Chandrayaan 3: চাঁদ থেকে আর কতদূরে চন্দ্রযান, কীভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ জানাল ইসরো

পৃথিবী থেকে ১৪ জুলাই শুরু হয়েছিল যাত্রা। চাঁদে পৌঁছনোর সম্ভাবনা ২৩ অগাস্ট। ৪০ দিনের এই অভিযানের বাকি আর ২১ দিন। ১ অগাস্ট মঙ্গলবারই চাঁদের মাধ্যাকর্ষণে প্রবেশ করেছে ইসরোর চন্দ্রযান-৩। এখন কোথায় অবস্থান করছে ভারতের এই স্বপ্ন-যান? চাঁদ থেকে আর কতদূরে সে!

চন্দ্রযান ৩ এখন কী অবস্থায় রয়েছে, চাঁদ থেকে কতদূরে রয়েছে, কোন পদ্ধতি মেনে কীভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে, তা বিস্তারিত জানাল ইসরো। চাঁদের মাধ্যাকর্ষণে সফলভাবে প্রবেশের পর দিন গোনা শুরু করে দিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটিও।

Chandrayaan 3

আর মাত্র ২১ দিন। তারপরই চাঁদে অবতরণ করবে ভারতের চন্দ্রযান। চাঁদের মাটিতে তৈরি হবে নয়া ইতিহাস। ভারতই প্রথম দেশ চাঁদের দক্ষিণ মেরুতে নামবে। এর আগে যে তিন দেশ চাঁদের মাটিতে পা রেখেছে তারা কেউই দক্ষিণ মেরুতে নামতে পারেনি। ভারত সেই অসাধ্য সাধন করতে চলেছে।

ইসরো জানিয়েছে, আগামী ৫ অগাস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করার কথা চন্দ্রযান ৩-এর। তারপর চাঁদের কক্ষপথে ঘুরতে ঘুরতে চাঁদে নেমে পড়বে তাদের চন্দ্রযান। ৫ অগাস্টের পরই শুরু হবে চাঁদের কক্ষপথে প্রদক্ষিণের প্রক্রিয়া। বর্তমানে চাঁদের স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সে রয়েছে ভারতের চন্দ্রযান।

ইসরো জানিয়েছে চাঁদ থেকে মাত্র ৬২ হাজার ৬৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে চন্দ্রযান-৩। আগামী কয়েকদিন চন্দ্রযান ৩ গতি বাড়াবে। তারপর ৫ অগাস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করে গেলে সেই গতি কমতে শুরু করবে। চাঁদ থেকে যখন ১০০ কিলোমিটার দূরে থাকবে চন্দ্রযান-৩, তখনই প্রপালশন মডিউলের ইঞ্জিনটি বন্ধ হয়ে যাবে।

Chandrayaan 3

তারপরই ধীরে ধীরে চাঁদের বুকে নামতে থাকবে চন্দ্রযান। চাঁদের দক্ষিণ মেরুর ৭০ ডিগ্রি দ্রাঘিমায় নামার কথা চন্দ্রযানের বিক্রম ল্যান্ডার ও রোভার প্রজ্ঞানের। চাঁদের দক্ষিণ মেরু থেকে মাত্র ৩০০ কিলোমিটার দূরে পা রাখবে ভারতের চন্দ্রযান। চাঁদের মাটি থেকে ৩০ কিলোমিটার উচ্চতায় থাকাকালীন ডান মেলে দেবে ল্যান্ডার বিক্রম।

রোভার প্রজ্ঞানকে নিয়ে ল্যান্ডার বিক্রমের চাঁদের মাটি ছুঁতে সময় লাগবে ২০ মিনিট। এই রুদ্ধশ্বাস ২০ মিনিট সাফল্যেই লেখা হবে ইতিহাস। বিক্রম চাঁদের মাটি ছুঁলেই খুলে যাবে দরজা। সেই দরজা দিয়ে চাঁদের মাটিতে নেমে আসবে রোভার প্রজ্ঞান। রোবোটিক এই যান চাঁদের মাটি থেকে তথ্যানুসন্ধানের কাজ শুরু করে দেবে। কবে আসবে সেদিন, তার অপেক্ষায় এখন ইসরো প্রহর গুণে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+