Chandrayaan 3: কাছ থেকে কেমন দেখতে চাঁদ, সফল ডিবুস্টিংয়ের পরই প্রথম ভিডি পাঠাল বিক্রম ল্যান্ডার

বিক্রম ল্যান্ডারের সফল ডিবুস্টিং হয়েছে এদিনই। তারপরই কাছ থেকে তোলা চাঁদের প্রথম ভিডি পাঠাল চন্দ্রযান ৩ মিশনের বিক্রম ল্যান্ডার। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো শুক্রবারই তা প্রকাশ করল সোশ্যাল মিডিয়ায়। বিক্রম ল্যান্ডারের পজিশন ডিটেকশন ক্যামেরা একটি ছবি তুলেছে। সেই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে চাঁদের গর্তের ছবি। এছাড়া ল্যান্ডার ইমেজার ক্যামেরা একটি ভিডিও প্রকাশ করে।

ল্যান্ডার বিক্রম এদিনই চাঁদের প্রথম ছবি প্রকাশ করেছে। ওই ছবিতে চাঁদের যে বিভিন্ন গর্ত দেখা যাচ্ছে তার মধ্যে জিওদার্নো ব্রুনো ক্রেটার চাঁদের বড়ো গর্তগুলির একটি। ওই গর্তের ব্যাস প্রায় ৪৩ কিলোমিটার। এছাড়া ভিডিও-তে দেখা গিয়েছে ছোটো-বড়ো অনেক গর্ত। আমরা যাকে চাঁদের কলঙ্ক বলি, তা যে কত মারাত্মক তা বোঝা গিয়েছে এই ভিডিও ও ছবিতে।

কাছ থেকে কেমন দেখতে চাঁদ, ভিডি পাঠাল বিক্রম

শুক্রবার ইসরো জানিয়েছে, চন্দ্রযান ৩-এর বিক্রম ল্যান্ডার প্রথম ডি-বুস্টারিং সফল করেছে। অর্থাৎ গতি কমিয়ে চাঁদের কক্ষপথে হ্রাস সম্পাদন করেছে বিক্রম। এই কৌশলের মধ্য দিয়েই চাঁদে নামার প্রক্রিয়া শুরু হয়ে গেল বলে জানিয়েছে ইসরো। ইসরো বিক্রমকে সুপার স্লো ল্যান্ডারে পরিণত করে চাঁদের মাটিতে নামাবে এভাবেই।

চন্দ্রযান ৩-এর বিক্রম ল্যান্ডার আগামী বুধবার অর্থাৎ ২৩ অগাস্ট চাঁদের মাটিতে পা রাখবে। আর মাত্র পাঁচ দিন বাকি। তার আগে চন্দ্রযান ৩-এর জেট প্রপালশন মডিউলের থেকে বৃহস্পতিবার বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিক্রম ল্যান্ডার। তারপর শুক্রবার বিক্রম প্রথম ডিবুস্টারিং প্রক্রিয়া সম্পাদন করেছে।

ইসরো এরপর টুইট করে জানিয়েছে, চন্দ্রযান ৩-এর বিক্রম ল্যান্ডার মডিউল একেবারে সুস্থ ও সক্রিয় রয়েছে। ল্যান্ডার বিক্রম বর্তমানে প্রথম ডিবুস্টিং অপারেশনের পর ১১৩ কিমিx১৫৭ কিমি কক্ষপথে রয়েছে। দ্বিতীয় ডিবুস্টিং অপারেশন হবে ২০ অগাস্ট।

২০ অগাস্ট রাত দুটোয় সেই ডিবুস্টিং হবে বলে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে টুইট বার্তায় বা এক্স প্লাটফর্মে জানানো হয়েছে। এইভাবে চাঁদের আকাশে পাক খেতে খেতে পররে ধাপে পৌঁছবে। ২৩ অগাস্ট চাঁদের মাটি ছোঁয়ার পূর্ব মুহূর্তে চাঁদের মাটি থেকে ৩০ কিলোমিটার দূরত্বে অবস্থান করবে বিক্রম।

৩০ কিলোমিটার অবস্থান থেকে ২০ মিনিটের অভিযানে বিক্রম নেমে আসবে চাঁদের মাটিতে। ওই ২০ মিনিটই ভাগ্য গড়ে দেবে ইসরোর চন্দ্রযান-৩ মিশনের। চাঁদের মাটি থেকে যখন ৩০ কিমি দূরত্বে থাকবে বিক্রম ল্যান্ডার, তখন থেকে ডানা মেলে দেবে। সেই ডানার উপর ভর করেই পাখির মতো নেমে আসবে চাঁদের মাটিতে।

ছবি সৌজন্য: ইসরো টুইটার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+