Chandrayaan 3: চাঁদের দক্ষিণ মেরুতে মিলল 'অমূল্য রতনে'র, কামাল দেখাতে শুরু করল রোভার প্রজ্ঞান
চাঁদের দক্ষিণ মেরুতে সালফার আবিষ্কার হয়েছে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এক টুইট বার্তায় জানিয়েছে, চাঁদের মাটিতে সালফার শনাক্ত করতে সক্ষম হয়েছে রোভার প্রজ্ঞান। রোভার প্রজ্ঞানের একটি যন্ত্র দ্বারা পরিমাপ করা হয়েছে সালফার।
চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে প্রথমবারের মতো সাইটের পরিমাপ করেছে প্রজ্ঞান। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহে সেই পরিমাপেই ধরা পড়েছে সালফারের উপস্থিতি। ইসরো আজ বলেছে চন্দ্রযান ৩ মিশনের রোভার প্রজ্ঞানের লেজার ইনডুসড ব্রেকডাউন স্পেকট্রোস্কপি যন্ত্র দ্বারা তা পরিমাপ করা হয়েছিল।

চাঁদের মাটিতে একদিন আগেই কঠিন পরিস্থিতির মুখে পড়েছিল প্রজ্ঞান রোভার। তবে প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও যেভাবে প্রজ্ঞান রোভার নিজেকে রক্ষা করে আবার সঠিক পথের দিশারি হয়েছে তাতে প্রজ্ঞানকে নিয়ে আশার কথা শুনিয়েছিলেন ইসরোর বিজ্ঞানীরা।
ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছিলেন, খুব তাড়াতাড়িই চাঁদের রহস্য উদ্ঘাটন করতে সমর্থ হবে প্রজ্ঞান। তার সেরা পারফরম্যান্স দেওয়া এখনও বাকি বলে তারা মন্তব্য করেছিল। আরও জানিয়েছিল যে, প্রজ্ঞান রোভার বিক্রম ল্যান্ডারের সঙ্গে যোগাযোগে রয়েছে। তারা সুস্থও রয়েছে। খুব শীঘ্রই সুখবর আসবে।
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 29, 2023
In-situ scientific experiments continue .....
Laser-Induced Breakdown Spectroscope (LIBS) instrument onboard the Rover unambiguously confirms the presence of Sulphur (S) in the lunar surface near the south pole, through first-ever in-situ measurements.… pic.twitter.com/vDQmByWcSL
মঙ্গলবার ইসরো চন্দ্রযান ৩-এর প্রজ্ঞান রোভারের এই নতুন আপডেট শেয়ার করার খানিক পরেই আরও একটি আপডেট শেয়ার করল। ইসরো প্রথম জানিয়েছিল, রোভার প্রজ্ঞান এখন চাঁদের রহস্য উদ্ঘাটনের পথে এগিয়ে চলেছে। আর তারপর আপডেটে জানাল চাঁদের মাটিতে সালফারের খোঁজ পেয়েছে প্রজ্ঞান।
ইসরো দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে, অক্সিজেন, ক্যালসিয়াম এবং আয়রনের উপস্থিতিও শনাক্ত করা হয়েছে। সন্ধান চলছে হাইড্রোজেনেরও। রোভারটি একদিন আগেই ভয়ানক বিপদের সম্মুক্ষীণ হয়েছিল। সেই খাদের কিনারা থেকে ফেরার পরই এল সুখবর। প্রজ্ঞানের যন্ত্র চাঁদের দক্ষিণ মেরু থেকে সালফার পেয়েছে বলে জানিয়েছে। তারপরই অক্সিজেন, ক্যালসিয়াম, আয়রনের উপস্থিতিও শনাক্ত করেছে।
চাঁদের বুকে ২৩ অগাস্ট নামার পর বিক্রম ল্যান্ডারের পাশাপাশি তার বুক থেকে বেরিয়ে আসা প্রজ্ঞান রোভারও কাজ করে চলেছে। এর মধ্যে প্রজ্ঞান রোভারটি ২৭ অগাস্ট তার অবস্থায় থেকে চার মিটার গর্তের মধ্যে পড়ে যাচ্ছিল। ৩ মিটার দূরত্ব থেকে তা গতিমুখ বদলাতে সমর্থ হয় প্রজ্ঞান।
তারপর প্রজ্ঞানের থেকে সেরা খবর আসবে বলে ইসরো জানিয়েছিল টুইট বার্তায়। সেই খবর যে চাঁদের মাটিতে অমূল্য রতনের খোঁজ দেবে তা কল্পনা করা যায়নি। যতটা ভাবা গিয়েছিল, তার থেকেও বেশি ফলাফল দিয়েছে প্রজ্ঞান। প্রজ্ঞান তার সেরাটা এখনও দেয়নি বলেও জানিয়েছে ইসরো। ফলে আরও বড়ো কিছু খবর আসতে পারে চাঁদের মাটি থেকে।












Click it and Unblock the Notifications