গ্রহের বিবর্তনের উপর আলোকপাত করতে পারে গুজরাতে বিধ্বস্ত হওয়া উল্কা, শুরু গবেষণা
২০২২-এ ১৭ অগাস্ট-এ নরম উল্কাপিণ্ডটি নরম ও কাদামাটি কৃষি জমিতে বিধ্বস্ত হয়েছিল। গবেষকরা বলেছেন, গ্রামবাসীরা তা প্রত্যক্ষ করেননি সরাসরি।
গ্রহের বিবর্তন জানতে জ্যোতির্বিজ্ঞানীরা চেষ্টার কসুর করছে না। এখন তাদের হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। গুজরাতে বিধ্বস্ত হওয়া উল্কার উপর আলোকপাত করেছেন তাঁরা। জ্যোতির্বি্জ্ঞানীদের একাংশের দাবি, এই গবেষণা গ্রহের বিবর্তনের দিশা দিতে পারে।

গুজরাতে বিধ্বস্ত হওয়া ওই আউব্রিট উল্কাকে বিরল বলে মনে করছেন বিজ্ঞানীরা। ওই উল্কাপিণ্ড বুধ গ্রহের পৃষ্ঠের অনুরূপ এবং এই উল্কাপিণ্ডে কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে। গবেষকরা নিশ্চিত করেছেন যে, গুজরাতের দুটি গ্রামে বিধ্বস্ত হওয়া উল্কা একটি বিরল আউব্রিট, যার মধ্যে আমাদের সৌরজগতে বিলীন হয়ে যাওয়া কিছু বস্তুর বৈশিষ্ট্য রয়েছে।
এই ধরনের বিরল আউব্রিট উল্কা ভারতে শেষবার পাওয়া গিয়েছিল ১৮৫২ সালে। তারপর থেকে ১৭০ বছর এ জাতীয় বস্তুর কোনও নমুনা পাওয়া যায়নি। ১৮৫২ সালে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে এই উল্কাপিন্ডের দেখা মেলে। তারপর গুজরাতে মিলল এমন নিদর্শন।
এই সংক্রান্ত বিশদ বিবরণ একটি কারেন্ট জার্নালে প্রকাশিত হয়েছে। উল্কাপিণ্ডের খণ্ডগুলি রেগোলিথ হিসেবে আবির্ভূত হয়েছিল। উভয়্স্থানেই একইরকম ছিল। তার সম্ভবত একই উল্কাপিণ্ডের অংশ ছিল। পৃথিবীর বাযুমণ্ডলে তা ভেঙে পড়ে। এবার উল্কাপিণ্ডটি ভেঙে পড়ে বানাসকান্থা জেলার দিওদার ব্লকের রান্টিনা এবং রাভেল গ্রামে।
২০২২-এ ১৭ অগাস্ট-এ নরম উল্কাপিণ্ডটি নরম ও কাদামাটি কৃষি জমিতে বিধ্বস্ত হয়েছিল। গবেষকরা বলেছেন, গ্রামবাসীরা তা প্রত্যক্ষ করেননি সরাসরি। হঠাৎ একটি বজ্রধ্বনি শোনা গিয়েছিল। একটি জেট বিমানের গতিতে উল্কাপিণ্ডটি বিধ্বস্ত হয়। একটি গাছের ডালে আঘাত করে আরও ছোটে ছোটো টুকরোয় বিভক্ত হয়ে ছড়িয়ে পড়ে।
জানা যায়, বড় অংশটি রাভেল গ্রামের এক বারান্দায় ভেঙে পড়ে। তা পতনের পরপরই গ্রামবাসীরা বড় টুকরোগুলো সংগ্রহ করে। সবথেকে বড় টুকরোটি ছিল প্রায় ২০০ গ্রাম ওজনের। সেইসব টুকরো ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির বিজ্ঞানীদের কাছে হস্তান্তর করা হয়েছিল পরে।
গ্রামবাসীরা জানান, যে উল্কাপিণ্ডের টুকরোগুলি সালফার গ্যাসের মতো গন্ধযুক্ত। তারপর ট্র্যাজেক্টোরির বিশ্লেষণে জানা যায়, উল্কাপিণ্ডের গতিপথ বরাবর এই গ্রামগুলির মধ্যে আরও টুকরো থাকতে পারে। গবেষকরা উল্কাপিণ্ডের অংশগুলি বিশ্লেষণ করতে বর্ণালী ব্যবহার করেছেন। এতে ম্যাগনেসিয়াম সমৃদ্ধ পাইরোক্সিন রয়েছে।
বিশ্লেষণে আরও জানা গিয়েছে, উল্কাটি একটি বিরল, তাতে অউব্রিটের অনন্য নমুনা রয়েছে। সায়েন্স ডাইরেক্ট অনুসারে, আউব্রিটে ক্যালসিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, টাইটানিয়াম এবং সোডিয়ামের সালফাইড থাকে। লিথোফাইল উপাদান এবং সিলিকন-বহনকারী ফেনি ধাতু রয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications