Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Chandrayaan 3: চাঁদে অক্সিজেনেরও হদিশ মিলেছে! আর কী কী আবিষ্কার প্রজ্ঞানের, তালিকা দিল ইসরো

ইসরোর তরফে দাবি করা হয়েছিল, খুব তাড়াতাড়িই চাঁদের রহস্য উদ্ঘাটন করতে সমর্থ হবে প্রজ্ঞান। প্রজ্ঞান তার সেরা পারফরম্যান্স খুব শীঘ্রই দেবে। আর সেই বার্তা দেওয়ার পরই ইসরোর তরফে জানিয়ে দেওয়া হল, চাঁদে মিলেছে সালফার ছাড়াও অনেক কিছু খনিজ। এমনকী প্রাণবায়ু অক্সিজেনও রয়েছে চাঁদের মাটিতে।

ইসরো প্রজ্ঞান রোভার ও বিক্রম ল্যান্ডারের যোগাযোগ ও সুস্থতার বার্তা দিয়ে বলেছিল, খুব শীঘ্রই সুখবর আসবে। তারপরই সুখবর দিয়ে জানানো হয়, চাঁদের দক্ষিণ মেরুতে সালফার আবিষ্কার হয়েছে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো শুধু এটুকুতেই ক্ষান্ত নেই। আরও নিত্যনতুন আবিষ্কার চালাচ্ছে।

চাঁদে অক্সিজেন ছাড়া আর কী কী আবিষ্কার, তালিকা ইসরোর

আরও অনুসন্ধানের পর ইসরো একটি তালিকা প্রকাশ করেছে। চাঁদের মাটিতে সালফার শনাক্ত করা ছাড়াও আর কোন কোন জিনিসের হদিশ মিলছে তার তালিকাও দেয়। সেই তালিকায় রয়েছে, Al, Ca, Fe, Cr, Ti, Mn, Si and O। এরপর হাইড্রোজেনেরও খোঁজ চালাচ্ছেন বিজ্ঞানারী।

এই সাংকেতিক চিহ্নগুলি কোন কোন পদার্থের? ক্রমানুসারে যে সব জিনিসগুলি চাঁদের মাটিতে মিলেছে, সেগুলি হল- অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, ফেরাস বা আয়রন, ক্রোমিয়াম, টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ, সিলিকন এবং অক্সিজেন। প্রাথমিক বিশ্লেষণে এই আটটি জিনিসের হদিশ মিলেছে বলে জানানো হয়েছে ইসরোর তরফে।

রোভার প্রজ্ঞানের একটি যন্ত্র দ্বারা প্রথমে পরিমাপ করা হয় সালফারের। তারপর একে একে আরও আটটি জিনিসের সন্ধান মেলে। তার মধ্যে রয়েছে প্রাণবায়ু অক্সিজেনও। এই আবিষ্কারের পর শোরগোল পড়ে গিয়েছে। চাঁদে তাহলে অক্সিজেন আছে। এখন হাইড্রোজেনের সন্ধান চালানো হচ্ছে।

চন্দ্রযান ৩ মিশনে এই সাফল্যের পর চাঁদে হাই়ড্রোজেনের সন্ধানে রয়েছে। নাসা আগেই হাইড্রোজেনের অস্তিত্বের কথা জানিয়েছিল। নাসার মেরু অঞ্চলের ক্রেটাকে নাসার পাঠানো লুনার অরবিটার নব্বইয়ের দশকে প্রাণের বিকাশের জন্য আবশ্যক তরলের হদিশ দিয়েছিল।

৬০ থেকে ৭০-এর দশকের অভিযানে নমুনা পরীক্ষা করেও হাইড্রোজেন পাওয়া যায় বলে দাবি। এখন ইসরো হাইড্রোজেনের সন্ধান পায় কি না, সেটাই দেখার। চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে প্রথমবার সাইটের পরিমাপ করে প্রজ্ঞান। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহে সেই পরিমাপেই ধরা পড়েছে সালফার, অক্সিজেন-সহ একাধিক পদার্থ।

ইসরো এদিন জানিয়েছে, চন্দ্রযান ৩ মিশনের রোভার প্রজ্ঞানের লেজার ইনডুসড ব্রেকডাউন স্পেকট্রোস্কপি যন্ত্র দ্বারা পরিমাপ থেকে আরও অনেক কিচুর হদিশ মিলবে। পরীক্ষা-নিরীক্ষা চলছে। ফলাফল শীঘ্রই পাওয়া যাবে। এখনও ৯দিন বাকি, আরও অনেক কিছুর খোঁজ দেবে প্রজ্ঞান, আশাবাদী ইসরো।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+