আর্কটিক-আন্টার্কটিক সাগরের বরফ ২০২৩-এ ন্যূনতম মাত্রায় পৌঁছেছে, ৪৫ বছরে ষষ্ঠ সর্বনিম্ন

আন্টার্কটিকার চারপাশে সমুদ্রের বরফের স্তর রেকর্ড মাত্রায় কমে গিয়েছে। আর্কটিক সাগরের বরফও উল্লেখযোগ্য মাত্রায় কমেছে বলে ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টার (এনএসআইডিসি) অনুসারে জানা গিয়েছে। শীতকাল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র-বরফেতর পতন সাংঘাতির অবস্থায় প্রবেশ করেছে।

সোমবার প্রকাশিত এনএসডিসি ঘোষণা অনুযায়ী কিছু উদ্বেগ ধরা পড়েছে। আন্টার্কটিক সামুদ্রিক বরফের দীর্ঘমেয়াদী হ্রাসের প্রবণতা ভাবিয়ে তুলেছে বিজ্ঞানীদের। যেহেতু মহাসাগরগুলি বিশ্বব্যাপী উষ্ণ হয়ে চলেছে এবং দক্ষিণ মহাসাগরের মেরু স্তরে উষ্ণ জলের মিশ্রণ অব্যাহত রয়েছে, বরফের গলন বাড়তে থাকবে।

Arctic and Antarctic sea ice

মেরু অঞ্চলের চারপাশে সমুদ্রের বরফ ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। আন্টার্কটিকায় সামুদ্রিক বরফ সাধারণত ফেব্রুয়ারির কাছাকাছি দক্ষিণ গোলার্ধের গ্রীষ্মের শেষে তার সর্বনিম্ন মাত্রায় পৌঁছে যায়। শীতের শেষে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়।

বিজ্ঞানীরা রিপোর্ট করেছেন, ফেব্রুয়ারিতে আন্টার্কটিকের ভাসমান সামুদ্রিক বরফ গ্রীষ্মের শেষে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছয়। শীতকালে সমুদ্রের বরফের বৃদ্ধি ধীরগতিতে চলতে থাকে। এই বছর, অ্যান্টার্কটিকা তার বার্ষিক সর্বোচ্চ মাত্রায় ১০ সেপ্টেম্বরে পৌঁছেছে। সাধারণ গড়ের থেকে প্রায় ১৩ দিন আগে।

সেই সময়ে, বার্ষিক বরফের কভারেজ ছিল রেকর্ড সর্বনিম্ন ৬.৫৫ মিলিয়ন বর্গমাইল। ১৯৮৬ সালে আগের রেকর্ড ৩৯৮ হাজার বর্গমাইলের থেকে আশ্চর্যজনকভাবে কম। এনএসআইডিসির একজন বরফ বিজ্ঞানী টুইলা মুন এই পরিসংখ্যান দেন। মেরু অঞ্চলের চারপাশের সামুদ্রিক বরফ সংলগ্ন বরফের চাদর রক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কম সামুদ্রিক বরফ মানে কম সূর্যালোক মহাকাশে প্রতিফলিত হবে, যার ফলে জল আরও উষ্ণ হবে। তা আশেপাশের বরফ এবং হিমবাহগুলিকে অস্থিতিশীল করে তুলবে। উপকূলরেখাগুলিও কম সমুদ্রের বরফে অনেক বেশি উন্মুক্ত হয়। বিজ্ঞানীরা দীর্ঘকাল ধরে আর্কটিকের এই নিম্নগামী সমুদ্রের বরফের হ্রাস হওয়ার প্রবণতা দেখেছেন।

সোমবার একটি পৃথক ঘোষণায় এনএসআইডিসি জানিয়েছে, এই গ্রীষ্মের শেষে আর্কটিক সমুদ্রের বরফের পরিমাণ প্রায় ৪৫ বছরের স্যাটেলাইট রেকর্ডের মধ্যে ষষ্ঠ সর্বনিম্ন ছিল। তা ছিল গভীর উদ্বেগজনক। বর্তমানে অ্যান্টার্কটিক সামুদ্রিক বরফের ক্রমহ্রাসমান প্রবণতা আরও অস্পষ্ট হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+