Chandrayaan 3: প্রজ্ঞানের পর চাঁদের মাটিতে ঘুমিয়ে পড়ল বিক্রমও, আবার জাগিয়ে তোলার কী পরিকল্পনা, জানাল ইসরো

চন্দ্রযান ৩ মিশনে প্রজ্ঞানকে আগেই ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। এবার ইসরো স্লিপ মোডে পাঠাল বিক্রম ল্যান্ডারকেও। সোমবার ইসরোকে স্লিপ মোডে পাঠানো হয় সকাল আটটায়। চাঁদরে মাটিতে বিক্রম ল্যান্ডার লাফ দিয়ে ৪০ সেন্টিমিটার উড়ে ৪০ সেন্টিমিয়ার দূরে সফট ল্যান্ডিং করে। তারপরই পাঠানো হয় স্লিপ মোডে।

চাঁদের মাটিতে বিক্রম ল্যান্ডারকে ঘুম পাড়িয়ে দেওয়ার আগে নতুন স্থানে চ্যাস্টি, রম্ভা-এলপি এবং ইলসা পেলোড দ্বারা ইন-সিটু পরীক্ষা করা হয়। পেলোড এখন সুইচড অফ করা হয়েছে। তবে ল্যান্ডার রিসিভার চালু রয়েছে। সৌরশক্তি শেষ হয়ে গেলে এবং ব্যাটারি শেষ হয়ে গেলে বিক্রমও প্রজ্ঞানের পাশে ঘুমিয়ে পড়বে।

Chandrayaan 3

আবার কবে জেডে উঠবে বিক্রম ও প্রজ্ঞান। সেই আশা কি আদৌ রয়েছে? ইসরো জানিয়েছে, ফের চাঁদের দক্ষিণ মেরুতে সূর্যালোক এসে পড়বে ২২ সেপ্টেম্বর। সেদিনই সম্ভাবনা রয়েছে প্রজ্ঞান ও বিক্রমের জেগে ওঠার। এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীরা।

ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছে, চাঁদে ফের সূর্যোদয় হবে ২০ সেপ্টেম্বর। তবে দক্ষিণ মেরুতে কিছুটা পরে সূর্যোদয় হবে। সম্ভাব্য ২২ সেপ্টেম্বর সূর্যালোক পড়বে চাঁদের দক্ষিণ মেরুতে। তারপর সূর্যালোকে প্রজ্ঞান ও বিক্রমের সোলার সিস্টেম কাজ করে কি না, ব্যাটারি ফের চার্জ হয় কি না, তার উপরই নির্ভর করবে ফের পরবর্তী ১৪ দিন ইসরোর চন্দ্র মিশন জারি থাকবে কি না।

চাঁদে সোমবার থেকেই শুরু হচ্ছে রাত। নাসার মুন ট্র্যাকার অনুযায়ী চন্দ্রপৃষ্ঠে সূর্যাস্ত শুরু হচ্ছে ৪ সেপ্টেম্বর থেকে। ৬ সেপ্টেম্বর সমগ্র চাঁদ অন্ধকারে ডুবে যাবে। এই সময় চন্দ্রপৃষ্ঠে তাপমাত্রা নেমে আসবে মাইনাস ২০০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এই ঠান্ডা সহ্য করেও বিক্রম ও প্রজ্ঞানের সিস্টেম ঠিক থাকে কি না, সেটাই দেখার।

বিক্রম তার আগে সমস্ত পরীক্ষা-নিরীক্ষা সেরে নিয়েছে। চাঁদের বুকে বিক্রমও সুস্থ ও স্বাভাবিক রয়েছে। চন্দ্রযান ৩ মিশনে ঘুমিয়ে পড়ার আগে আরও এক চমক দেখাল ল্যান্ডার বিক্রম। মহাকাশ বিজ্ঞানে অসাধ্যসাধন করে দ্বিতীয়বারের জন্য চাঁদের মাটিতে সফল অবতরণ করেছে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার।

সোমবার এক এক্স বার্তায় ইসরো জানিয়েছে, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা চাঁদের মাটিতে ল্যান্ডিং করে থাকা বিক্রমের ইঞ্জিন চালিত করে ফের মাটির উপরে উত্থানে সফল হয়। মাটি থেকে লাফ দিয়ে ৪০ সেমি দূরত্বে ফের ল্যান্ড করে বিক্রম। এক্স মাধ্যমে সেই ছবি শেয়ার করে ইসরো লিখেছে চন্দ্রযান ৩ মিশনে বিক্রম ল্যাল্ডার তার মিশনে সমস্ত উদ্দেশ্য অতিক্রম করেছে।

এদিন সফলভাবে এই হপ পরীক্ষা করেছে ইসরো। ল্যান্ডারের সমস্ত সিস্টেম কাজ করছে কি না, সেটাই শেষবার দেখে নিতেই এই পরীক্ষা। ইসরো জানিয়েছে, এটি চাঁদের মাটিতে থার্মো ফিজিক্যাল এক্সপিরিমেন্ট। লুনার সিসমিক অ্যাক্টিভিটির জন্য যন্ত্রগুলিকে পরীক্ষা করে দেখে নেওয়া হয়। পরীক্ষার পর পুনরায় স্থাপন করা হল চাঁদের মাটিতে।

ইতিমধ্যে প্রজ্ঞান রোভারের স্লিপ মোড সক্রিয় করা হয়েছে। এবার ইসরো বিক্রম ল্যান্ডারেরও স্লিপ মোড সক্রিয় করা হল। চাঁদে রাত নামার আগই ল্যান্ডার বিক্রমকে ঘুম পাড়িয়ে দেওয়া হল। ১৪ দিনের মিশনে প্রাথমিক উদ্দেশ্য সফলভাবে সম্পন্ন করেছে প্রজ্ঞান ও বিক্রম। বিজ্ঞানীরা এবার অপেক্ষায়. ১৪ দিন চাঁদের মাটিতে রাত কাটানোর পর কেমন থাকে চন্দ্রযান ৩ মিশনের দুই প্রোব বিক্রম ও প্রজ্ঞান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+