বেশ কিছু শাখা বন্ধ! ডিসেম্বর থেকে ভারতে শত শত কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা আমাজনে
একাধিক শাখা বন্ধের পরে এবার কর্মী ছাঁটাই আমাজনে। ই-কমার্স সংস্থাটি ভারতে কয়েকশো কর্মী ছাঁটাই করবে বলে জানা গিয়েছে। ইতি মধ্যেই তারা প্যাকেজজাত ভোগ্যপণ্যের ডোরস্টেপ সরবরাহ বন্ধের পরে খাবার সরবরাহের ব্যবসা থেকেও নিজেদে
একাধিক শাখা বন্ধের পরে এবার কর্মী ছাঁটাই আমাজনে। ই-কমার্স সংস্থাটি ভারতে কয়েকশো কর্মী ছাঁটাই করবে বলে জানা গিয়েছে। ইতি মধ্যেই তারা এড টেক সংস্থা ও প্যাকেজজাত ভোগ্যপণ্যের ডোরস্টেপ সরবরাহ বন্ধের পরে খাবার সরবরাহের ব্যবসা থেকেও নিজেদের হাত গুটিয়ে নেওয়ার কথা জানিয়েছে।

একের পর এক ব্যবসা বন্ধ
আমাজন তাদের এড টেক সংস্থা বন্ধ করে দিয়েছে। ছাত্রছাত্রীদের দেশের মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তিতে সাহায্য করতে অনলাইন পরীক্ষার প্রস্তুতির জন্য এই সংস্থা খুলেছিল। তারা এব্যাপারে বার্ষিক অপারেটিং প্ল্যানিং রিভিউ করেছে। পাশাপাশি তারা ফুড ডেলিভারি সংস্থা আমাজন ফুডও বন্ধ করতে চলেছে ডিসেম্বর থেকে। বছর দুয়েক আগে যাত্রা শুরু করা আমাজন ফুড জোম্যাটো এবং সুইগির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিল কোনও কোনও জায়গায়।
করোনা মহামারীর সময়ে আমাজনের অ্যাকাডেমি ও ফুড সংস্থা যাত্রা শুরু করেছিল। সেই সময় বহু মানুষ এই দুই পরিষেবার ওপরে নির্ভর হয়ে পড়েছিলেন। বাজারে তাদের লড়াই শুরু হয় জোম্যাটো, সুইগির সঙ্গে। এছাড়াও বিগ বাস্কেট এবং ডুনজোও ফুড ডেলিভারির মতো প্রতিদ্বন্দ্বীও ছিল। বাজার বিশেষজ্ঞরা বলছেন, এইসব সংস্থার সঙ্গে ব্যবসায় এঁটে উঠতে পারেনি আমাজন। অন্যদিকে এড টেক সংস্থার ব্যবসাতেও অন্যদের সঙ্গে লড়াই পারেনি। সেই কারণেই এই ব্যবসা বন্ধ।

আগেই বলেছিল কর্মী ছাঁটাইয়ের কথা
আমাজন বিশ্বের সব থেকে দ্রুত বেড়ে ওঠা ই-কমার্স সংস্থাগুলির মধ্যে অন্যতম। তারা প্রতিযোগিতার সঙ্গে তাল মিলিয়েই লড়াই করছিল। কিন্তু তালটা কাটে কয়েক সপ্তাহ আগে। আমাজন জানায় অস্বাভাবিক এবং অনিশ্চিত আর্থিক পরিস্থিতির কারণে তারা প্রায় ১০ হাজার লোক ছাঁটাই করবে। ধীরে ধীরে তারা হেডকাউন্ট কমাবে বলেও জানায়।

ছাঁটাই কর্মীদের সুবিধা
তবে আমাজন কর্মীদের বরখাস্তের প্রক্রিয়া না গিয়ে স্বেচ্ছায় বিচ্ছেদ প্রোগ্রামের (ভিএসপি) প্রস্তাব দিয়েছে। কর্মীরা স্বেচ্ছায় পদত্যাগ করলে ২২ সপ্তাহের বেসিক পে, প্রতি ছয়মাসের পরিষেবার জন্য এক সপ্তাহের বেস বেতন, সব থেকে বেশি ২০ সপ্তাহ পর্যন্ত বিচ্ছেদের সুবিধা দেওয়ার কথা বলেছে আমাজন। এছাড়াও কর্মীদের পরবর্তী ছয়মাসের চিকিৎসা বিমা দেওয়ার কথাও বলেছে।

ভবিষ্যত পরিকল্পনা
ভবিষ্যত পরিকল্পনা হিসেবে, অনলাইনে কেনাকাটার যে বিষয়টি রয়েছে, সেই দিকেই বেশি নজর দেওয়ার কথা জানানো হয়েছে আমাজনের তরফে। সেখানে ক্রেতাদের আরও ভাল করে সুবিধা দিতে চাইছে তারা। কীভাবে ক্রেতাদের সুবিধাজনক দাম দেওয়া যায়, সেদিকে নজর রেখে কাজ করা হচ্ছে বলে জানিয়েছিল আমাজন।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications