Chandrayaan 3: চাঁদের রহস্য উদ্ঘাটন হবে শীঘ্রই, প্রজ্ঞান রোভারকে নিয়ে আশার কথা শোনাল ইসরো
চন্দ্রযান ৩ মিশনে চাঁদের মাটিতে সফল অবতরণের পর চাঁদের রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে প্রজ্ঞান রোভার। খুব শীঘ্রই প্রজ্ঞান রোভার চাঁদের মাটিতে তার সেরা পারফরম্যান্স দেবে বলে আশাবাদী ইসরো। চাঁদের মাটিতে একদিন আগেই কঠিন পরিস্থিতির মুখে পড়েছিল এই রোভার।
প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও যেভাবে প্রজ্ঞান রোভার নিজেকে রক্ষা করে আবার সঠিক পথ খুঁজে নিয়েছে, তারপরে ইসরো আশা ব্যক্ত করেছে, খুব তাড়াতাড়িই চাঁদের রহস্য উদ্ঘাটন করতে সেরা পারফরম্যান্স দেবে প্রজ্ঞান। প্রজ্ঞান রোভার বিক্রম ল্যান্ডারের সঙ্গে যোগাযোগে রয়েছে। তারা সুস্থও রয়েছে।

মঙ্গলবার ইসরো চন্দ্রযান ৩-এর প্রজ্ঞান রোভারের একটি নতুন আপডেট শেয়ার করেছে। ইসরো সেখানে জানিয়েছে, রোভারটি এখন চাঁদের রহস্য উদ্ঘাটনের পথে এগিয়ে চলেছে। প্রজ্ঞান রোভারটি ২৭ অগাস্ট তার অবস্থায় থেকে চার মিটার গর্তের মধ্যে পড়ে যাচ্ছিল। ৩ মিটার দূরত্ব থেকে তা গতিমুখ বদলাতে সমর্থ হয় প্রজ্ঞান।
গত ২৩ অগাস্টা চাঁদের মাটি ছোঁয়ার পর ধীরে ধীরে প্রজ্ঞান নেমে আসে বিক্রম ল্যান্ডার থেকে। তারপর চন্দ্রযান ৩ মিশনে রোভার প্রজ্ঞান চাঁদের মাটিতে পরিক্রমা শুরু করে। বিক্রম থেকে নেমে চাঁদের মাটিতে এখন ছুটে চলেছে প্রজ্ঞান। এরই মধ্যে ২৭ অগাস্ট প্রজ্ঞান এক বড়োসড়ো বিপদের মুখে পড়ে সম্প্রতি।
চাঁদের মাটিতে পরতে পরতে গর্ত। সেই গর্ত সমলে প্রজ্ঞানকে এগিয়ে যেতে হবে। একটু এদিক-ওদিক হলেই সব শেষ। রোভারটি চাঁদের ওই বিপদসঙ্কুল পথ থেকে নিজেকে রক্ষা করে নতুন পথে চালিয় হয়েছে। শীঘ্রই চাঁদের রহস্যভেদ করবে প্রজ্ঞান। সেরাটা আসবে শীঘ্রই।
Hello earthlings! This is #Chandrayaan3's Pragyan Rover. I hope you're doing well. I want to let everyone know that I'm on my way to uncover the secrets of the Moon 🌒. Me and my friend Vikram Lander are in touch. We're in good health. The best is coming soon...#ISRO pic.twitter.com/ZbIgvy22fv
— ISRO InSight (@ISROSight) August 29, 2023
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো প্রতিদিনই চাঁদের মাটিতে বিক্রম ও প্রজ্ঞানের আপডেট দিচ্ছে। এক্স মাধ্যমে বার্তায় তারা জানিয়েছে, প্রজ্ঞান ও বিক্রম সঠিক পথেই এগোচ্ছে। চন্দ্র-দিবস শেষ হওয়ার এখনও বাকি রয়েছে ৯ দিন। খুব শীঘ্রই রোভার প্রজ্ঞান চাঁদের মাটি থকে চাঞ্চল্যকর খবর দেবে।
ইসরোর বিজ্ঞানীরা চেষ্টা করছে ছয় চাকার রোভারের মাধ্যমে অগম্য দক্ষিণ মেরুতে সর্বাধিক দূরত্ব কভার করাতে। যাতে চাঁদ সম্পর্কে আরও অনেক বেশি জানা যায়। ১৪ দিন চাঁদের মাটিতে রাত কাটানোর পর কেমন থাকবে প্রজ্ঞানের অবস্থা তা জানেন না ইসরোর বিজ্ঞানীরা। তাই বাকি ৯ দিন সূর্যের আলো থাকতে থাকতেই যাবতীয় তথ্য পেতে চাইছে ইসরো।












Click it and Unblock the Notifications