Chandrayaan 3: বিক্রম যখন ঘুমের দেশে, থ্রি-ডি ছবি প্রকাশ করে চমকে দিল ইসরো
চন্দ্রযান ৩-এর বিক্রম ল্যান্ডার চাঁদের মাটিতে এখন ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে প্রজ্ঞান রোভারও। কারণ এখন চাঁদে রাত নেমেছে। রাতের অন্ধকার কাটিয়ে আবার যখন সূর্যের আলো ফুটবে, জেগে উঠবে বিক্রম ও প্রজ্ঞা্ন। আশবাদী ইসরো বিক্রম ও প্রজ্ঞানকে স্লিপ মোডে সেটিং করার পর থ্রি-ডি ছবি প্রকাশ করেও চমকে দিয়েছে।
মাত্র একদিন আগে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ঘোষণা করেছিল যে তারা বিক্রম ল্যান্ডারটিতে স্লিপ মোডে সেট করে দিয়েছে। তারপর মঙ্গলবার চাঁদের দক্ষিণ মেরু থেকে চন্দ্রযান-৩ বিক্রম ল্যান্ডারের একটি থ্রি-ডি ইমেজ প্রকাশ প্রকাশ করেছে।

এখানে উপস্থাপিত অ্যানাগ্লিফটি ন্যাভক্যাম স্টেরিও ইমেজ ব্যবহার করে তৈরি করা হয়েছে, যা প্রজ্ঞান রোভারের সাহায্যে ধারণ করা। বাম ও ডান উভয় ছবি নিয়ে গঠিত। ইসরো এক্স মাধ্যমে তা প্রকাশ করেছে। অ্যানাগ্লিফ হল স্টিরিও বা মাল্টি-ভিউ ইমেজ থেকে তিনটি মাত্রায় বস্তু বা ভূখণ্ডের একটি সাধারণ দৃশ্যায়ন।
এই থ্রি চ্যানেল ইমেজে বাম চিত্রটি লাল চ্যানেলে অবস্থিত, যখন ডান চিত্রটি নীল ও সবুজের মিশ্রণে সায়ান চ্যানেলে স্থাপন করা হয়েছে। এই দুটি চিত্রের মধ্যে দৃষ্টিভঙ্গির পার্থক্যের ফলে স্টেরিও প্রভাব দেখা দেয়, যা তিনটি মাত্রার ছাপ ফেলে। লাল এবং সায়ান রং থ্রি ডি-তে দেখার জন্য সুপারিশ করা হয় বলে ইসরো জানিয়েছে।
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) September 5, 2023
Anaglyph is a simple visualization of the object or terrain in three dimensions from stereo or multi-view images.
The Anaglyph presented here is created using NavCam Stereo Images, which consist of both a left and right image captured onboard the Pragyan… pic.twitter.com/T8ksnvrovA
উল্লেখ্য, ইসরোর ঘোষণার ঠিক একদিন পরেই এই ছবিগুলি প্রকাশ করা হয়েছিল। সোমবার সকালে 'বিক্রম ল্যান্ডার'কে স্লিপ মোডে সেট করা হয়। তার আগেই পেলোডগুলি দ্বারা সংগৃহীত ডেটা পৃথিবীতে গৃহীত হয়েছে এবং পেলোডগুলি এখন বন্ধ হয়ে গেছে।
ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছে, চাঁদে ফের সূর্যোদয় হবে ২০ সেপ্টেম্বর। তবে দক্ষিণ মেরুতে কিছুটা পরে সূর্যোদয় হবে। সম্ভাব্য ২২ সেপ্টেম্বর সূর্যালোক পড়বে চাঁদের দক্ষিণ মেরুতে। তারপর সূর্যালোকে প্রজ্ঞান ও বিক্রমের সোলার সিস্টেম কাজ করে কি না, ব্যাটারি ফের চার্জ হয় কি না, তার উপরই নির্ভর করবে ফের পরবর্তী ১৪ দিন ইসরোর চন্দ্র মিশন জারি থাকবে কি না।












Click it and Unblock the Notifications