Chandrayaan 3: প্রজ্ঞান ১০০ নট আউট, চাঁদের মাটিতে অনন্য কীর্তি গড়ে ফেলল ইসরো
প্রজ্ঞান ১০০ নট আউট! চন্দ্রযান ৩ মিশনে চাঁদের মাটিতে প্রজ্ঞান রোভার একের পর এক কীর্তি গড়ে চলেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকেও করে চলেছে গর্বিত। বিক্রম ল্যান্ডারের বুক চিরে চাঁদের মাটিতে বেরিয়ে আসার পর চন্দ্র-রহস্য উন্মোচনে নানা আবিষ্কার তো করছেই, এরই ফাঁকে পূর্ণ করে ফেলেছে সেঞ্চুরিও।
চাঁদের দক্ষিণ মেরু স্পর্শ কররা পর চাঁদের মাটিতে ছুটতে শুরু করে প্রজ্ঞান। এখন পর্যন্ত ১০০ মিটার রান হয়ে গিয়েছে প্রজ্ঞানের। এখন অপরাজিত তিনি। অর্থাৎ বীর বিক্রমে চাঁদের খারাপ পিচে ব্যাটিং করে চলেছে চন্দ্রযান ৩-এর প্রজ্ঞান রোভার। চাঁদের খানা-খন্দভরা অসমান মাটিতেও প্রজ্ঞানের কোনও মালুম নেই।

শনিবার ইসরো এক্স মারফৎ জানিয়েছে, প্রজ্ঞান রোভার চাঁদের মাটিতে ১০০ মিটার অতিক্রম করে এখনও ছুটে চলেছে। ১০০ নট আউট, ব্যাট করছে প্রজঞান, তার সঙ্গে ক্রিজে স্বমহিমায় রয়েছে বিক্রমও। আদিত্য এল১ যেদিন সূর্যের পথে পাড়ি দিল, সেদিনই চাঁদের মাটিতে ল্যান্ডমার্ক ছুঁল প্রজ্ঞান।
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) September 2, 2023
🏏Pragyan 100*
Meanwhile, over the Moon, Pragan Rover has traversed over 100 meters and continuing. pic.twitter.com/J1jR3rP6CZ
ইসরো এদিন জোড়া সাফল্যের অধিকারী হল। ইসরো জানিয়েছেন, রোভারটি চাঁদের মাটিতে ১০০ মিটার পথ পরিক্রমা করেছে। এখনও তার পরিক্রমা চালিয়ে যাচ্ছে। যতক্ষণ না চাঁদের মাটিতে সূর্যের আলো ম্লান হয়ে আসে প্রজ্ঞান রোভার চাঁদে পরিক্রমা চালিয়ে যাবে।
চাঁদের মাটিতে যতক্ষণ সূর্যের আলো থাকবে, ততক্ষণই কাজ করতে সক্ষম বিক্রম ও প্রজ্ঞান। কিন্তু আলো চলে গেলে আর বিক্রম বা প্রজ্ঞান কেউই কাজ করতে পারবে না। তাই এবার ইসরো চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানকে স্লিম মোডে পাঠানোর প্রক্রিয়া শুরু করবে।
চাঁদে রাত নামার আগেই বিক্রম আর প্রজ্ঞানকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। তারপর সূর্যের আলো ফুটলে অর্থাৎ ১৪ দিন পর তাদের স্লিম মোড থেকে বের করা হবে। তবে ইসরো ইসরো ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানকে চাঁদের মাটিতে নামিয়েছিল ১৪ দিনের মিশনেই।
এখন ১৪ দিন চাঁদের মাটিতে অন্ধকারে থাকার পর বিক্রম-প্রজ্ঞানকে যদি ফের স্বমহিমায় পাওয়া যায়, তবে সেটা রহবে ইসরোর বাড়তি পাওনা। এখন দেখার চাঁদের রাত কাটার পর আবার যখন সূর্যের আলো ফুটবে, তখন রোভার প্রজ্ঞান ও বিক্রম ল্যান্ডার জেগে ওঠে কি না। আবার পরিক্রমা শুরু করতে পারে কি না প্রজ্ঞান।
ইসরো প্রধান এস সোমনাথ জানিয়েছেন, ভারতের চন্দ্রযান ৩ মিশনে চন্দ্র অন্বেষণ উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করেছে। প্রতিদিনই আমরা নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি। নতুন নতুন তথ্য পাচ্ছি। ইতিমধ্যে রোভার প্রজ্ঞান চাঁদের মাটিতে ১০০ মিটার দূরত্ব অতিক্রম করেছে। এখন চাঁদে রাত নামার আগে প্রজ্ঞান ও বিক্রমকে তরতাজা রাখাই উদ্দেশ্য।












Click it and Unblock the Notifications