Chandrayaan 3: ৭০ কিলোমিটার উঁচু থেকে চাঁদের ছবি তুলল বিক্রম, কেমন দেখতে চাঁদ দেখুন সেই ভিডিও

চন্দ্রযান ৩ মিশনে চাঁদের মাটি ছোঁয়ার আগের দিনই চাঁদের এক অসাধারণ ছবি উপহার দিল বিক্রম। বিক্রম মাত্র ৭০ কিলোমিটার উঁচু আকাশ থেকে চাঁদের ছবি তুলেছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ইসরো। ইসরোরর পাঠানো চাঁদের ৭০ কিলোমিটার দূরের ভিডিও অবাক করবে আপনাকেও।

চাঁদের অসাধারণ দৃশ্যের সেই ভিডিও প্রকাশ করে ইসরো জানিয়েছে ২৩ অগাস্ট অর্থাৎ বুধবার চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং নির্ধারিতই রয়েছে। আমরা প্রতিটি মুহূর্তে সিস্টেমগুলি চেক করছি। এখনও পর্যন্ত সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে। মিশনের শেষ মুহূর্তের উত্তেজনার মধ্যে বিক্রমের পাঠানো এই ছবি শান্তির আবেশ নিয়ে এসেছে।

Chandrayaan 3

চাঁদের মাটি থেকে ৭০ কিলোমিটার উচ্চতা থেকে বিক্রমের ল্যান্ডার পজিশন ডিটেকশন ক্যামেরা দ্বারা ধারণ করা হয়েছে চাঁদের ছবিগুলির একটি ভিডিও। সেই ভিডিও প্রকাশ করে এক্স-মাধ্যমে ইসরো লিখেছে, ল্যান্ডার পজিশন ডিটেকশন ক্যামেরা বা এলপিডিসি-র ছবিগুলি ল্যান্ডার মডিউলকে তাদের অবস্থান অর্থাৎ অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ধারণ করলে সহায়তা করবে।

ইসরো জানিয়েছে, এই ছবিগুলি হল অনবোর্ড চাঁদের রেফারেন্স ম্যাপ। তা দেখে ইসরো বিক্রমের অবস্থান বুঝে কম্যান্ড পাঠাতে পারবে। বিক্রমকে সরাসরি কম্যান্ড পাঠানোর পাশাপাশি এখন আবার চন্দ্রযান ২ অরবিটারের সঙ্গে সংযোগ সাধন হয়ে গিয়েছে। ফলে ইসরোর যোগাযোগ বা বার্তা পাঠানোর একাধিক রাস্তা খুলে গিয়েছে।

চন্দ্রযান ৩-এর বিক্রম ল্যান্ডার আগের দিনই একটি ছবি পাঠিয়েছিল চাঁদের দক্ষিণ মেরুর। যে জায়গায় এবার বিক্রম ল্যান্ডিং করার পরিকল্পনা করেছে, সেই জায়গার ছবিতেই স্পষ্ট কতটা বিপদসঙ্কুল এই অবতরণ। চাঁদের ওই অংশ পড়ে রয়েছে পাথর। ছোটো-বড়ো সব রকমের পাথর।

এই অবস্থায় শক্ত ও সমান জমির খোঁজ চালাচ্ছে বিক্রম। চন্দ্রযান ২ মিশনের অরবিটারের সঙ্গে গতকাল যোগাযোগ সাধন হওয়ায়, তারাও এই অভিযানে সহযোগিতা করছে বিক্রমকে। বিক্রম এখন চাঁদের মাটি স্ক্যান করতে ব্যস্ত। কারণ চাঁদের মাটিতে সফট ল্যান্ডিংয়েই এখন পাখির চোখ।

বিক্রমের যান্ত্রিক দক্ষতার উপরই নির্ভর করবে মিশনের ভবিষ্যৎ। বিক্রম কোন জিকে বছে নেবে, তা কতটা সঠিক হবে, তার উপরই সাফল্য নির্ভরশীল। চাঁদের দক্ষিণ মেরু সংলগ্ন ৭০ ডিগ্রি দ্রাঘিমাংশে পা রাখবে ভারতের চন্দ্রযান। দক্ষিণ মেরুর এত কাছে এখনও পর্যন্ত কোনও দেশ যেতে পারেনি।

শেষবার ১৯৬৭ সালে নাসা সার্ভেয়ার মিশনে পৌঁছেছিল চাঁদের ৩০ ডিগ্রি দ্রাঘিমাংশে। ইসরো যাচ্ছে দক্ষিণ মেরুর আরও কাছে। বিক্রমকে দুবার ডিবুস্টিংয়ের মাধ্যমে সুপার স্লো যানে রূপান্তরিত করা হয়েছে। গতি কমানোর উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সফট ল্যান্ডিংয়ের জন্য সমস্ত কৌশল অবলম্বন করা হয়েছে ইসরোর তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+