কুকুরের পরিবর্তে টুইটারে ফের ফিরল নীল পাখির ছবি, ইলন মাস্কের নয়া সিদ্ধান্তে খুশি নেটবাসী

দু’দিন আগেই টুইটারে লেগো বদলে বিশ্বব্যাপী সাড়া ফেলে দিয়েছিলেন টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। নীল পাখির পরিবর্তে কুকুরের মুখের ছবি বসেছিল। তবে এবার ফের কুকুরের ছবির পরিবর্তে ইলন মাস্ক নীল পাখির ছবি ফিরিয়ে এনেছেন।

এপ্রিল মাসের শুরুতেই ইলন মাস্ক ব্লু বার্ডের পরিবর্তে এনেছিলেন কুকুরের ছবি, তবে এই কুকুরের সঙ্গে সকলেই পরিচিত। ডোজকয়েন ক্রিপ্টোকারেন্সির সেই কুকুরের ছবি দিয়েই টুইটারের লেগো পরিবর্তন করলেন টুইটারের সিইও। সে আর অন্য কেউ নয়, সে ছিল শিবা ইনু। টুইটারের নয়া লেগো নিয়ে নেট নাগরিকদের মধ্যে নানান প্রশ্ন ছিল। তবে পুরানো নীল পাখির ছবি ফিরে আসতে বেশ খুশি হয়েছেন অনেক নেটবাসীই।

twitter


তবে কেনই বা আবার ইলন মাস্ক নীল পাখির ছবি ফিরিয়ে আনলেন, সেই নিয়ে নানান জনের নানান মতবাদ রয়েছে। তবে জানা গিয়েছে, Dogecoin বিনিয়োগকারীরা মাস্কের বিরুদ্ধে ২৫৮ মার্কিন ডলারের মামলা করেছেন। যার ফলে নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও এটি অনুমান সাপেক্ষ্য, তবে নীল পাখির ছবি ফিরে আসায় খুব খুশি নেট নাগরিকরা।

তবে অনেক নেটাবাসী ভাবছেন, এপ্রিল মাসের শুরুতে ইলন মাস্ক এমন করেছেন মানে হয়তো সকলকে এপ্রিলফুল বানাতে চেষ্টা করেছেন। আবার অনেকে ভাবছেন টুইটার ব্যবহারকারীদের সঙ্গে হয়তো প্র্যাঙ্ক করেছেন ইলন মাস্ক, তবে যে কারণেই টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক এমন করে থাকুক না কেন, তা দেখে বেজায় কখুশি হয়েছিলেন সকলে।

elon musk


টুইটারের সিইও ইলন মাস্ক নীল পাখির পরিবর্তে কুকুরের এই পরিবর্তনটি নিজেই জানিয়েছেন। টুইটারে তিনি পোস্ট শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে, একজন পুলিশ অফিসার একটি কাগজ পড়ছেন, সেখানে নীল পাখি সমেত কিছু লেখা রয়েছে, তার বিপরীতে থাকা কুকুরটি তাকে বলছে, এটি পুরানো ছবি।

উল্লেখ্য, ইলন মাস্ক এক টুইটার ব্যবহারকারীর সঙ্গে কথোপকথনের একটি স্কিনশট শেয়ার করেছেন। যেখানে তিনি লিখেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী। সেখানে নতুন প্ল্যাটফমের দরকার আছে কিনা, সেখানে ব্যবহারকারী জানান, ইলন মাস্কের টুইটার কেনা উচিত ও সেই সঙ্গে ব্লু বার্ডের লোগোর পরিবর্তে ডগির ছবি ব্যবহার করা উচিত্।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+