Chandrayaan 3: মঙ্গলেই চাঁদের কক্ষপথে প্রবেশ ইসরোর চন্দ্রযানের! কাউন্ডডাউন শুরু
মঙ্গলেই চাঁদের কক্ষপথে প্রবেশ করবে ইসরোর চন্দ্রযান। ১ অগাস্ট মধ্যরাতে এক লাফে পৃথিবীর সীমানা ছাড়িয়ে চন্দ্রযান-৩ চাঁদের কক্ষপথে ঢুকতে লাফ দেবে। ইতিমধ্যে কাউন্ডডাউন শুরু হয়ে গিয়েছে। একটি ট্রান্সলুনার ইনজেকশনেই চাঁদে নামার প্রক্রিয়া শুরু হবে চন্দ্র মহাকাশযানের।
১ অগাস্ট রাত ১২টা থেকে ১টার মধ্যে এই কৌশলটি নিতে চলেছে ইসরো। চন্দ্রযান-৩ চাঁদ ও পৃথিবীর নিকটতম বিন্দু পেরিজিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মহাকাশযানের থ্রাস্টারগুলি টিএল কৌশলে চন্দ্রের কক্ষপথে প্রবেশ করবে। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে সময় লাগবে ২৮ থেকে ৩১ মিনিট।

আগামী ২৩ অগাস্ট চন্দ্রযানের সফট ল্যান্ডিং করার কথা চন্দ্রপৃষ্ঠে। চন্দ্রযান ৩-এর রোভারটি তারপর ল্যান্ডার থেকে বেরিয়ে আসবে। তারপর রোভার প্রজ্ঞান চাঁদের পৃষ্ঠের তাঁর কাজ শুরু করবে। ইসরোর এই চন্দ্রযান-৩ চাঁদরে দক্ষিণ মেরুকে বেছে নিয়েছে ল্যান্ড করার জন্য।
চন্দ্রযান-৩ চাঁদের বুকে মহাকাশযান ল্যান্ড করার দ্বিতীয় মিশন। প্রথম মিশন ২০১৯ সালে হয়েছিল। সেবার চন্দ্রযান-২ মিশনটি ব্যর্থ হয়। সেবার বিক্রম ল্যান্ডারটি চাঁদের পৃষ্ঠে নামতে গিয়ে ধ্বংস হয়ে যায়। আঘাত খেয়ে বিকল হয়ে যায়। বিচ্ছিল্ল হয়ে যায় যোগাযোগ। এবার ল্যান্ডার বিক্রম নিয়ে অতি সাবধানী ইসরো।
গত মঙ্গলবার ২৫ জুলাই চন্দ্রযান ৩-র পৃথিবীর কক্ষপথে পঞ্চম ও চূড়ান্ত উত্থাপন কৌশল সুসম্পন্ন করেছিল। চূড়ান্ত গতি সঞ্চালনের পর চন্দ্রযান ৩ চাঁদের মাধ্যাকর্ষণে সফলভাবে প্রবেশের অপেক্ষায় রয়েছে বর্তমানে। মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছিল ভারতের চন্দ্রযা-৩ চন্দ্র সন্নিবেশের জন্য প্রস্তুত। সেই সন্নিবেশই ঘটতে চলেছে ১ অগাস্ট।
চাঁদের পৌঁছনোর পরবর্তী ধাপ হল পৃথিবী থেকে চাঁদের গতিপথে স্থানান্তর করা। তারপর চাঁদের মাধ্যাকর্ষণ ভারতের চন্দ্রযানকে চন্দ্র কক্ষপথে টেনে আনবে। সেই পথে ইসরোর অতি সাবধানী পদক্ষেপে চূড়ান্ত লক্ষ্যপূরণ হবে চন্দ্র পৃষ্ঠে চন্দ্রযান ৩-র সফল অবতরণে।

চাঁদের কক্ষপথে প্রবেশের সেই মাহেন্দ্রক্ষণ ১ অগাস্ট মধ্যরাত ১২টা থেকে ১টার মধ্যে। ফায়ারিং ট্রান্সলুনার ইনজেকশনের মাধ্যমে সেই লক্ষ্যে পৌঁছে যাবে চন্দ্রযান-৩। চাঁদে পাড়ি দেওয়ার পর ইতিমধ্যেই কেটে গিয়েছে ১৭ দিন। ১৮তম দিনেই চাঁদের কক্ষপথে প্রবেশ করবে চন্দ্রযান-৩।
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে গত ১৪ জুলাই চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল চন্দ্রযান-৩। তারপর ধাপে ধাপে ডিম্বাকার কক্ষপথে চাঁদের দিকে পাঁচ ধাপ পেরিয়ে ষষ্ঠ ধাপে চাঁদের মাধ্যাকর্ষণে প্রবেশ করবে ইসরোর মহাকাশযান। চন্দ্রযান-৩ মিশনে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চন্দ্র-পৃষ্ঠে ল্যান্ডার বিক্রমকে নামিয়ে একটি রোবোটিক রোভার চালনা করবে।












Click it and Unblock the Notifications