Chandrayaan 3: 'মহাকাশ যাত্রায় নয়া অধ্যায়', চন্দ্রযান ৩ এর সফল উৎক্ষেপণে বললেন মোদী
Chandrayaan 3 Launch: চন্দ্রযান তিন-এর সফল উৎক্ষেপণ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার। নির্ধারিত ২ টো বেজে ৩৫ মিনিটে চাঁদের উদ্দেশ্যে পাড়ি Chandrayaan 3 এর। কোটি কোটি মানুষের স্বপ্ন-আবেগ নিয়ে চাঁদের লক্ষ্যে ভারতের মহাকাশযান।
এখনও পর্যন্ত সঠিক পথেই এগোচ্ছে Chandrayaan 3। ইসরো প্রধান সোমনাথ জানিয়েছেন, ইতিমধ্যে রকেটের থেকে আলাদা হয়েছে যান। এবং সেটি কক্ষপথ ধরেই চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে।

ভারতের মহাকাশ যাত্রায় নয়া অধ্যায়
উৎক্ষেপণ সফল হতেই শুভেচ্ছাবার্তায় ভাসছে ইসরো! ইতিমধ্যে টুইট করে ইসরোকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখছেন, Chandrayaan 3 ভারতের মহাকাশ যাত্রায় একটি নতুন অধ্যায় রচনা করেছে। এটি প্রত্যেক ভারতীয়ের স্বপ্ন বলেও টুইটে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। বিজ্ঞানীদের প্রতিভাকেও স্যালুট জানিয়েছেন তিনি। ইতিমধ্যে ফ্রান্স সফরে রয়েছেন নরেন্দ্র মোদী। বিদেশে থেকেও মন পড়ে রয়েছে তাঁর দেশে। আর তাই উৎক্ষেপণ সফল হতেই টুইট করে বার্তা দিলেন প্রধানমন্ত্রী।
ইসরোকে বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
উৎক্ষেপণ সফল হতেই টুইটারে শুভেচ্চা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। Chandrayaan 3 এর সঙ্গে যুক্ত সমস্ত গবেষককে ধন্যবাদ জানিয়েছেন তিনি। দেশে মহাকাশ বিজ্ঞান এবং প্রযুক্তিতে অগ্রগতির কথাও উঠে এসেছে রাষ্ট্রপতির টুইটে। মিশনের সফলতার জন্যে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মুর্মু।
শুভেচ্ছা বার্তা দিয়েছেন অমিত শাহ থেকে নাড্ডা
ইতিমধ্যে Chandrayaan 3 নিয়ে শুভেচ্ছা বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইট করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি লিখছেন, ঐতিহাসিক চন্দ্রযান-৩-এর সফল উৎক্ষেপণের জন্য ISRO-কে অভিনন্দন। গোটা বিশ্বের সামনে ভারতের প্রযুক্তিকে তুলে ধরবে। প্রত্যেক ভারতবাসীর কাছে আজকের দিনটা গর্বের বলেও বার্তা নাড্ডা। টুইট করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য থেকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
টুইট করেছেন মল্লিকার্জুন খার্গেও
শুধু শাসকদল বিজেপিই নয়, ইতিমধ্যে টুইট করে শুভেচ্ছা বার্তা দিয়েছেন একাধিক বিরোধী নেতা। টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। শুভেচ্ছা বার্তা জানিয়ে টুইট করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি লিখছেন, পূরণ হবে স্বপ্ন! ৩ বছরের তপস্যা, সাধনা এবং পরিশ্রমের পর স্পেশসিপ #Chandrayaan3 চাঁদ জিততে চলেছে। সমগ্র দেশ এই বহু প্রতীক্ষিত ঐতিহাসিক উৎক্ষেপণের সাফল্য কামনা করে। ISRO-এর বিজ্ঞানী এবং মিশনের পুরো দলকে শুভেচ্ছা বার্তাও দিয়েছেন অশোক গেহলট।












Click it and Unblock the Notifications