Chandrayaan 3: সু-স্বাগতম! চাঁদের কক্ষপথে বিক্রমের সঙ্গে হঠাৎ দেখা চন্দ্রযান ২ অরবিটারের, কী কথা হল তাদের
দু'জনে দেখা হল মধুযামিনী রে...। দোখা তো হল, কিন্তু কোনও কথা কি তাদের মধ্যে হল? নাকি ধীর পথে তারা আবার পাড়ি দিল নিজেদের কক্ষে! চাঁদের কক্ষপথে চন্দ্রযান -৩ এর বিক্রমের সঙ্গে হঠাৎ দেখা হয়েছিল ২০১৯-এর চন্দ্রযান ২-এর অরবিটারের। তাদের সেই হঠাৎ দেখার পর কী হল, তা ইসরো তা ইসরো নিয়ে এল প্রকাশ্যে।
সেই কবে ২০১৯ সালে পৃথিবী ছেড়ে চাঁদের পথে পাড়ি দিয়েছিল চন্দ্রযান-২। সেই মিশন ব্যর্থ হলেও ১০০x১০০ কিলোমিটার কক্ষপথে আজও রয়ে গিয়েছে চন্দ্রযান ২-এর অরবিটার। চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রমকে দেখেই চন্দ্রযান-২ স্বাগত জানিয়েছে। আনন্দবিহ্বল চন্দ্রযান-২ তার বার্তায় জানিয়েছে স্বাগত, বন্ধু। ইসরো এদিন তা সোশ্যল মিডিয়ায় প্রকাশ করেছে।

সোমবার তাদের মধ্যে দ্বিমুখী যোগাযোগ স্থাপিত হয়। চন্দ্রযান ৩ বিক্রম ল্যান্ডার চন্দ্রযান-২ অরবিটারের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে। চন্দ্রপৃষ্ঠি ঐতিহাসিক সফট ল্যান্ডিংয়ের আগে এটি একটি সুখবর। চাঁদের কক্ষপথে এদিন দুই চন্দ্রযানের কীভাবে মুখোমুখি দেখা হল, তার একটি অ্যানিমেডেট উপস্থাপনাও প্রস্তুত করেছে ইসরো।
ইসরো জানিয়েছে উভয়ের মধ্যে দ্বিমুখী যোগাযোগ স্থাপিত হয়েছে। এর ফলে আমাদের কাছে ল্যান্ডার মডিউলে পৌঁছনোর আরও একটা রাস্তা বেরিয়ে গেল। এখন শুধু অপেক্ষার চন্দ্রযান ৩-এর ল্যান্ডার মডিউল বিক্রমের সফট ল্যান্ডিংয়ের। এই ল্যান্ডিং ইভেন্টের সরাসরি সম্প্রচার শুরু হবে ওইদিন ৫টা ২০ থেকে।
এখন চাঁদে নামার অপেক্ষায় রয়েছে বিক্রম। মাহেন্দ্রক্ষণ ২৩ অগাস্ট বুধবার বিকেল ৫টা ৪৭ থেকে ৬টা ৪ মিনিট। চাঁদ ছোঁয়ার জন্য বর্তমানে সর্বনিম্ন কক্ষপথে প্রতীক্ষায় রয়েছে ল্যান্ডার বিক্রম। চাঁদের আকাশে ২৫ কিলোমিটার দূর থেকে চাঁদের মাটিতে নামবে সে। পাখির মতো ডানা মেলে নেমে আসবে চন্দ্রপৃষ্ঠে।
ইসরো জানিয়েছে, ২৫ কিলোমিটারের কক্ষপথ থেকে চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করতে বিক্রমের সময় লাগবে ১৭ মিনিট। ৬টা ৪ মিনিটে চাঁদের মাটি স্পর্শ করার পরই বিক্রম তৈরি করবে নয়া ইতিহাস। আমেরিকা, রাশিয়া ও চিনের পর ভারতও মহাকাশ বিজ্ঞানের এলিট দেশ হিসেবে পরিগণিত হবে তারপর।
ভারত এখন স্বপ্নপূরণের দোরগোড়ায় প্রতীক্ষমান। চন্দ্রযান ল্যান্ডার চাঁদের সবথেকে কাছের কক্ষপথে পৌঁছে ছবি পাঠিয়ে সফট ল্যান্ডিংয়ের স্থান দেখিয়েছে। বিক্রমের পাঠানো ছবিতেই স্পষ্ট দুর্গম সেই স্থান। পরতে পরতে বিপদ সামনে বিক্রমকে নামতে হবে চন্দ্রপৃষ্ঠে। দক্ষিণ মেরু চাঁদের সবথেকে বিপদসঙ্কুল স্থান, তবু সেই দক্ষিণ মেরুকেই বেছে নিয়েছে ইসরো। কারণ আজ পর্যন্ত কেউ সেখানে নামতে পারেনি। ভারত নামবে সেই স্থানে।
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 21, 2023
‘Welcome, buddy!’
Ch-2 orbiter formally welcomed Ch-3 LM.
Two-way communication between the two is established.
MOX has now more routes to reach the LM.
Update: Live telecast of Landing event begins at 17:20 Hrs. IST.#Chandrayaan_3 #Ch3
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications