Chandrayaan 3: চাঁদের মাটিতে অবাধ বিচরণ, দেখুন ইসরোর পাঠানো প্রজ্ঞানের ‘মুনওয়াকে’র সেই ভিডিও
চন্দ্রযান ৩ মিশনে বিক্রম চাঁদের মাটিতে পদার্পণের পর থেকেই একের পর এক ঐতিহাসিক দৃশ্যের অবতারণা হচ্ছে। বিক্রম ল্যান্ডার চাঁদে পা দেওয়ার পর প্রজ্ঞান রোভার নামে এসেছে। বিক্রমের দুয়ার খুলে প্রজ্ঞানের চাঁদের মাটিতে নেমে আসার সেই দৃশ্যের মতোই প্রজ্ঞানের 'মুনওয়াকে'র ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বিক্রম থেকে নেমে এসে প্রজ্ঞান হাঁটছে চাঁদের মাটিতে। গত সামান্যই সেকেন্ডে ১ সেন্টিমিটার মাত্র। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ার এক্স (টুইটার) মাধ্যমে প্রকাশ করেছে ইসরো। এখন চাঁদে দিন। এই সময়ে চাঁদের মাটিতে বিচরণ করে বিভিন্ন নমুনা সংগ্রহ করবে প্রজ্ঞান।

চাঁদের মাটিতে কী ধরনের খনিজ রয়েছে, জল রয়েছ কি না। কিংবা অক্সিজেন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে প্রজ্ঞানের পাঠানো নমুনা থেকে। প্রজ্ঞান চাঁদের মাটিতে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে নমুনা ও ছবি সংগ্রহ করবে। তা থেকে পাওয়া তথ্যই আগামীদিনে গবেষণার বিষয়বস্তু হয়ে উঠবে।
বিক্রম চাঁদের মাটিতে নামার পর শুরু হয়েছিল ধুলো ঝড়। তাই খানিক বিশ্রাম নিয়ে চন্দ্র পরিবেশকে ভালো করে পড়েই বিক্রমের দরজা খুলে প্রজ্ঞান নেমে আসে চাঁদের মাটিতে। ইসরো প্রধান এস সোমনাথ জানিয়েছেন, এখন প্রজ্ঞান চাঁদের মাটিতে বিচরণ করছে। চাঁদের মাটিতে কী কী উপাদান রয়েছে, তার নমুনা সংগ্রহ করছে।
... ... and here is how the Chandrayaan-3 Rover ramped down from the Lander to the Lunar surface. pic.twitter.com/nEU8s1At0W
— ISRO (@isro) August 25, 2023
ইসরো সম্প্রতি প্রজ্ঞানের মুনওয়াকের একটি ভিডিও প্রকাশ করেছে। তা বিক্রম থেকে বেরিয়া চাঁদের মাটিতে এগিয়ে চলেছে শম্বুক গতিতে। বিভিন্ন নমুনা ও তথ্য সংগ্রহ করে তা রোভারের মাধ্যমে পাঠাচ্ছে ইসরোতে। সেখান থেকে চাঁদ সম্বন্ধে নতুন কিছু জানতে চাইছেন ইসরোর বিজ্ঞানীরা।
চাঁদ সম্বন্ধে নিত্যনতুন আবিষ্কার সামনে আনাই এখন লক্ষ্য ইসরোর। প্রজ্ঞান ও বিক্রমের পাঠানো বিভিন্ন ছবি ও ভিডি ইসরো প্রকাশ করছে। তার নবতম সংযোজন প্রজ্ঞানের মুনওয়াক। এরপর প্রজ্ঞানের ক্যামেরায় চাঁদের আরও অত্যাশ্চর্য ছবি সামনে আসবে। ইসরো তা প্রকাশও করবে।
মহাকাশ বিজ্ঞানে আলোচড়ন তুলে দিতে প্রজ্ঞানের হতে এখন সময় রয়েছে ১২ দিনের। আর ১২ দিন চাঁদে সূর্যের আলো থাকবে। এই সময়ের মধ্যেই যা কাজ সারার সেরে নিতে হবে প্রজ্ঞানকে। তারপর রাত নামলে ১৪ দিন আর কাজ করতে পারবে না প্রজ্ঞান। অন্ধকারের ১৪ দিন কাটিয়ে প্রজ্ঞানের আর ক্ষমতা থাকবে কি না, তা এখন নিশ্চয়ই নয়।












Click it and Unblock the Notifications