Chandrayaan-3: চন্দ্রযান-২ মিশনের ব্যর্থতা থেকে কী শিক্ষা নিয়েছে ইসরো, জানালেন প্রাক্তন চেয়ারম্যান
চন্দ্রাভিযানে ফেল করেছিল চন্দ্রযান-২। কিন্তু এই মিশনকে সম্পূর্ণ ব্যর্থ বলতে নারাজ ইসরো। চন্দ্রযান-২ চাঁদে নামতে না পারলেও তার অরবিটার এখনও কাজ করে চলেছে চাঁদের কক্ষপথে। এখন চন্দ্রযান-৩ মিশনে চাঁদে অবতরণে আগে চন্দ্রযান-২ মিশনের ব্যর্থতা থেকে কি শিক্ষা নিয়েছে ইসরো?
চন্দ্রযান-৩ মিশনের বিক্রম চাঁদে নামার প্রাকমুহূর্তে ইসরোর প্রাক্তন চেয়ারম্যান জানিয়ে দিলেন বিজ্ঞানীরা চন্দ্রযান-২ মিশনের ব্যর্থতা থেকে কী কী শিক্ষা নিতে পারেন বা নিয়েছেন। ইসরোর প্রাক্তন চেয়ারম্যান মাধবন মনে করেন, চন্দ্রযান-২ মিশন থেকে শিক্ষা নিয়েই এগিয়েছে চন্দ্রযান-৩ মিশন।

মাঝে আর একদিন। তারপরই বুধবার চাঁদের মাটিতে ২৫ কিলোমিটার দূর থেকে পাখির মতো ডানা পেলে উড়ে এসে বসবে বিক্রম। প্রাক্তন ইসরো প্রধান কে সিভান মনে করেন, আগের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চাঁদের মাটিতে সফলভাবে নামতে চাইছে ভারত। গত বছর ল্যান্ডিং প্রসেসের পরে আমরা সমস্ত তথ্য মিলিয়ে দেখতে শুরু করি।
তিনি বলেন, এরপর আমরা বেশ কয়েকটি বিষয়ে সংশোধন এনেছি। সংশোধন আনা ছাড়াও আরও অনেক কিছু চেষ্টাজুড়ে আমরা আজ সাফল্যের দুয়ারে এসে দাঁড়িয়েছি। চন্দ্রযান-২ যে ভুল করেছিল, চন্দ্রযান-৩ মিশনে আমরা সেই ভুল করব না, এটা নিশ্চিত।
২০১৯-এ চন্দ্রযান-২ মিশনে ২.১ কিলোমিটার আগে ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর বিক্রম সব আশায় জল ঢেলে মুখ থুবড়ে পড়ে চাঁদের মাটিতে। বহু চেষ্টা করে বিক্রমকে জাগানো যায়নি। এরপর সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই শুরু হয় নতুন গবেষণা।
নতুন করে ভুল শুধরে নিয়ে আবার অভিযানে নেমেছি চাঁদের মাটিতে। এবার আমরা চাঁদকে জয় করবই। ভারত তাকিয়ে রয়েছে চন্দ্রযান-৩ মিশনের দিকে। আর গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে ভারতের দিকে। ২০২৩-এ তাই সাফল্যের এক অমর গাথা লেখা হবে। ইতিহাসে পা দেব আমরা।
আর এক প্রাক্তন ইসরো চেয়ারম্যান মাধবন নায়ারও জানিয়েছেন, আগের চন্দ্র মিশনের থেকে শিক্ষা নিয়ে আরও দক্ষতা জুড়ে এবার সাফল্য আসবেই। আমরা আরও উন্নত করেছি নিজেদেরকে। কম্পিউটার সফটওয়ারকে আরও উন্নত করা হয়েছে। এবার আর আমাদের পিছন ফিরে তাকাতে হবে না।
তারপর বিক্রম চাঁদে নামার আগেই হাতে চাঁদ পেয়ে গিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। তারা জানিয়েছে, চার বছর ধরে অনেক চেষ্টা করেও যা সম্ভব হয়নি, এবার চন্দ্রযান ৩ মিশনের বিক্রম ল্যান্ডার চাঁদের কক্ষপথে গিয়ে সেই অসাধ্য সাধন করতে পেরেছে। চাঁদের কক্ষপথে যোগাযোগ স্থাপন হয়েছে চন্দ্রযান ২-এর অরবিটার ও চন্দ্রযান ৩-এর ল্যান্ডারের। ফলে সাফল্যের আরও কাছাকাছি পৌঁছে গিয়েছে ইসরো।












Click it and Unblock the Notifications