chandrayaan 3: তিরুপতিতে পুজো দিলেন ইসরোর বিজ্ঞানীরা, জানেন চন্দ্রযানের আসল কারিগরের নাম
কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ইসরোয়। আবারও শুরু হবে নতুন চাঁদ অভিযান। চন্দ্রযান-৩ তৈরি হয়ে গিয়েছে। ইসরোর শ্রীহরিকোটা লঞ্চিং প্যাডে অবস্থান করছে সেটি। আগামী ১৪ জুলাই সেটি পাড়ি দেবে চাঁদের পথে। তার শেষ মুহূর্তের প্রস্তুতিতে মেতেছেন বিজ্ঞানীরা।
তার মাঝেই তিরুপতির মন্দিরে গিয়ে পুজো দিয়ে এলেন ইসরোর একদল বিজ্ঞানী। চন্দ্রযান-৩-র যাত্রা যাতে সফল হয় তার জন্যই ইসরোর বিজ্ঞানীদের তিরুপতির মন্দিরে প্রার্থনা বলে জানা গিয়েছে। প্রত্যেকটি অভাযানের আগেই তিরুপতির মন্দিরে ইসরোর বিজ্ঞানীদের পুজো দেওয়ার রীতি রয়েছে।

ইসরোয় দুপুর ১টা থেকে চন্দ্রযান-৩র কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। ১৪ তারিখ অর্থাৎ আগামীকাল মহাকাশে চাঁদের পথে পাড়ি দেবে। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কিন্তু জানেন কে এই চন্দ্রযান-৩-র পরিকল্পনা করেছেন। তাঁর নাম পি ভেরুমুথুভেল। মাদ্রাজ আইআইটির ছাত্র তিনি। চন্দ্রযান-৩-র পুরো পরিকল্পনাটাই তাঁর মস্তিস্ক প্রসূত। তিনি চন্দ্রযান-৩ প্রজেক্ট মিশনের প্রধান।
তামিলনাড়ুর ভেল্লাপুরম এলাকার বাসিন্দা। সেখান থেকেই পড়াশোনা। শৈশব থেকেই পড়াশোনায় ভাল ছিলেন তিনি। চন্দ্রযান-২ অভিযান ব্যর্থ হওয়ার পর এম ভনিতার জায়গায় তিনি চন্দ্রযান-৩- প্রজেক্টের ডিরেক্টর হয়ে আসেন। চন্দ্রযান-২-এও তাঁর বিশেষ ভূমিকা ছিল। এই নিয়ে নাসার সঙ্গেও যোগাযোগ রেখে চলেছে ইসরো।
২০১৯ সালের মেগা প্রোজেক্ট ছিল চন্দ্রযান-৩। ২২জুলাই সেটি শ্রীহরিকোটা সতীশ ধাওয়ন রিসার্চ সেন্টার থেকে চাঁদের পথে পাড়ি দেয়। কিন্তু ৬ অক্টোবর চাঁদের কক্ষ পথে পৌঁছেও চাঁদে অবতরণের সময় ছিটকে বেরিয়ে যায় সেটি। চাঁদের মাটিতে আর পা রাখতে পারেনি চন্দ্রযান-২। ১৪ অগাস্ট নাগাদ চাঁদের মাটিতে অবতরণ করতে পারে চন্দ্রযান-৩। এবার যাতে আগের মতো ভুল না হয় সেদিকে কড়া নজর রাখা হচ্ছে।












Click it and Unblock the Notifications