর ইসরোর চন্দ্রযান নামবে যেভাবে ধাপে ধাপে পৃথিবীর কক্ষপথ পেরিয়েছে, সেভাবেই ধাপে ধাপে চাঁদের কক্ষপথে ঘুরতে ঘুরতে। চাঁদের কক্ষপথে যাওয়ার পর এক ধাপ পেরিয়ে গিয়েছে চন্দ্রযান ৩। আরও একধাপ পেরোবে ৯ অগাস্ট। এমন আরও তিন-চার ধাপ পেরনোর পর চাঁদের মাটিতে নামার কথা ইসরোর চন্দ্রযানের।
চাঁদে নামার পতে গতি কমিয়ে দেওয়া হচ্ছে ভারতের চন্দ্রযানের। মহাকাশযানটি যখন চাঁদ থেকে ১০০ কিলোমটার দূরে থাকবে, তখন জেট প্রপালশন মডিউলের ইঞ্জিন। তারপর ল্যান্ডার বিক্রম ডানা মেলে পাখির মতো চাঁদের মাটি ছোঁবে। চাঁদে ল্যান্ডিং করলে বিক্রমের ভিতর থেকে নেমে আসবে রোভার প্রজ্ঞান। ৩০ কিলোমিটার উচ্চতা থেকে ডানা মেলে ২০ মিনিটের মধ্যে চাঁদের মাটিতে নামবে বিক্রম।












Click it and Unblock the Notifications