Chandrayaan 3: জানেন কি এক বাঙালির হাত ধরে হতে চলেছে চন্দ্রযান-৩ এর মিশন
ফের চাঁদ অভিযানে ভারত। এবারে আর ভুল-ত্রুটি নয়। আগেরবারের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নিজেদের সংশোধন করে আবারও চাঁদে পাড়ি দিতে চলেছে ভারতের চন্দ্রযান-৩। কাউন্ড ডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শ্রীহরিকোটায়। তার থেকেও বাঙালিদের কাছে গর্বের খবর এই অভিযানের নেতৃত্বে রয়েছেন একজন বাঙালি বিজ্ঞানী।
ভরতের চন্দ্রযান-৩ অভিযানের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন চয়ন দত্ত। বাঙালি হলেও তিনি আসলে অসমের বাসিন্দা। অসমের তেজপুরের ডিপার্টমেন্ট অব ইলেকট্রিকস এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করেন। এখন ইউআর রাও স্যাটেলাইট সেন্টারে বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ার পদে কাজ করেন তিনি। সেখানে ডিপার্টমেন্ট অব স্পেস অ্যাডিশনালি বিভাগে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি।

আগামীকাল ২টো ৩৫ মিনিটে মহাকাশে পাড়ি দেবে চন্দ্রযান-থ্রি। সেকারণে আজ দুপুর ১টা থেকেই শুরু হয়ে গিয়েছে তার কাউন্ট ডাউন। সেই চন্দ্রযান-৩-র কন্ট্রোলিংয়ের নেতত্বে রয়েছেন চয়ন দত্ত। চন্দ্রযান-৩র সফল উৎক্ষেপন যেমন একটা বড় চ্যালেঞ্জ ইসরোর বিজ্ঞানীদের কাছে। তেমনই সফল ভাবে তার চাঁদের মাটিতে অবকরণ করানোও আরও বড় চ্যালেঞ্জ।
চন্দ্রযান-২র ব্যর্থতার পরে ফের চন্দ্রযান-৩। এবারে একেবারে মেপেজুপে নামছে ইসরো। বদল করা হয়েছে চন্দ্রযান-৩-র ল্যান্ডিং পজিশনও। আগে যেথানে চন্দ্রযান-থ্রি ল্যান্ড করেছিল সেখান থেকে কিছুটা দূরে অবতরণ করানো হবে চন্দ্রযান-৩-কে। ১৪ অগাস্ট চাঁদে অবতরণ করানোর পরিকল্পনা রয়েছে চন্দ্রযানের। পৃথিবীর কক্ষপথ থেকে নিরাপদে বেরিয়ে চাঁদের কক্ষপতে চন্দ্রযান-৩তে অবস্থান করা নো একটা বড় চ্যালেঞ্জ। তারপরে চন্দ্রযান-৩র চাঁদের পিঠে অবতরণ করানো একটা বড় চ্যালেঞ্জ।












Click it and Unblock the Notifications