Chandrayaan 3: আর কত দূরে বিক্রম ল্যান্ডার, চাঁদের মাটি ছোঁয়ার মাহেন্দ্রক্ষণ ঘোষণা ইসরোর

চাঁদে নামার পথে দ্বিতীয় ডিবুস্টিং সফল। ইসরো সঠিক পথেই এগিয়ে নিয়ে যাচ্ছে চন্দ্রযানের বিক্রম ল্যান্ডারকে। শনিবার রাতেই বিক্রম শেষবার চন্দ্র কক্ষপথ হ্রাস সম্পাদন করেছে। নেমে এসেছে ১৫৭ কিলোমিটারx১১৩ কিলোমিটার থেকে এক ঝটকায় নেমে এসেছে চাঁদের সবথেকে কম দূরত্বে।

ভারতের চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম এখন রয়েছে ১৩৪ কিলোমিটারx২৫ কিলোমিটার কক্ষপথে। অর্থাৎ চাঁদ থেকে সর্বনিম্ন ২৫ কিলোমিটার দূরত্বে রয়েছে বিক্রম। সর্বোচ্চ দূরত্ব ১৩৪ কিলোমিটার। এমনই উপবৃত্তাকার কক্ষপথে বিক্রম ঘুরছে চাঁদের আকাশে। মাহেন্দ্রক্ষণ এলেই চাঁদের মাটিতে নামার প্রক্রিয়া শুরু করে দেবে বিক্রম।

Chandrayaan 3

ইসরো ইতিমধ্যেই সেই মাহেন্দ্রক্ষণ ঘোষণা করে দিয়েছে। এখন অপেক্ষা শুধু সফট ল্যান্ডিংয়ের। তারপরই সৃষ্টি হবে ইতিহাস। ভারতের স্বপ্নপূরণ হবে। চন্দ্রযান ল্যান্ডার চাঁদের সবথেকে কাছে পৌঁছে যাওয়ার পর ইসরো জানিয়েছে, ২৩ অগাস্টই চাঁদের মাটিতে নামবে বিক্রম।

২৩ অগাস্ট বিকেল ৫টা ৪৭ মিনিটে চাঁদের মাটিতে নামার প্রক্রিয়া শুরু করবে বিক্রম, চাঁদের মাটি স্পর্শ করবে ৬টা ৪ মিনিটে। ২০১৯-এর চন্দ্রযান-২ মিশনের থেকে শিক্ষা নিয়ে এবার ভিন্ন পদ্ধতি অবলম্বন করানো হয়েছে সফট ল্যান্ডিংয়ের। এবার আর চন্র্নযান ২-এর মতো ১০০x১০০ কিলোমিটার কক্ষপথে যায়নি চন্দ্রযান ৩।

চন্দ্রযান ৩-এর জেট প্রপালশন ইউনিট ১৫৩x১৬৩ কিলোমিটার কক্ষপথে রয়েছে। আর বিক্রম ল্যান্ডারকে বিচ্ছিন্ন করে দুটি ডিবুস্টিংয়ের মাধ্যমে পাঠিয়েছে ১৩৪x২৫ কিলোমিটার কক্ষপথে। সেখান থেকেই চাঁদের মাটিতে নামবে বিক্রম। তবে চাঁদরে কক্ষপথের ২৫ কিলোমিটার দূরত্ব থেকে ডানা মেলে পাখির মতো বিক্রম চাঁদের মাটিতে নামে, নাকি পূর্ব নির্ধারিত ৩০ কিলোমিটার থেকে নামে, তা স্পষ্ট হয়নি।

ইসরোর কোনওরকম তাড়াহুড়ো না করে ঠান্ডা মাথায় স্বপ্ন সফল করতে চাইছে। এখন শুধু সফট ল্যান্ডিংটুকু বাকি। বাদ বাকি সমস্ত কিছু ঠিক আছে। উত্তেজনাকে সদমিয়ে রেখে বিজ্ঞানীরা শুধু মনোনিবেশ করেছে সফট ল্যান্ডিংয়ে। গতবার ২.৩ কিলোমিটার আগে ক্র্যাশ হয়ে গিয়েছে চন্দ্রযান ২-এর বিক্রম। এবার তাই সতর্ক ইসরো।

ইসরো তাই চন্দ্রযান ৩-এর বিক্রম ল্যান্ডারের গতি কমানোর কৌশলকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে ডিবুস্টিংয়ে। শনিবার রাতে দ্বিতীয় ডিবুস্টিংয়েও গতি কমিয়ে সুপার স্লো মহাকাশযানে পরিণত করা হয়েছে বিক্রম ল্যান্ডারকে। বুধবার চন্দ্রযান ৩-এর বিক্রম ল্যান্ডার চাঁদের মাটিতে পা রাখবে একেবার পাখির মতো সন্তর্পণে।

চাঁদের দক্ষিণ মেরু সংলগ্ন ৭০ ডিগ্রি দ্রাঘিমাংশে পা রাখবে ভারতের চন্দ্রযান। দক্ষিণ মেরুর এত কাছে এখনও পর্যন্ত কোনও দেশ যেতে পারেনি। নাসা সার্ভেয়ার মিশনে পৌঁছেছিল ৩০ ডিগ্রি দ্রাঘিমাংশে। আর রাশিয়ার লুনা ২৫ নামবে চাঁদের ৬৮ থেকে ৬৯ ডিগ্রি দ্রাঘিমাংশে। দক্ষিণ মেরু থেকে ৩০০ কিলোমিটার দূরে থাকবে ভারতের চন্দ্রযান, রাশিয়ার চন্দ্রযান আর একটু দূরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+