Chandrayaan 3: সেন্সর ও ইঞ্জিন যদি বিকল হয়ে যায়...চাঁদে অবতরণ নিয়ে চাঞ্চল্যকর দাবি ইসরো প্রধানের

অল্পের জন্য সাফল্যের কিনারা থেকে ফিরে আসতে হয়েছিল চন্দ্রযান ২-কে। কিন্তু চন্দ্রযান ৩-এর ক্ষেত্রে সেই ভুল আর করকে চায় না ইসরো। চন্দ্রযান ৩ চাঁদে নামতে গিয়ে যদি সেন্সর বা ইঞ্জিন বিকল হয়ে যায়, তখন কী হবে! চাঁদে অবতরণ আগে চাঞ্চল্যকর দাবি করলেন ইসরো প্রধান।

চন্দ্রযান ২ মিশনকে ব্যর্থ বলতে নারাজ ইসরো। ইসরোর দাবি, চন্দ্রযান ২ ৯০ শতাংশ সফল ছিল। শুধু নামতে ব্যর্থ হয়েছে। কিন্তু তা থেকে যে শিক্ষা পেয়েছে ইসরো, তা-ই চন্দ্রযান ৩-এর সাফল্যের চাবিকাঠি হবে বলে জানিয়ে দিলেন চেয়ারম্যান এস সোমনাথ।

Chandrayaan 3

ইসরো প্রধানকে প্রশ্ন করা হয়েছিল, যদি চন্দ্রযান ৩-এর সেন্সর ও ইঞ্জিন বিকল হয়ে যায় চাঁদে অবতরণের সময়, তাহলে কি এক্ষেত্রেও চন্দ্রযান ২-এর পরিণত হবে? এ প্রশ্নের উত্তরে ইসরো প্রধান এস সোমনাথ জানান, চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রমকে এমনভাবে তৈরি করা হয়েছে, যে তেমন কোনও সম্ভাবনাই নেই।

তিনি জানান, সেন্সর ও দুটি ইঞ্জিন যদি খারাপও হয়ে যায় তবে সফলভাবে অবতরণ করতে পরাবে চাঁদের মাটিতে। চন্দ্রযান ৩ নিয়ে একটি প্রদর্শনীতে এস সোমনাথ বলেন, শুধু প্রপালশন ব্যবস্থা চালু থাকলেই চাঁদের মাটিকে ল্যান্ডিং করতে পারবে বিক্রম। সেই কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে বিক্রম ল্যান্ডারকে।

তিনি বলেন, ২০১৯-এ চন্দ্রযান ২-এর মাধ্যমে দক্ষিণ মেরুতে অবতরণের চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল ঠিকই, কিন্তু তা থেকে যে শিক্ষা হয়েছিল, তা-ই চন্দ্রযান ৩-কে সাফল্যের মুখ দেখাবে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার সাফল্য আনার জন্য মুখিয়ে রয়েছে ইসরো।

চন্দ্রযান ৩ এখন চাঁদের কক্ষপথে রয়েছে। ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে চাঁদের দিকে। ৫ অগাস্ট চন্দ্র কক্ষপথে প্রবেশ করার পর ৫-৬টি ধাপে নামবে চাঁদে। বুধবার দুপুরে চাঁদের কক্ষপথে দ্বিতীয় ধাপ অতিক্রম করবে চন্দ্রযান। এবার ক্রমশ গতি কমছে, এভাবেই চাঁদে নামবে ২৩ অগাস্ট।

বুধবারের পর আরও তিন-চার ধাপ পেরিয়ে চাঁদের মাটিতে নামার কথা ইসরোর চন্দ্রযানের। চাঁদে নামার পথে ক্রমশ গতি কমাতে থাকবে ভারতের চন্দ্রযানের। মহাকাশযানটি যখন চাঁদ থেকে ১০০ কিলোমটার দূরে থাকবে, তখন জেট প্রপালশন মডিউলের ইঞ্জিন পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।

তারপর ল্যান্ডার বিক্রম ডানা মেলে পাখির মতো চাঁদের মাটি ছোঁয়ার প্রস্তুতি নেবে। ৩০ কিলোমিটার উচ্চতা থেকে ডানা মেলে ২০ মিনিটের মধ্যে চাঁদের মাটিতে নামবে বিক্রম। চাঁদে ল্যান্ডিং করলে বিক্রমের ভিতর থেকে নেমে আসবে রোভার প্রজ্ঞান। তারপর শুরু হবে প্রজ্ঞানের কাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+