Chandrayaan 3: চাঁদের আবহাওয়ার আপডেট দিল বিক্রম, তাপমাত্রার প্রথম পর্যবেক্ষণে পরতে পরতে চমক
চাঁদের মাটিতে পা দেওয়ার পর চন্দ্রপৃষ্ঠের আবহাওয়া সংক্রান্ত প্রথম আপডেট দিল ল্যান্ডার বিক্রম। বিক্রমের পঠানো তাপমাত্রার প্রথম পর্যবেক্ষণ এসে পৌঁছে ইসরোতে। ইসরো সোশ্যাল মিডিয়ার এক্স-প্লাটফর্মে তা প্রকাশ করেছে। সেই পর্যবেক্ষণে চাঁদের দক্ষিণ মেরুতে মাটির তাপমাত্রা সম্পর্কে বিশদ বিররণ দিয়েছে বিক্রম।
এই প্রথম পৃথিবীতে এসে পৌঁছেছে চাঁদের দক্ষিণ মেরুর মাটির প্রোফাইল। চন্দ্রযান ৩ চাঁদের মাটিতে ইতিহাস গড়ার পর চন্দ্রপৃষ্ঠের তাপমাত্রার তারতম্য দেখিয়েছে। পৃষ্ঠের নীচে ১০ মিটার পর্যন্ত তাপমাত্রা দেখানো হয়েছে। ২৩ অগাস্ট সফল অবতরমের চারদিন পর ইসরো চন্দ্রযান ৩-এর বিক্রম ল্যান্ডারের পাঠানো তাপমাত্রার প্রোফাইল শেয়ার করেছে।

ইসরো বিভিন্ন গভীরতায় চাঁদের মাটির তাপমাত্রার পরিবর্তনের উপর একটি গ্রাফ শেয়ার করেছে। চন্দ্র সারফেস থার্মোলজিক্যাল এক্সপিরিমেন্টের মাধ্যমে চাঁদের মাটির তাপমাত্রা প্রোফাইল বোঝানো হয়। এ থেকেই বোঝা যায় কোথায় কেমন তাপমাত্রা রয়েছে চাঁদের মাটির।
এই প্রক্রিয়ায় মাটির গভীরে ১০ সেন্টিমিটার গভীরতা পর্যন্ত তাপমাত্রার অনুসন্ধান করেছে বিক্রম। ১০টি পৃথিক তাপমাত্রার সেন্সর লাগানো হয়েছে। এটি চাঁদের দক্ষিণ মেরুর প্রথম প্রোফাইল। আরও বিস্তারিত জানার জন্য পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে বিক্রম ও প্রজ্ঞান রোভার। এই গ্রাফে দেখানো হয়েছে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
চন্দ্রযান ৩-এ মোট সাতটি পেলোড রয়েছে, চারটি বিক্রম ল্যান্ডারে, দুটি প্রজ্ঞান রোভারে, আর একটি প্রোপালশন মডিউল পেলোড। এই পেলোডগুলি ডিজাইন করা হয়েছে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্য। চাঁদের মাটিতে গবেষণা চালাবে চন্দ্র সারফেস থার্মোলজিক্যাল এক্সপিরিমেন্ট-সহ বিভিন্ন পেলোডগুলি।
শনিবারই ইসরো রোভার প্রজ্ঞানের শিবশক্তি পয়েন্টে রহস্য অনুসন্ধানের ভিডিও প্রকাস করেছিল। চন্দ্রযান ৩ মিশনের এই রোভার চাঁদের মাটির রহস্যের অনুসন্ধান চালাবে। সেই চেষ্টাতেই শিবশক্তি পয়েন্টে ঘুরে বেড়াচ্ছে প্রজ্ঞান। চাঁদের মাটি পরীক্ষা করছে। চাঁদের মাটিতে কী কী খনিজ রয়েছে, তার অনুসন্ধান চালাচ্ছে। তা আবার পাঠাচ্ছে বিক্রমে।
অর্থাৎ বিক্রমের পেলোড ছাড়াও প্রজ্ঞানের পেলোডও মাটির পরীক্ষায় সাবলীল। প্রয়োজনে তা মাটিও খুঁড়বে। শিবশক্তি পয়েন্ট থেকে আরও অনেক দূর তার গতিবিধি। আগের দিনও রোভার প্রজ্ঞানের একটি ভিডিও প্রকাশ করেছিল ইসরো। কীভাবে দুই সেগমেন্টের ব়্যাম্প রোভারের রোল ডাউনকে সহজতর করেছিল।
বিক্রম চাঁদে ল্যান্ড করার পর থেকেই রোভারের চাঁদের মাটিতে আত্মপ্রকাশ, রোভারের সিঁড়ি দিয়ে নেমে আসা, চাঁদ ৮ মিটার বিচরণের পর পেলোড চালু হওয়া-সব ভিডিও প্রকাশ করেছে ইসরো। এবার বিক্রমের মাটির প্রোফাউল পরীক্ষার ফলাফল সামনে আনল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications