Chandrayaan-3 Vs Luna-25: ভারতের চন্দ্রযান-৩ মিশন রাশিয়ার লুনা ২৫-এর থেকে আলাদা, জানাল ইসরো

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চন্দ্রযান-৩ মিশনে চাঁদের দক্ষিণ মেরু ছুঁতে চলেছে। ইত্যবসরে রাশিয়াও লুনা ২৫ মিশনে পাড়ি দিয়েছে চাঁদের দক্ষিণ মেরুর সন্ধানে। কে আগে চাঁদের দক্ষিণ মেরুতে দেশের পতাকা উত্তোলিত করতে পারে অলিখিত এক প্রতিযোগিতায় নেমেছে ভারত ও রাশিয়া।

রাশিয়া একমাস পরে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করলেও ভারতের আগেই তারা পৌঁছে যাবে বলে দাবি করেছে। রাশিয়ার লুনা ২১ অগাস্ট চাঁদের মাটি ছোঁবে বলে সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। সেখানে ভারতের চন্দ্রযান-৩ চাঁদরে মাটি স্পর্শ করার কথা ২৩ অগাস্ট।

Chandrayaan-3 Vs Luna-25

এই পরিস্থিতিতে ইসরোর বিজ্ঞানী সেই প্রতিযোগিতা উড়িয়ে গিয়ে জানালেন, রুট এবং পরীক্ষা-নিরীক্ষায় দিক থেকে দুটি মিশন সম্পূর্ণ আলাদা। তাই উভয় মিশনকে তুলনা করার কোনও অর্থ হয়না। ভারত ও রাশিয়া ভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্য চাঁদে পাড়ি দিয়েছে। দুটি মিশনই যাতে সফল হয়, সেই প্রার্থনাই আমাদের।

ভারতের চন্দ্রযান ৩ ১৪ জুলাই যাত্রা শুরু করেছিল। ৪১ দিনের মিশনে তার চাঁদে নামার কথা ২৩ অগাস্ট। আর রাশিয়ার লুনা-২৫ ১১ অগাস্ট রওনা দিয়েছে চাঁদের উদ্দেশে। তা মাত্র ১২ দিনেই চাঁদে পৌঁছে যাবে। ২১ অগাস্ট চাঁদের মাটিতে নামবে লুনা-২৫। দুটি মহাকাশযানই চাঁদরে দক্ষিণ মেরুতে অবতরণের লক্ষ্যমাত্রা স্থির করেছে।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার একজন বিজ্ঞানী ব্যাখ্যা করেছেন, পৃথিবী ও চাঁদের মহাকর্ষীয় শক্তির উপর নির্ভর করে ভারতের চন্দ্রযান-৩ ৪১ দিনের যাত্রাপথ রচনা করেছে। ৪১তম দিনে চাঁদের মাটি স্পর্শ করবে। আর লুনা-২৫ হল উচ্চ ক্ষমতাসম্পন্ন রকেট সয়ূজ-২.১ দ্বারা চালিত হয়ে বহিরাগত সাহায্য় না নিয়েই চাঁদের মাটিতে নামছে।

এই মিশনে রাশিয়া নেমেছে ৪৭ বছর পর। চাঁদের দক্ষিণ মেরুতে তারা প্রথম দেশ হিসেবে অবতরণ করতে চলেছে। ভারতের চন্দ্রযান-৩ মিশনের বিক্রম ল্যান্ডারের থেকে লুনা-২৫ অনেক বড়ো ও ক্ষমতাসম্পন্ন। এখনও পর্যন্ত কোনও দেশই দ৭িণ মেরুতে সফট ল্যান্ডিং করেনি।

ভারত ২০১৯ সালে ব্যর্থ হয়েছিল। এবার তাই চন্দ্রযান-৩ নিয়ে অনেক প্রত্যাশা। এবার সাফল্য আনতে মরিয়া ভারতের বিজ্ঞানীরা। তাই কোনওরকম হঠাকারী সিদ্ধান্ত নিয়ে সব কিছু মাটি করতে চায় না তারা। দেরি হোক, চাঁদের মাটি তাঁরা এবার স্পর্শ করবেই। সেরকম হলে আরও দেরি করতে তারা তৈরি। ২৩ না হলে ২৪ অগাস্ট কিংবা প্রতিকূল পরিস্থিতি তৈরি হলে সেপ্টেম্বরে তারা পিছিয়ে দিতে পারে ল্যান্ডিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+