Chandrayaan 3: স্বপ্নপূরণ! চন্দ্রপৃষ্ঠ ছুঁয়ে কুমেরু বিজয় ভারতের, ফিরে দেখা ৪১ দিন একনজরে
চাঁদের মাটিতে বিক্রম পদার্পণ করতেই কুমেরু বিজয় সারা হল ভারতের। পূরণ হল এতদিনের অধরা স্বপ্ন। ভারত চন্দ্রযান ৩ মিশনে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদ ছুঁয়ে ফেলল। শেষ হল ৪১ দিনের যাত্রা। ১৪ জুলাই যাত্রা শুরু করে ২৩ অগাস্ট চাঁদের মাটি ছুঁল চন্দ্রযান ৩। একনজরে ফিরে দেখা ৪১ দিন।
৬ জুলাই ইসরোর তরফে ঘোষণা করা হল ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশরে শ্রীহরিকোটার দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে চন্দ্রযান ৩ মিশন উৎক্ষেপণ করা হবে। তারপরই শুরু হয় সমস্ত চন্দ্রযানের বৈদ্যুতিক পরীক্ষা। ৭ জুলাউ সেই পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার পর ১১ জুলাই ২৪ ঘণ্টা উৎক্ষেপণের মহড়া হয়। তারপর আসে বহু আকাঙ্খিত সেইদিন।

- জুলাই ১৪: ইসরোর এলভিএম৩-এম৪ রকেট চন্দ্রযান ৩-কে নিয়ে চাঁদে পাড়ি দেয় শ্রীহরিকোটা থেকে।
- জুলাই ১৫: চন্দ্রযান ৩ মিশনের প্রথম কক্ষপথ উত্থান কৌশল সফল হয়। মহাকাশযানটি ৪১৭৩২ কিমিx১৭৩ কিমি কক্ষপথে পৌঁছয়।
- জুলাই ১৭: চন্দ্রযান ৩ দ্বিতীয় কক্ষপথ উত্থান কৌশল সম্পাদন করে। চন্দ্রযান ৩-কে ৪১৬০৩ কিমিx২২৬ কিমি কক্ষপথে পৌঁছে দেয় সেই প্রক্রিয়া।
- জুলাই ২০: চন্দ্রযান ৩ তৃতীয় কক্ষপথ উত্থান কৌশল সম্পাদন করে।
- জুলাই ২২: চন্দ্রযান ৩ চতুর্থ কক্ষপথ কৌশল সম্পাদন করে ৭১৩৫১ কিমিx ২৩৩ কিমি কক্ষপথে স্থাপিত হয়।
- জুলাই ২৫: চন্দ্রযান ৩ পঞ্চম কক্ষপথ উত্থান কৌশল সম্পাদন করে পৃথিবীর উচ্চ কক্ষপথে পৌঁছে যায়।
- ১ অগাস্ট: চন্দ্রযান ৩ এদিন পেরিয়ে যায় এক উল্লেখযোগ্য মাইলফলক। ভারতের চন্দ্রযান ট্রান্সলুনার কক্ষপথে প্রবেশ করে। ২৮৮ কিমিx৩৬৯৩২৮ কিমি ট্রান্সলুনার কক্ষপথে অবস্থান করে চন্দ্রযান।
- ৫ অগাস্ট: চন্দ্রযান ৩ প্রবেশ করে চাঁদের কক্ষপথে প্রবেশ করে। চাঁদের ১৬৪ কিমিx১৮০৭৪ কিমি চন্দ্র কক্ষপথে প্রবেশ করে।
- ৬ অগাস্ট: চন্দ্রযান ৩ চাঁদের ১৭০ কিমিx৪৩১৩ কিমি চন্দ্র কক্ষপথে নেমে আসে।
- ৯ অগাস্ট: চন্দ্রযান ৩ আর একটি কক্ষপথ হ্রাস কৌশম সম্পাদন করে পৌঁছে যায় ১৭৪ কিমিx১৪৩৭ কিমি চন্দ্র কক্ষপথে।
- ১৪ অগাস্ট: চন্দ্রযান ৩ প্রবেশ করে উপবৃত্তাকার কক্ষপথে। চাঁদের ১৫১ কিমিx১৭৯ কিমি চন্দ্র কক্ষপথে ঘুরতে শুরু করে চন্দ্রযান ৩।
- ১৬ অগাস্ট: চন্দ্রযান ৩ চাঁদের ১৫৩ কিমিx১৬৩ কিমি চন্দ্র কক্ষপথে প্রবেশ করে। এবার অপেক্ষা বিক্রম বিচ্ছিন্ন করার।
- ১৭ অগাস্ট: চন্দ্রযান ৩ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ল্যান্ডার বিক্রম। বিক্রম প্রজ্ঞান রোভারকে নিয়ে প্রপালশন সিস্টেম থেকে বিচ্ছিন্ন হয়ে চাঁদের কক্ষপথে ঘুরতে শুরু করে।
- ১৮ অগাস্ট: শুরু হয় বিক্রমের ডিবুস্টিং অপারেশন। এর ফলে ১১৩ কিমিx১৫৭ কিমি চন্দ্র কক্ষপথে নেমে আসে বিক্রম। একইসঙ্গে গতি কমিয়ে আনতেও সফল হয়।
- ২০ অগাস্ট: বিক্রমের দ্বিতীয় ডিবুস্টিং অপারেশন সম্পাদন হয়। চাঁদের ২৫ কিমিx১৩৪ কিমি চন্দ্র কক্ষপথে নেমে আসে বিক্রম। আবারও গতি কমিয়ে চাঁদে নামার প্রহর গুণতে শুরু করে।
- ২৩ অগাস্ট: এরপর স্বপ্নপূরণের দিন। একের পর এক ধাপ পেরিয়ে ১৭ মিনিটের সফল অপারেশনে চাঁদের দক্ষিণ মেরুতে পদার্পণ করে বিক্রম। ইতিহাসে নাম লিখে ফেলতে সমর্থ হয় ভারত। ভারতই প্রথম দেশ হিসেবে চাঁদের কুমেরু বিজয় করে। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে নামে চাঁদের মাটিতে।












Click it and Unblock the Notifications