Chandrayaan-3: ২৩ অগাস্ট বিক্রমের চাঁদে অবতরণ স্থগিত রাখা হবে! জল্পনা বাড়ালেন ইসরোর বিজ্ঞানী

বিক্রমের চাঁদে অবতকরণ কি পিছিয়ে যাবে? চন্দ্রযান-৩ মিশনের ল্যান্ডার চাঁদের মাটি ছোঁয়ার দুদিন আগে হঠাৎ করেই জল্পনা বাড়ালেন ইসরোর বিজ্ঞানী। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীর মন্তব্যে জল্পনা তৈরি হয়েছে যে, ২৩ অগাস্ট বিক্রমের চাঁদে অবতরণ স্থগিত রাখা হতে পারে!

বিক্রমের চাঁদে অবতরণ নিয়ে ২৩ অগাস্টের পাশাপাশি বিকল্প দিনের কথা সামনে এসেছে। ইসরোর এক সিনিয়র বিজ্ঞানী এম আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি বলেন, সফট ল্যান্ডিংয়ের জন্য প্রতিকূল পরিস্থিতি দেখলে ২৩ অগাস্ট বন্ধ রাখা হতে পারে চাঁদের মাটিতে অবতরণের পরিকল্পনা।

২৩ অগাস্ট বিক্রমের চাঁদে অবতরণ স্থগিত রাখবে ইসরো

তাই ২৩ অগাস্টের পাশাপাশি ইসরো বিকল্প একটি দিন বেছে রাখছে, যেদিন অনুকূল পরিস্থিতিতে বিক্রম ল্যান্ডারকে নামানো যায় চাঁদের মাটিতে। আর সেদিনটি হল ২৭ অগাস্ট। তাই ২৩ অগাস্ট নাকি ২৭ অগাস্ট চাঁদের মাটিতে বিক্রম নামবে, তা নিয়ে তৈরি হয়েছে ধন্দ।

মোটকথা পরিস্থিতির উপর নির্ভর করে ইসরো এই সিদ্ধান্ত নেবে। ২৩ অগাস্ট চাঁদে অবতরণের দু-ঘণ্টা আগে বিক্রম ল্যান্ডার মডিউলের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। চাঁদের অবস্থা বিবেচনা করা হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে ২৩ অগাস্ট বিক্রমকে চাঁদে নামানো হবে, নাকি তা পিছিয়ে দেওয়া হবে ২৭ অগাস্ট।

ইসরোর তরফে সিদ্ধান্ত হয়েছে ২৩ অগাস্ট কোনও কারণে প্রতিকূল পরিস্থিতি তৈরি হলে ২৭ অগাস্ট বিক্রমের অবতরণ হবে চাঁদের মাটিতে। ইসরোর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের পরিচালক নীলেশ এম দেশাই চন্দ্রযান-৩ মিশনের বিক্রম ল্যান্ডারের চন্দ্রপৃষ্ঠে অবতরণ নিয়ে এই বার্তা দিয়েছেন।

২৩ অগাস্ট বিক্রমের চাঁদে অবতরণ স্থগিত রাখবে ইসরো

ইসরো আগেই ঘোষণা করেছিল, ২৩ অগাস্ট চাঁদের মাটিতে নামবে বিক্রম। ২৩ অগাস্ট বিকেল ৫টা ৪৭ মিনিটে ২৫ কিলোমিটার কক্ষপথ থেকে যাত্রা শুরু করবে বিক্রম। বিক্রমের চাঁদের মাটি স্পর্শ করার কথা ৬টা ৪ মিনিটে। চন্দ্রযান ৩-এর জেট প্রপালশন ইউনিট ১৫৩x১৬৩ কিলোমিটার কক্ষপথ থেকে বিক্রমকে বিচ্ছিন্ন করে দেওয়ার পর তা দুটি ডিবুস্টিংয়ের পর ১৩৪x২৫ কিলোমিটার কক্ষপথে রয়েছে।

সেখান থেকেই চাঁদের মাটিতে নামবে বিক্রম। চাঁদের কক্ষপথের ২৫ কিলোমিটার দূরত্ব থেকে ডানা মেলে পাখির মতো বিক্রম নেমে আসবে চাঁদের মাটিতে। ইসরো কোনওরকম তাড়াহুড়ো না করে ঠান্ডা মাথায় স্বপ্ন সফল করতে চাইছে। এখন শুধু সফট ল্যান্ডিংটুকু বাকি। বাদ বাকি সমস্ত কিছু ঠিক আছে। তাই প্রয়োজনে অবতরণ পিছিয়ে দিতেও দুবার ভাববে না ইসরো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+