Chandrayaan 3: চাঁদে নামতে বিক্রমকে চালনা করবে AI, তাহলে ইসরোর বিজ্ঞানীদের ভূমিকা কী

চাঁদের ২৫ কিলোমিটার কক্ষপথে এখন বিরাজ করছে চন্দ্রযান ৩ মিশনের ল্যান্ডার বিক্রম। আর মাত্র একটা দিন। তারপরই চাঁদের মাটিতে পা রাখার কথা বিক্রমের। এই অভিযানে ল্যান্ডার বিক্রমকে চাঁদের কক্ষপথ থেকে চাঁদের মাটিতে নামাবে ইসরো। কিন্তু ইসরো বিজ্ঞানীরা শুধু পর্যবেক্ষণ করবেন

তাহলে চন্দ্রযানের ল্যান্ডার বিক্রমকে চালনা করবে কে। ইসরোর তরফেই জানিয়ে দেওয়া হল এই অভিযানের মূল হল এআই সিস্টেম। আর এআই সিস্টেমের মধ্যেই পড়ছে ল্যান্ডারের বোর্ডে নেভিগেশন, গাইডেন্স এবং কন্ট্রোল সিস্টেম। ফলে এআই দ্বারাই চালিত হবে বিক্রম।

chandrayaan 3

২০১৯ সালের চন্দ্রযান ২ মিশন থেকে শিক্ষা নিয়েই বিক্রমের সমস্ত পরামিতিগুলি নিশ্চিত করার দিকে লক্ষ্য দিয়েছে ইসরো। সেইমতো এআই সিস্টেম প্রস্তুত করা হয়েছে। চাঁদের মাটি থেকে যখন ৩৩৫ মিটার দবরে ছিল, তখনই তা ধ্বংসের ইঙ্গিত দিয়েছিল চন্দ্রযান ২-এর ক্ষেত্রে। জানা গিয়েছিল, ২.১ কিলোমিটার আগেই ভেঙে পড়ে বিক্রম।

এবার চন্দ্র মিশনের কন্ট্রোল রুম তাই আগেভাগে সতর্ক। পরতে পরতে ডেটা বিশ্লেষণ চলচে। এআই এবং কম্পিউটার লজিক ঠিকঠাক পরিচালিত হচ্ছে কি না তা পর্যবেক্ষণে রাখছেন ইসরোর বিজ্ঞানীরা। এই পরিস্থিতিতে ইসরো ব্যাখ্যা করেছে চন্দ্রযান ৩ ল্যান্ডার কীভাবে চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করবে।

বিক্রমের নিয়্ন্ত্রণ ও পরিচালনার উপর তীক্ষ্ণ নজর রাখছেন মিশনের ডিরেক্টর পি ভিরামুথুভেল-সহ পুরো টিম। ২৩ অগাস্ট চাঁদে অবতরণের চেষ্টা করবে বিক্রম। অবতরণ প্রক্রিয়ায় ১৭ মিনিট কম্পিউটার লজিক দ্বারা নিয়ন্ত্রিত হবে। বিজ্ঞানীরা সরাসরি হস্তক্ষেপ করতে পারবেন না।

ইসরোর মিশন ডিরেক্টর জানান, আমরা ইসট্র্যাক বেঙ্গালুরু থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব সম্পূর্ণ পরিচালনার উপর। নিয়ন্ত্রণও করব। কিন্তু বিক্রমকে চালনার দায়িত্ব সম্পূ্র্ণরূপে এআই এবং কম্পিউটার লজিকের। তারাই সফট ল্যান্ডিং করাবে বিক্রমের। তারপরই চাঁদের মাটিতে ইতিহাস তৈরি করবে ভারত।

২৩ অগাস্ট বুধবার বিকেল ৫টা ৪৭ মিনিটে শুরু হবে অবতরণ প্রক্রিয়া। ৬টা ৪ মিনিটে তা ল্যান্ড করার কথা চাঁদের মাটিতে। এই অবতরণ প্রক্রিয়া শুরু হলে ল্যান্ডারের কাছে কোনও কম্যান্ড পাঠাতে পারবেন না ইসরোর বিজ্ঞানীরা। চন্দ্রযান ৩ ল্যান্ডারকে নিরাপদে সফট ল্যান্ডিং করাতে এভাবেই প্রোগ্রাম সেট করা হয়েছে এআই দ্বারা।

এই সময় বিক্রম যাবতীয় তথ্য পাঠাবে চন্দ্রযান ২-এর অরবিটার দ্বারা। ইসরোর বিজ্ঞানীরাও চন্দ্রযান ২ অরবিটারের মাধ্যমে কম্যান্ড পাঠাবে। একদিন আগেই বিক্রমের সঙ্গে চন্দ্রযান ২ অরবিটারের সংযোগসাধন হয়েছে। ফলে ইসরোর কাছে দুয়ার খুলে গিয়েছে যোগাযোগের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+