Chandrayaan 3: চন্দ্রযান ২-এর অরবিটারের সঙ্গে যোগাযোগ স্থাপন বিক্রমের, কী ঘটতে চলেছে চাঁদের কক্ষপথে
দীর্ঘ চার বছর ধরে চাঁদের কক্ষপথে ঘুরে চলেছে চন্দ্রযান-২ মিশনের অরবিটার। চন্দ্রযান-২ মিশন ২০১৯-এ ব্যর্থ হওয়ার পর তা চাঁদের কক্ষপথে ২০১৯ সাল থেকে প্রদক্ষিণ করে চলেছে। এবার চন্দ্রযান-৩ মিশনে এসে সেই অরবিটারের সঙ্গে যোগাযোগ স্থাপন হল ল্যান্ডার বিক্রমের।
বিক্রম চাঁদে নামার আগেই হাতে চাঁদ পেয়ে গেল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। তারা জানিয়েছে, চার বছর ধরে অনেক চেষ্টা করেও যা সম্ভব হয়নি, এবার চন্দ্রযান ৩ মিশনের বিক্রম ল্যান্ডার চাঁদের কক্ষপথে গিয়ে সেই অসাধ্য সাধন করতে পেরেছে।

চাঁদের কক্ষপথে যোগাযোগ স্থাপন হয়েছে চন্দ্রযান ২-এর অরবিটার ও চন্দ্রযান ৩-এর ল্যান্ডারের। তা চাঁদে ইসরোর শক্তি কয়েকগুণ বাড়িয়ে দিল বলে মনে করছেন বিজ্ঞানীরা। এতদিন ইসরো বলে আসছিল, চন্দ্রযান-২ মিশন ব্যর্থ হয়নি। এদিন অরবিটারের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তা প্রমাণ করে দিলেন তাঁরা।
চন্দ্রযান ২-এর বিক্রম ল্যান্ডার ব্যর্থ হয়েছিল চাঁদের মাটিতে অবতরণ করতে। চাঁদে নামার প্রাক মুহূর্তে ভেঙে পড়েছিল তা। কিন্তু সেই থেকেই অরবিটার চাঁদের কক্ষপথে কাজ করে চলেছে সক্রিয়ভাবে। সেই অরবিটারের সঙ্গে যোগাযোগ সাধন হওয়ায় ইসরোর বিজ্ঞানীদের ল্যান্ডার মডিউলে প্রবেশের নতুন পথ তৈরি হয়ে গেল।
বিক্রম ল্যান্ডার অবতরণে চন্দ্রযান ২-এর অরবিটারের সাহায্য যে তারা পাবেন তা আগেই আশাপ্রকাশ করেছিলেন ইসরোর বিজ্ঞানীরা। সেইমতোই ডিজাইন অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছিল। তখন থেকেই এটি চাঁদের কক্ষপথে রয়েছে। ইসরো বলেছিল চন্দ্রযান ৩ মিশনে তারা চন্দ্রযান ২ অরবিটারের খোঁজ পাবে।
ইসরোর আশা চন্দ্রযান-৩ মিশনের বিক্রম ল্যান্ডারকে চাঁদের মাটিতে অবতরণের স্থান নির্ধারণ করে দেবে চন্দ্রযান ২ মিশনের অরবিটার। পৃথিবীর মহাকাশ স্টেশনের সঙ্গে চন্দ্রযান-৩ মিশনের নোটওয়ার্ক এমনভাবে সেট করা হয়েছে যে, ল্যান্ডারটি চন্দ্রযান-২ অরবিটারে ডেটা পাঠাবে, তা গ্রাউন্ড স্টেশনগুলিতে রিলে করবে।
আবার চন্দ্রযান ৩-এর বিক্রম ল্যান্ডার সরাসরি পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে সক্ষম। এই সংকেত সরসারি গ্রাউন্ড স্টেশনে পৌছবে বলে জানিয়েছেন ইসরো চেয়ারম্যাম এস সোমনাথ। কোনও কারণে চন্দ্রযান ২-এর অরবিটার ঠিকমতো কাজ না করলে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার সরাসরি পৃথিবীর সঙ্গে যোগাযোগ করবে।
অরবিটার এবং আর্থ স্টেশনের সঙ্গে। মোট কথা চন্দ্রযান ২-এর অরবিটারের সঙ্গে যোগাযোগ সাধন হওয়ায় এক সঙ্গে অনেকগুলি পথ খুলে গেল ইসরোর কাছে।












Click it and Unblock the Notifications