Chandrayaan 3: ইসরোর টিম ভারতের, কোনও রাজনৈতিক সত্তা নয়! টুইট বার্তায় সাফল্য কামনা মমতার

ইসরোর চন্দ্রযান ৩ মিশনকে পুরো জাতির জন্য গর্বের বিষয় বলে অভিহিত করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাঁদের মাটিতে পা রাখার আগের দিন চন্দ্রযান ৩ মিশনের সাফল্য কামনা করে তিনি বলেন, ইসরোর টিম ভারতের অন্তর্গত। বিজ্ঞানীদের পরিশ্রমকে কুর্নিশ।

মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রযান ৩ মিশনে বাংলা-সহ সারা দেশের যেসব বিজ্ঞানীরা অবদান রেখেছেন, তাদের সাধুবাদ জানান। তিনি লেখেন, আমি তাঁদের সকলের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। ভারতের চন্দ্র অন্বেষণকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তাঁরা সবাই কটোর পরিশ্রম করছেন।

টুইট বার্তায় ইসরোর সাফল্য কামনা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, চন্দ্রযান ৩ মিশনে ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছনোর সঙ্গে সঙ্গে আমাদের সকলকে এক জায়গা দাঁড়িয়ে সফল অবতরণের জন্য উল্লাসে শামিল হতে হবে। আশা করি, ভারতের তৃতীয় চন্দ্র মিশন কাঙ্খিত সেই মাহেন্দ্রক্ষণ নিয়ে আসবে।

ইসরো অপরিবর্তিত রেখেছে চাঁদে নামার দিন ও সময়। ফলে বধবার বিকেল ৫টা ২০ থেকেই ইসরো শুরু করে দেবে লাইভ সম্প্রচার করতে। এখন অপেক্ষা শুধু সফট ল্যান্ডিংয়ের। তারপরই সৃষ্টি হবে ইতিহাস। ভারতের স্বপ্নপূরণ হবে। চন্দ্রযান ল্যান্ডার চাঁদের সবথেকে কাছে পৌঁছে যাওয়ার পর ইসরো জানিয়েছে, ২৩ অগাস্টই চাঁদের মাটিতে নামবে বিক্রম।

২৩ অগাস্ট বিকেল ৫টা ৪৭ মিনিটে শুরু হবে চাঁদের মাটিতে অবতরণের। সব কিছু ঠিকঠাক চললে ৬টা ৪ মিনিটে চাঁদের মাটি স্পর্শ করার কথা বিক্রমের। ২০১৯-এর চন্দ্রযান-২ মিশনের থেকে শিক্ষা নিয়ে আটঘাট বেঁধে মিশন শেষ করতে চাইছে ইসরো। এবার মিশনে ইসরো চন্দ্রযান ২ অরবিটারের সাহায্যও পাচ্ছে।

চন্দ্রযান ৩-এর জেট প্রপালশন ইউনিট থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি ডিবুস্টিংয়ের মাধ্যমে ১৩৪x২৫ কিলোমিটার কক্ষপথে রয়েছে বিক্রম ল্যান্ডার। সেখান থেকেই চাঁদের মাটিতে নামবে বিক্রম। চাঁদের কক্ষপথের ২৫ কিলোমিটার দূরত্ব থেকে ডানা মেলে পাখির মতো বিক্রম চাঁদের মাটিতে নেমে আসবে।

ইসরোর কোনওরকম তাড়াহুড়ো না করে ঠান্ডা মাথায় স্বপ্ন সফল করতে চাইছে। তার আগে চন্দ্রযান ২ অরবিটারের সঙ্গে যোগাযোগ সাধন করেছে বিক্রম ল্যান্ডার। এই অরবিটারের সাহায্যে শক্ত ও সমান মাটি খুঁজছে বিক্রম। চাঁদের যে ম্যাপিং চন্দ্রযান ২ করেছে, তা এখন হাতে আছে ইসরোর। ফলে সঠিক জায়গা খুঁজে সফট ল্যান্ডিংয়ে আশাবাদী বিজ্ঞানীরা।

চাঁদের দক্ষিণ মেরু সংলগ্ন ৭০ ডিগ্রি দ্রাঘিমাংশে পা রাখবে ভারতের চন্দ্রযান। দক্ষিণ মেরুর এত কাছে এখনও পর্যন্ত কোনও দেশ যেতে পারেনি। নাসা সার্ভেয়ার মিশনে পৌঁছেছিল ৩০ ডিগ্রি দ্রাঘিমাংশে। দক্ষিণ মেরু থেকে ৩০০ কিলোমিটার দূরে নামবে ভারতের চন্দ্রযান। তারপরই আমেরিকা, রাশিয়া ও চিনের পর চতুর্থ দেশ হিসেবে নাম লেখাবে মহাকাশ বিজ্ঞানের এলিট তালিকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+