Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

উল্কা দেখা গেল? উজ্জ্বল আলো দেখা গেল রাতের আকাশে, কোন দেশে দেখা গেল এই অসাধারণ ঘটনা?

এ যেন এক বিস্ময়। চোখ আর মনকে বিজ্ঞানের সঙ্গে সাক্ষাৎ করানো। রাতের অন্ধকার আকাশ চিড়ে আলোক রশ্মি। একটা দিক থেকে অন্য দিকে চলে গেল কিছু। আর ঘন উজ্জ্বল নীল আলো ছড়িয়ে গেল তারই সঙ্গে।

রাতের আকাশে উল্কাপাত দেখা গেল। সেই ঘটনা দেখে উৎসাহিত সাধারণ মানুষ। মোবাইল ফোনে সেই সব উল্কাপাতের মুহূর্ত ক্যামেরা বন্দি করেছেন অনেকে৷ রাতের আকাশে চোখ পেতে রেখেছেন বহু মানুষ।

Meteorite

এক্স হ্যান্ডেলে উল্কাপাতের বহু ভিডিও দেখা যাচ্ছে। ইন্টারনেট জগতেও এইসব ভিডিও ভাইরাল হয়েছে৷ সেই দেখে বিস্ময় প্রকাশ করেছেন ইন্টারনেট ব্যবহারকারীরাও। কিন্তু কোথায় ঘটল এই ঘটনা? উল্কাপাতের এই বিস্ময়কর ঘটনার সাক্ষী থাকলেন কোন অংশের বাসিন্দারা?

সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে, এই উল্কাপাতের ঘটনা স্পেন ও পর্তুগালের৷ আর একটি তথ্য জানা গিয়েছে, একই রকম উল্কা দেখা গিয়েছে পিনহাইরো শহরে। সেখানে এই উল্কাপাত হয়েছে বলে খবর। তিনটি জায়গাতেই একই উল্কা দেখা গিয়েছে কি? সেই প্রশ্ন উঠছে। উল্কাপাতের ফলে ভূপৃষ্ঠের উপর কতটা প্রভাব পড়ল? সেই বিষয়ে এই খবর প্রকাশ পর্যন্ত তথ্য সামনে আসেনি।

একটি ভিডিওতে দেখা গিয়েছে হাইওয়ের উপর দিয়ে একজন গাড়ি চালিয়ে যাচ্ছেন রাতে। আকাশ ঘন অন্ধকার। সেই নিকষ আঁধায় আলোয় ভরিয়ে দিল উজ্জ্বল নীল শিখা। সেই নীল শিখা এপাড় থেকে ওপাড়ে চলে যায়। সামান্য সময়েই তাকে আকাশে দেখা যায়।

আরও একটি ভিডিও দেখা গিয়েছে। কয়েক জন বাইরে ছিলেন। সেই সময় একটি উজ্জ্বল নীল আলো আকাশে দেখা যায়। বিস্ময়ে সকলেই অবাক হয়ে যান। দুটি ভিডিওতেই আলোর রঙ একই রকম মনে হয়েছে। স্পেন আর পর্তুগালে কি তাহলে একই উল্কা দেখা গেল? সেই প্রশ্ন উঠেছে।

প্রশ্ন হল উল্কা কী? জ্যোর্তিবিজ্ঞান এর ব্যাখ্যা দিয়েছে। সৌরমণ্ডলে ধুমকেতু দেখা যায়। ধুমকেতুর কোনও একটি অংশ মাঝেমধ্যে পৃথিবীর কাছাকাছি চলে আসে। ধুমকেতুর সেই সব ধাতু মিশ্রিত পাথর পৃথিবীর মার্ধাকর্ষণ শক্তির মধ্যে চলে আসে। আর তারপরেই বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণ শুরু হয়৷ দেখা যায় উজ্জ্বল আলো।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+