সন্ধ্যার আকাশে ‘লাল ত্রিভূজে’র আলোকছটা দেখা যাচ্ছে! জানেন কী ওটা, বাড়ছে কৌতুহল

সন্ধ্যার আকাশে ‘লাল ত্রিভূজে’র আলোকছটা দেখা যাচ্ছে! জানেন কী ওটা, বাড়ছে কৌতুহল

দিনে হোক বা রাতে শরতের আকাশে নেমে আসে স্বর্গীয় সৌন্দর্য। দিনের বেলায় যখন পেঁজা তুলোর মতো মেঘ নীল আকাশে স্বপ্নের মায়াজাল বোনে, রাতে অনেক গ্রহ-তারার সমাবেশে তৈরি হয় এক মোহময়ী পরিবেশ। আশ্বিনের শারদপ্রাতে আলোকমঞ্জির বেজে ওঠার আগেই সন্ধ্যার আকাশে দেখা দিয়েছে রক্তিম ত্রিভূজ। লাল ত্রিভূজের সেই আলোকছটায় মেঘমুক্ত আকাশ যেন এক স্বপ্নপুরী।

সন্ধ্যার আকাশে ‘লাল ত্রিভূজে’র আলোকমালা

সন্ধ্যার আকাশে ‘লাল ত্রিভূজে’র আলোকমালা

এখন প্রশ্ন হল, কী ওই লাল ত্রিভূজ? যার মোহজালে মহাকাশ প্রেমী মানুষের দু'টি চোখ আবদ্ধ হয়ে সন্ধ্যার আকাশে। কী সেই মহাজাগতিক দৃশ্য, সেই কৌতুহল নিবারণে তা উৎসুক মহাকাশপ্রেমী মানুষের সাহায্যার্থে নাসা দিয়েছে, তার ব্যাখ্যা। কেন সেপ্টেম্বর শুরু হতেই সন্ধ্যার আকাশে 'লাল ত্রিভূজে'র আলোকমালা দেখা যাচ্ছে, তা জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা।

দুই নক্ষত্র ও মঙ্গলের সমাবেশে লাল ত্রিভূজ

দুই নক্ষত্র ও মঙ্গলের সমাবেশে লাল ত্রিভূজ

নাসার তরফে জানানো হয়েছে, সেপ্টেম্বরের শুরু থেকেই সন্ধ্যার আকাশে কমলা রঙের তারা অ্যালডেবারনকে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে লাল গ্রহের মঙ্গলকে। আবার শহতের আকাশে বেশ উজ্জ্বল আর এক উজ্জ্বল নক্ষত্র বেটেলজিউস। তার রক্ষও লালচে। অ্যালডেবারেন মঙ্গলের কাছে এসে তা ক্রমেই বেটেলিজিউসের দিকে অগ্রসর হয়ে সন্ধ্যার আকাশে এমনই অবস্থান নিচ্ছে, আকাশে তৈরি হচ্ছে লাল ত্রিভূজ।

কত যে রূপের ছটা ছড়িয়ে পড়ে আকাশে

কত যে রূপের ছটা ছড়িয়ে পড়ে আকাশে

পুজোর আগে শরতের আকাশ একেবারে মোহময়ী রূপ নিয়েছে। শুধু অ্যালডেবারন বা বেটেলিজিউস নয়, রাতের আকাশে নক্ষত্র সমাবেশ ঘটে। কত যে রূপের ছটা ছড়িয়ে পড়ে আকাশকে উজ্জ্বল করে তোলে, তা থেকে চোখ ফেরানো দায়। মঙ্গল পৃথিবীর আকাশে উজ্জ্বলই থাকে। তারপর বৃহস্পতি উজ্জ্বল নক্ষত্রের মতো প্রতিভাত হতে শুরু করেছে শরতের আকাশে।

চাঁদ যেমন উজ্জ্বল, বৃহস্পতিও চাঁদের পাশে উজ্জ্বল

চাঁদ যেমন উজ্জ্বল, বৃহস্পতিও চাঁদের পাশে উজ্জ্বল

সন্ধ্যার আকাশে 'লাল ত্রিভূজ' থেকে শুরু করে ভোরের আকাশে 'গ্রহের সমাবেশ'- সব মিলিয়ে পৃথিবীর আকাশ মহাজাগতিক হয়ে উঠবে এই শরতে। বৃহস্পতি সম্পূ্র্ণরূপে সূর্যের বিপরীতে অবস্থানে রয়েছে। এর ফলে রাতের আকাশে এই সময়ে চাঁদের সঙ্গে দেখা যাচ্ছে বৃহস্পতিকে। চাঁদকে যেমন উজ্জ্বল দেখা যায়, বৃহস্পতিও চাঁদের পাশে থেকে উজ্জ্বলতর রূপে দেখাচ্ছে।

ভোরের আকাশে বৃহস্পতি, শনি ও চাঁদের সমন্বয়

ভোরের আকাশে বৃহস্পতি, শনি ও চাঁদের সমন্বয়

শুধু উজ্জ্বল বৃহস্পতিকেই নয়, বৃহস্পতির চারটি চাঁদকেও তারার মতো ছোট্ট আলোর বিন্দুতে দেখা যাবে পৃথিবীর আকাশে। তারপর এক আকাশে তৈরি হবে বৃহস্পতি, শনি ও চাঁদের ত্রয়ী। দু'পাশে বৃহস্পতি ও শনি, মাঝে চাঁদ। ৯ সেপ্টেম্বর রাতের পর যে ভোর আসছে সেই ভোরের আকাশে দক্ষিণ-পূর্ব দিকে বৃহস্পতি, শনি ও চাঁদকে একসঙ্গে দেখা যাবে। তারপর ত্রয়ী পশ্চিমমুখী হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+