Chandrayaan 3: স্মাইল প্লিজ...! চাঁদে বিক্রম ল্যান্ডারের প্রথম ছবি ক্লিক রোভার প্রজ্ঞানের

স্মাইল প্লিজ...। চাঁদের মাটিতে বিক্রম ল্যান্ডারের প্রথম ছবি তুলল রোভার প্রজ্ঞান। চন্দ্রযান ৩ মিশনে চাঁদের মাটিতে সফল অবতরণের পর কেটে গিয়েছে সপ্তাহকাল। কিন্তু চাঁদের মাটি থেকে বিক্রমের কোনও ছবি আসেনি। প্রজ্ঞান রোভারের নানা ছবি এসেছে, কিন্তু বিক্রম রয়ে গিয়েছিল আড়ালে।

অবশেষে প্রজ্ঞান রোভার সেই দুঃখ ঘুচিয়ে দিল বিক্রমের। প্রজ্ঞানের তোলা বিক্রমের ছবি এল ইসরোর কম্যান্ড অফিসে। সেই ছবি নিয়ে উৎসাহ প্রবল। বিক্রম ল্যান্ডারের প্রথম ছবি বলে কথা। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো রোভার প্রজ্ঞানের তোলা সেই ছবি সোশ্যাল মিডিয়ার এক্স প্লাটফর্মে প্রকাশ করল।

Chandrayaan 3

চন্দ্রযান ৩-এর রোভার প্রজ্ঞান তার নেভিগেশন ক্যামেরা ব্যবহার করে বিক্রমের ছবি তুলেছে। চাঁদে অবতরণের পর বিক্রম কেমন অবস্থায় আছে তা দেখা যায়নি। টুইটারে ছবিটি শেয়ার করে ইসরো এটিকে চন্দ্রযান ৩ মিশনের চিত্র বলে অভিহিত করেছে। বেঙ্গালুরুর ল্যাবরেটরি ফর ইলেক্ট্রো-অপটিক্স সিস্টেম দ্বারা রোভারে থাকা ন্যাভক্যাম তৈরি করা হয়েছে।

গত সপ্তাহে বুধবার চাঁদের মাটিতে ইতিহাস গড়েছিল চন্দ্রযান ৩-এর বিক্রম ল্যান্ডার। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে দেশকে গর্বিত করেছিল। বিশ্বের প্রথম দেশ হিসেবে কীর্তি গড়ার পর সাতদিন অতিক্রান্ত। কেমন আছে বিক্রম, তা দেখিয়ে দিল রোভরা প্রজ্ঞানের ন্যাভ-ক্যাম।

পৃথিবীর নিকটতম স্বর্গীয় প্রতিবেশী চাঁদ। সেখানে যাত্রা করেছে পৃথিবীর যান। সেই স্বর্গীয় প্রতিবেশীর ঘরে কেমন রয়েছে বিক্রম, তা দেখার আশায় ছিল দেশবাসী। সাতদিন পর সেই ছবি দেখে আপ্লুত সবাই। চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করে এখন তার কাজ চালিয়ে যাচ্ছে বিক্রম।

বিক্রমের দরজা খুলে রোভার প্রজ্ঞান বেরিয়ে আসার পর সেও নিরন্তর কাজ করে চলেছে। কারণ হাতে সময় অতি অল্প। আর মাত্র ৮দিন। তারপর ফের দক্ষিণ মেরুতে ওই অঞ্চলে নামবে অন্ধকার। সূর্য আবার উঠবে ১৪ দিন পর। তখন কী অবস্থায় থাকবে বিক্রম বা প্রজ্ঞান, তা বলবে ভবিষ্যৎ।

ইতিমধ্যে প্রজ্ঞান রোভরা চাঁদের মাটিতে আবিষ্কারের ঘনঘটা ফেলে দিয়েছে। একে একে অক্সিজেন, সালফার-সহ ৯টি পদার্থ আবিষ্কার করেছে। রোভার চাঁদের মাটিতে এক কীর্তির স্বাক্ষর রাখবে বলে বিশ্বাস ইসরোর বিজ্ঞানীদের। প্রজ্ঞান এখন হাইড্রোজেনের খোঁজ চালাচ্ছে চাঁদে।

ইসরো আরও জানিয়েছে, চন্দ্রযান ৩ মিশনের রোভার প্রজ্ঞানের লেজার ইনডিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কপি যন্ত্র দ্বারা পরিমাপ থেকে আরও অনেক কিছুর হদিশ মিলবে। বিজ্ঞানীরা আশাবাদী, পরীক্ষা-নিরীক্ষার সুফল শীঘ্রই পাওয়া যাবে। এখনও ৮দিন চাঁদে সূর্যালোক থাকবে। আরও অনেক কিছুর হদিশ দেবে প্রজ্ঞান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+