2013 WV44: আয়তনে হার মানাবে লন্ডন আই, পৃথিবীর দিকে এগিয়ে আসছে ৫২৪ ফুটের গ্রহাণু
2013 WV44: মহাকাশের অনেক রহস্য আজও অধরা এ পৃথিবীর মানুষের কাছে। বিভিন্ন সংস্থা গবেষণায় অনেক অগ্রগতি করলেও কখন, কী ঘটবে, সেই উত্তর দেওয়া অনেক সময় কঠিন হয়ে যায় গবেষকদের কাছেও। এমনই এক রহস্যময় স্পেস স্টোন নাকি এগিয়ে আসছে পৃথিবীর দিকে।
নাসা-র ( NASA) দেওয়া তথ্য অনুযায়ী, 2013 WV44 নামে ওই বিশালাকার বস্তুটির যা আকার, তা নাকি ১০ টা বাসের থেকেও বড়। এর ব্যাসার্ধ ১৬০ মিটার বা ৫২৪ ফুট। অর্থাৎ লন্ডন আই বা বিগ বেনকেও এটি ছাড়িয়ে যাবে আয়তনে।

বুধবারই সেই বস্তু ( 2013 WV44) পৃথিবীর দিকে এগিয়ে আসবে বলে অনুমান বিজ্ঞানীদের। ইতিমধ্যে মহাকাশ গবেষণা সংস্থা নাসার তরফে অ্যালার্ট করা হয়েছে। গবেষকদের দাবি, এটি প্রতি সেকেন্ডে ১১.৮ কিলোমিটার বেগে এগিয়ে আসছে পৃথিবীর দিকে। হিসেব বলছে, এর গতি শব্দের গতির থেকে প্রায় ৩৪ গুন বেশি।
গোটা পরিস্থিতির উপর এই মুহূর্তে ( asteroid 2013 wv44) নজর রাখা হচ্ছে। তবে এমন খবর সামনে এলে প্রথমেই মনে হয়, এর থেকে পৃথিবীর কোনও বিপদ হতে পারে কি না। তথ্য বলছে, পৃথিবীর কাছ দিয়ে যাওয়ার সময় অন্তত ২১ লক্ষ মাইলের দূরত্ব থাকবে অর্থাৎ বিপদের তেমন সম্ভাবনা থাকছে না। পৃথিবীর সঙ্গে চাঁদের যা দূরত্ব, তার থেকে ৯ গুন বেশি দূরত্ব দিয়ে যাবে এটি।
সাধারণত এই ধরনের বস্তুকে বিজ্ঞানীরা নিয়ার আর্থ অবজেক্ট বা সংক্ষেপে নিও ( 2013 WV44) বলে সম্বোধন করে থাকে। এই ধরনের বস্তু হতে পারে কোনও গ্রহাণু। সৌরজগতের এমন অনেক পদার্থই এভাবে মাঝে মধ্যে পৃথিবীর দিকে এগিয়ে আসে। নানা কারণে এমনটা হয়ে থাকে।
সাধারণত কোনও গ্রহাণু এগিয়ে এলে আগেই বিজ্ঞানীরা হিসেব করেন, তার আয়তন কত, আর কতটা দূর দিয়ে যাচ্ছে। ব্যাসার্ধ যদি ৪৫৯ ফুট হয়, তাহলেই রয়েছে বিপদ সঙ্কেত। তথ্য বলছে, পৃথিবীর কাছাকাছি থাকা এমন গ্রহাণুর সংখ্যা বর্তমানে প্রায় ৩২ হাজার ২৫৪। এর মধ্যে ৩০ হাজার গ্রহাণু সম্পর্কে জানা যায়।

বাকিগুলি নিয়েও গবেষণা চলছে। তবে অদূর ভবিষ্যতে এমন কোনও বিপদের সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিজ্ঞানীরা। তবে বিশাল বড় এই গ্রহাণু ধেয়ে আসার খবরে একটা আশঙ্কা এবং আতঙ্ক তৈরি হয়েছে।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন












Click it and Unblock the Notifications