Chandrayaan 3: বিক্রম-প্রজ্ঞানকে চাঁদের মাটিতে এবার ঘুম পাড়িয়ে দেবে ইসরো, চন্দ্র-মিশন কি তবে শেষ

ইসরো চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানকে চাঁদের মাটিতে নামিয়েছিল ১৪ দিনের মিশনে। চাঁদের মাটিতে যতক্ষণ সূর্যের আলো থাকবে, ততক্ষণই কাজ করবে বিক্রম ও প্রজ্ঞান। মিশন শেষ হয়ে গেলে তারা ঘুমিয়ে পড়বে চাঁদের মাটিতে। কিন্তু এখানেই কি শেষ অভিযান!

ইসরো প্রধান এস সোমনাথ জানিয়েছেন, ভারতের চন্দ্রযান ৩ মিশনে চন্দ্র অন্বেষণ উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করেছে। প্রতিদিনই আমরা নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি। নতুন নতুন তথ্য পাচ্ছি। ইতিমধ্যে রোভার প্রজ্ঞান চাঁদের মাটিতে ১০০ মিটার দূরত্ব অতিক্রম করেছে।

ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান

এবারের চন্দ্রমিশন ছিল স্বল্প সময়ের মাত্র ১৪ দিনের জন্য। কারণ পৃথিবীর ১৪ দিন হল চাঁদের অর্ধদিবস। ১৪ দিন টানা সূর্যের আলো ছিল চাঁদে। এরপরের ১৪ দিন চাঁদের মাটিতে নেমে আসবে অন্ধকার। এই সময় রোভার প্রজ্ঞান আর বিক্রমের কোনও কাজ করার সামর্থ থাকবে না।

ইসরো রোভার প্রজ্ঞান ও বিক্রম ল্যান্ডারকে ঘুম পাড়িয়ে রাখবে। এখন দেখার চাঁদের রাত কাটার পর আবার যখন সূর্যের আলো ফুটবে, তখন রোভার প্রজ্ঞান ও বিক্রম ল্যান্ডার জেগে ওঠে কি না। আবার পরিক্রমা শুরু করতে পারে কি না প্রজ্ঞান। বিক্রম ও প্রজ্ঞানের পেলোড আগের মতো কাজ করে কি না!

ল্যান্ডার বিক্রম

ইসরো প্রস্তুতি নিচ্ছে রোভার প্রজ্ঞান ও বিক্রম ল্যান্ডারকে চাঁদের মাটিতে ঘুম পাড়িয়ে দিতে। ইসরোর আদিত্য এল১ মিশন শুরুর দিনেই এই ঘোষণা এল। আদিত্য এল১ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে সফল উৎক্ষেপণের পরে চন্দ্রযান ৩ মিশন নিয়ে নতুন আপডেট দিলেন ইসরো প্রধান এস সোমনাথ।

গত ১৪ জুলাই শ্রীহরিকোটা থেকেই চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল চন্দ্রযান ৩। তারপর ৪১ দিন মহাকাশ যাত্রা করে চাঁদের মাটিতে পা রেখেন ২৩ অগাস্ট। তৈরি হয়েছিল নয়া ইতিহাসে। তারপর থেকে চাঁদের মাটিতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে বিক্রম ও প্রজ্ঞান। প্রাথমিক উদ্দেশ্য ছিল জলের সন্ধান করা।

কিন্তু জলের দেখা এখনও না পেলেও, অক্সিজেন-সালফাসহ ৯ প্রকারের খনিজ ভাণ্ডার পেয়েছে প্রজ্ঞান। বিক্রম দেখিয়েছে চাঁদের মাটিতে তাপমাত্রার প্রভেদ। এখন প্রজ্ঞান হাইড্রোজেনের খোঁজ চালাচ্ছে চাঁদের মাটিতে। এখনও তা মেলেনি। তবে হাতে এখনও কয়েকদিন সময় রয়েছে।

চাঁদের আলো ম্লান হতে শুরু করতে প্রজ্ঞান ও বিক্রম আর কাজ করতে পারবে না। তাই তখন তাদের ঘুম পাড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ স্লিপ মোডে রাখা হবে। মিশনটি ১৪ দিনের জন্য তৈরি হলেও ইসরো আশাবাদী ১৪ দিন অন্ধকার রাত কাটিয়ে সূর্যের আলোর দেখা মিলল চাঁদে আবার সক্রিয় হবে প্রজ্ঞান ও বিক্রম।

ছবি সৌজন্য: ইসরো/এক্স

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+