Chandrayan 3: চাঁদের মাটিতে ভারতের জাতীয় প্রতীক ও ইসরোর ছাপ রেখে আসবে রোভার ‘প্রজ্ঞান’

চাঁদের মাটিতে ইতিহাস তৈরি করবে চন্দ্রযান ৩। সেই অপেক্ষায় প্রহর গোনা শুরু হয়েছে। সেইসঙ্গে চন্দ্রযান ৩ বিক্রম চাঁদের মাটিতে জাতীয় প্রতীক ও ইসরোর ছাপ রেখে আসবে, বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। চন্দ্রযান ৩ এবার রোভার অবতরণে সফল হয়েই ফিরবে বলে বিশ্বাস ইসরোর।

চন্দ্রযান-৩ ভারতের তৃতীয় চন্দ্র অন্বেষণ মিশন। শুক্রবার বিকেলে তা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর দ্বারা চাঁদের পৃষ্ঠে রোভার অবতরণ করার উদ্দেশ্যে পাড়ি দেয়। এতদিন পর্যন্ত মাত্র তিনটি দেশ এই গৌরব অর্জন করেছে। এবার এই মিশনে ভারতও সৈই গৌরব অর্জন করে তিনটি দেশের সঙ্গে নিজেদের নাম লেখাতে চাইছে।

chandrayaan3

চন্দ্রযান-৩ মিশনটি চন্দ্রযান-২ মিশনের একটি ফলো-আপ। চার বছর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে চন্দ্র-পৃষ্ঠে অবতরণে ব্যর্থ হয়েছিল চন্দ্রযান ২-এর রোভার। নামার আগের মুহূর্তেই চন্দ্রযান বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ইসরোর। তারপর আর যোগাযোগ তৈরি করা যায়নি।

তারপরই চার বছরের প্রস্তুতিতে চন্দ্রযান-৩ মিশনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই চন্দ্র মিশনের মূল উদ্দেশ্য হল চন্দ্রপৃষ্ঠে নিরাপদ অবতরণ। মহাকাশযানটি ২৩ অগাস্ট চাঁদের দক্ষিণ মেরু স্পর্শ করার কথা। মহাকাশযানটিতে একটি ছয় চাকার ল্যান্ডার এবং রোভার মডিউল রয়েছে।

এই রোভার মডিউল চাঁদের পৃষ্ঠ থেকে ডেটা সরবরাহ করবে। চন্দ্র পৃষ্ঠে রোভার কেবল তথ্য সংগ্রহই করবে না। প্রজ্ঞান নামক রোভারের পিছনের লাগানো চাকা জাতীয় প্রতীকের ছাপ ফেলে আসবে চাঁদের পৃষ্ঠে। অশোক স্তম্ভের ছাপ চন্দ্রপৃষ্ঠে চিত্রিত করবে। থাকবে ইসরোর প্রতীকও। এটি চাঁদের পৃষ্ঠে ভারতের উপস্থিতির প্রতীক।

ইসরো তার ওয়েবসাইটে চন্দ্রযান-৩ মিশনের একটি আভাস প্রদান করেছে। ইসরো সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে চাঁদের পৃষ্ঠে রোভার কীভাবে ছাপ ফেলবে। চন্দ্রযান ২ মিশনের সময়, ইসরো তার ইউটিউব চ্যানেলে দৃশ্যকল্পের একটি ভিজ্যুয়াল উপস্থাপনা শেয়ার করেছিল।

ভিডিওটিতে চাঁদের পৃষ্ঠে ল্যান্ডারের একটি অ্যানিমেটেড উপস্থাপনা দেখানো হয়েছে। চাঁদে নামার পর রোভার প্রজ্ঞান চলতে শুরু করলে রোভারের পিছনের চাকাগুলো ছাপ রেখে যাবে ভারতের জাতীয় প্রতীক ও ইসরোর। সেইসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও চিনের পরে ভারতই হবে চতুর্থ দেশ।

তিনটি দেশের বেশি কোনও দেশ আজ পর্যন্ত চাঁদের মাটি ছুঁতে পারেনি। বিংশ শতাব্দীর ষাটের দশকে একাধিকবার চাঁদে মানুষ পাঠিয়েছিল মহাকাশ সংস্থা। তারপর যেমন আর চাঁদে মানুষ যায়নি, তেমনই চাঁদে মহাকাশযানও নামাতে পারেনি অন্য দেশ। আমেরিকা ও রাশিয়া ছাড়া চিনই একমাত্র দেশ যাঁরা চাঁদে মহাকাশ যান নামাতে সমর্থ হয়েছে। চিন এই গৌরব অর্জন করেছিল ২০১৩ সালে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+