Chandrayaan 3: চাঁদের মাটিতে ‘সুপার স্লো’ বিক্রম! অবতরণের সময় কত গতি থাকবে ইসরোর চন্দ্রযানের
চাঁদের মাটিতে অবতরণ আর হাতে গোনা কয়েকদিন বাকি। যত দিন সেই মাহেন্দ্রক্ষণ এগিয়ে আসছে, তত মানুষের উত্তেজনা বাড়ছে। বাড়ছে আগ্রহ। চাঁদে অবতরণের সময় কত থাকবে চন্দ্রযান ৩-এর গতি, তা জানতে মানুষ উৎসুক হয়ে উঠেছে। এবার ল্যান্ডার বিক্রমের সফট ল্যান্ডিং বা নরম অবতরণ হবে তো, তার জানতে মুখিয়ে রয়েছে উৎসুক মানুষজন।
ইসরোর বিজ্ঞানীরা সাবধানী। ২০১৯-এর ভুল আর এবার করতে চায় না তারা। তাই একেবারে আলাদা প্রযুক্তিতে তারা এবার বিক্রমকে বানিয়েছে। চাঁদে নামচতে নিয়েছে বিশেষ কৌশল। আর গতি নিয়েও ভেবেছেন ইসরোর বিজ্ঞানীরা। চাঁদের মাটি ছোঁয়ার সময় তাই বিক্রম ল্যান্ডার যাতে সুপার স্লো হতে পারে, সেই পরিকল্পনা করেই কৌশল রচনা করেছেন তাঁরা।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে জানানো হয়েছে চন্দ্রযান-৩ শেষবার চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করবে ঘণ্টায় ৬০৪৮ কিলোমিটার গতিতে। তারপর থেকেই গতি কমানোর প্রক্রিয়া শুরু হবে। চাঁদে কক্ষপথ হ্রাসের কৌশল সম্পাদন করে বুধবারই ১০০ কিলোমিটার বৃত্তাকার কক্ষপথে প্রবেশ করবে চন্দ্রযান-৩।
এরপর বাকি থাকবে আর একটি কৌশল সম্পাদপ পর্ব। শেষ কক্ষপথ হ্রাসের কৌশল সম্পাদন করে ১০০ কিমিx ৩০ কিমিতে নামার পরই জেট প্রপালশন মডিউল থেকে আলাদা হবে বিক্রম ল্যান্ডার। প্রজ্ঞান রোভারকে নিয়ে বিক্রম ল্যান্ডার এরপর জানা মেলে নামতে থাকবে চাঁদের মাটিতে।
২৩ অগাস্ট চাঁদে নামার সময় ল্যান্ডারের গতি কমিয়ে আনা হবে ৩ মিটার প্রতি সেকেন্ডে। অর্থাৎ ল্যান্ডারের গতবেগ ঘণ্টা হবে ১০ কিলোমটারের একটু বেশি বা ১১ কিলোমিটারের একটু কম। অবতরণের এই প্রক্রিয়াটাই সবথেকে কঠিন বলে জানিয়েছেন ইসরোর প্রধান এস সোমনাথ।
তিনি জানিয়েছেন, এই প্রক্রিয়া সঠিকভাবে সম্পাদন করতে পারলে, সফট ল্যান্ডিংও হবে আর চাঁদের মাটিতে সাফল্য আসবে প্রথমবার। ইতিহাস তৈরি করবে ভারত। আমেরিকা, রাশিয়া ও চিনের পর চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটি স্পর্শ কররা গৌরব অর্জন করবে তারা।
চন্দ্রযান-৩ চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে ৫ অগাস্ট। তারপর থেকে গত কমানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। তার আগে পৃথিবীর কক্ষপথ বর্ধিত করার সময়ে গতিবেগ বাড়িয়েছে চন্দ্রযান-৩। ঘণ্টায় ৩৬ হাজার কিলোমিটার গতিবেগ না হলে পৃথিবীর কক্ষপথ থেকে চাঁদের কক্ষপথে প্রবেশ করা যায় না। সেইমতো গতিবেগ বাড়িয়ে চূড়ান্ত অবস্থানে এসেছিল চন্দ্রযান।
এবার ২৩ অগাস্ট সফট ল্যান্ডিংয়ের লক্ষ্যে গতিবেগ কমতে শুরু করেছে। ওইদিন চাঁদের ৭০ ডিগ্রি দ্রাঘিমাংশে নামবে বিক্রম। তা দক্ষিণ মেরু থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। গতি কমাতে চাঁদের মাটি থেকে ১০০ কিলোমিটার দূরে থাকার সময়ই জেট প্রপালশন মডিউলের ইঞ্জিন বন্ধ করে দেওয়া হবে।
সেই অবস্থায় ৩০ কিলোমিটারে নামার পর বিক্রম ডানা মেলে বেরিয়ে আসবে জেট প্রপালশন মডিউল থেকে। প্রজ্ঞান রোভার থাকবে বিক্রম ল্যান্ডারের ভিতরে। পাখির মতো ডানায় সাহায্যে ২০ মিনিট ধরে গতি কমাতে কমাতে নামবে বিক্রম। এই প্রক্রিয়ায় যখন চাঁদে নামবে বিক্রম, তখন তার গতি থাকবে ১০-১১ কিলোমিটার প্রতি ঘণ্টায়।












Click it and Unblock the Notifications